এক্সপ্লোর

Ira Khan Reception: বিয়েতে আমিরের দুই স্ত্রী রইলেন পাশাপাশি, অথচ ইরার রিসেপশনে দেখাই গেল না কিরণ রাওকে!

Amir Khan: যেদিন ইরা আর নুপূরকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিল গোটা বলিউড, সেখানে দেখা গেল না কিরণ রাওকে। আর সেই থেকেই শুরু হয়েছে বিভিন্ন তরজা

কলকাতা: এই তারকা-কন্যার বিয়ে আপাতত 'টক অফ দ্য টাউন'। উদয়পুরে বিয়ে থেকে শুরু করে মুম্বইয়ে রাজকীয় রিসেপশন.. সবই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ১৩ জানুয়ারি মুম্বইতে চাঁদের হাট বসেছিল ইরা খান (Ira Khan) ও নুপূর শিখরের (Nupur Shikhare) বিবাহ পরবর্তী পার্টিতে। সেখানে হাজির ছিলেন বলিউডের প্রায় সব তারকারাই। তবে এদিন ইরার বিয়েতে অনুপস্থিত রইলেন আমির খানের (Amir Khan) প্রাক্তন স্ত্রী কিরণ রাও (Kiran Rao)!

তবে ইরার বিয়ের সব অনুষ্ঠানেই দেখা গিয়েছিল আমিরের প্রাক্তন স্ত্রীকে। বলিতারকার প্রথমা স্ত্রী রিনা দত্ত (Rina Dutta)-র সঙ্গেই সবসময় উপস্থিত থেকেছেন কিরণ। দুবার বিবাহ হয়েছে আমিরের। তাঁর প্রথমা স্ত্রী রিনা দত্ত ও দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। রিনারই কন্যা ইরা। তবে দুই স্ত্রীয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ভাঙলেও, পরিবারগতভাবে সুসম্পর্ক বজায় রয়েছে আমিরের। এমনকি ইরার আইনি বিয়ের দিনে নজর কেড়েছিল কিরণের গালে আমিরের স্নেহচুম্বনও। 

তবে যেদিন ইরা আর নুপূরকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিল গোটা বলিউড, সেখানে দেখা গেল না কিরণ রাওকে। আর সেই থেকেই শুরু হয়েছে বিভিন্ন তরজা। তবে কি সংসারে শুরু হয়েছে অশান্তি? ইরার বিয়ের মধ্যেই এমন কিছু ঘটেছে যার কারণে রিসেপশনে হাজির থাকলেন না কিরণ? সেই উত্তর অবশ্য দিয়ে দিলেন স্বয়ং আমির খান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, কিরণ অসুস্থ হয়ে পড়েছেন। আর তাই তিনি এদিনের রিসেপশনে হাজির থাকতে পারেননি। তবে তাতে কি আর গুঞ্জন থামে? অনেকেই মনে করছেন, পরিবারিকভাবে কোনও সমস্যা হওয়ার কারণেই কিরণ এদিন হাজির হননি অনুষ্ঠানে। 

১৩ জানুয়ারি বহু তারকার সমাবেশে নিজেদের বিয়ের রিসেপশনের আয়োজন করেন ইরা ও নুপূর। বলিউডের একাধিক তারকা যেমন শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), রণবীর কপূর (Ranbir Kapoor) প্রমুখ এসেছিলেন। যদিও আমির রীনার মেয়ের রিসেপশন পার্টিতে অসুস্থতার জন্য আসতে পারেননি কিরণ রাও। 

শাহরুখ এসেছিলেন স্ত্রী গৌরী খানের সঙ্গে। এক ফ্রেমে দেখা যায় পাশাপাশি দাঁড়িয়ে আমির খান, গৌরী খান, নুপূর শিখরের মা ও শাহরুখ খান। এদিন 'আন্দাজ আপনা আপনা' সহ অভিনেতার মেয়ের বিয়েতে হাজির হন তাঁর সলমন খানও। কালো স্যুটে নজর কাড়েন তিনি। বিয়ে বাড়িতে অবশ্যই উপস্থিত হয়েছিলেন নীতা আম্বানি ও মুকেশ আম্বানি। অভিনেত্রী কঙ্গনা রানাউতও উপস্থিত ছিলেন আয়রার বিয়েতে। উপস্থিত ছিলেন ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর, শিখর ধবন প্রমুখ। এসেছিলেন নিমরত কৌর, রেখা, হেমা মালিনী, এষা দেওল, শ্বেতা তিওয়ারি, পলক তিওয়ারি, শেহনাজ গিল, রাধিকা মদন, কার্তিক আরিয়ান, হিমেশ রেশমিয়া প্রমুখ।

আরও পড়ুন: Ai Raat Tomar Amar: বড়পর্দায় অপর্ণা-অঞ্জন জুটি, পরিচালকের আসনে পরমব্রত

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget