এক্সপ্লোর

Kiara Advani: আমিরের 'থ্রি ইডিয়টস'-এর সঙ্গে কী যোগসূত্র কিয়ারার?

Bollywood Celebrity Updates: সম্প্রতি অভিনেত্রী জানালেন যে, আমির খানের 'থ্রি ইডিয়টস' ছবির সঙ্গে গভীর এক যোগসূত্র রয়েছে তাঁর। কী সেই যোগসূত্র?

মুম্বই: বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণীর (Kiara Advani) জনপ্রিয়তা বেশ নজরকাড়া। বেশ কয়েক বছর হয়ে গেল বি টাউনে কেরিয়ার শুরু করেছেন তিনি। একাধিক এমন ছবিতে অভিনয় করেছেন কিয়ারা, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। তাঁর অভিনীত 'ভুলভুলাইয়া ২' থেকে 'যুগ যুগ জিও' একশো কোটির ব্যবসা করে ফেলেছে। সম্প্রতি অভিনেত্রী জানালেন যে, আমির খানের 'থ্রি ইডিয়টস' (3 Idiots) ছবির সঙ্গে গভীর এক যোগসূত্র রয়েছে তাঁর। কী সেই যোগসূত্র?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

">

'থ্রি ইডিয়টস'-এর সঙ্গে কী সম্পর্কে কিয়ারার?

সম্প্রতি নতুন ছবি 'গোবিন্দা নাম মেরা'র প্রচারে কপিল শর্মার শো-তে এসেছিলেন কিয়ারা আডবাণী, ভিকি কৌশল, রেণুকা সাহানে, পরিচালক শশাঙ্ক খৈতান প্রমুখরা। সেখানেই অভিনেত্রী জানালেন যে, কীভাবে তিনি এই রুপোলি পর্দার জগতে এলেন। তাঁর সঙ্গে কীই বা যোগসূত্র 'থ্রি ইডিয়টস' ছবির। কিয়ারা বলেন, 'এটা খুবই স্বাভাবিক ঘটনা যে, প্রত্যেক বাবা-মা তাঁর সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তা করেন। ছবির জগতে সন্তান নিজের কেরিয়ার গড়তে পারবে কি না, তা নিয়ে সংশয় থাকে সমস্ত বাবা-মায়ের মনে। আমার ক্ষেত্রেও হয়েচে। তার বড় একটা কারণ হল, আমার বাবা-মা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত নয়। ওরা আমাকে নিয়ে চিন্তা করত। আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকত।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

">

আরও পড়ুন - Uorfi Javed: ক্যামেরার সামনে পোশাক পরিবর্তন করতে গিয়ে আটক উরফি? সামনে এল সত্যিটা

কিয়ারা আরও বলছেন, 'বলিউডে কেরিয়ারের গড়ার পরিবর্তে আমি যেন অন্য কোনও পেশা বেছে নিই, তেমনটাই চাইতেন ওরা। তারপরও ওরা জানতেন যে, অভিনয় এমন একটা জিনিস, যা আমি অত্যন্ত পছন্দ করি। এবং কেরিয়ারে সেটাই করতে চাই। আমার মনে আছে, আমি তখন স্কুলে পড়তাম। আমি আর বাবা 'থ্রি ইডিয়টস' দেখতে গিয়েছিলাম। আর আমাদের সকলেরই জানা আছে যে, ছবি শুধুমাত্র বিনোদনই দেয় না। তার সঙ্গে সমাজে গুরুত্বপূর্ণ বার্তাও পৌঁছে দেয়। যা মানুষের মনকে ছুঁয়ে যায়। 'থ্রি ইডিয়টস'-এর গল্প আমার বাবার মনকেও সেভাবেই ছুঁয়ে গিয়েছিল। আর তারপর থেকে আমার জার্নি এগিয়ে নিয়ে য়াওয়ার জন্য বাবা আমায় সমর্থন করতে থাকেন। রাজু স্যরকে (রাজকুমার হিরানি) অনেক ধন্যবাদ জানাবো, এমন একটা ছবি তৈরি করার জন্য।'

সেরা শিরোনাম

Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?

ভিডিও

Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget