এক্সপ্লোর

Ai Raat Tomar Amar: বড়পর্দায় অপর্ণা-অঞ্জন জুটি, পরিচালকের আসনে পরমব্রত

Tollywood News: সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায়... অনেকেই উচ্ছ্বসিত মন্তব্য করেছেন এই ছবিটি নিয়ে। এখনও ছবির কাজ সম্পর্কে প্রযোজনা সংস্থা বা অভিনেতা অভিনেত্রীদের তরফ থেকে কোনও আপডেট দেওয়া হয়নি

কলকাতা: হইচই স্টুডিওজ়ের (Hoichoi Studios) প্রথম ছবি মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। প্রশংসিতও হয়েছে। এরমধ্যেই, দ্বিতীয় ছবির ঘোষণা করা হল প্রযোজনা সংস্থার তরফ থেকে। ছবির নাম, 'এই রাত তোমার আমার' (Ai Raat Tomar Amar)। কেবল ছবির ঘোষণা নয়, প্রকাশ্যে আনা হল ছবির কাস্টিং ও তারকাদের প্রথম লুকও। 

ফের আরেকবার পরিচালকের আসনে বসতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। আর এবার, তিনি পরিচালনা করবেন দুই দুঁদে অভিনেতাকে। অপর্ণা সেন (Aparna Sen) ও অঞ্জন দত্ত (Anjan Dutta)-কে। বর্ষীয়ান এই দুই অভিনেতা-অভিনেত্রীর জুটি নিয়ে খুব স্বভাবতই দর্শকদের উত্তেজনা রয়েছে, রয়েছে আকর্ষণও। অপর্ণা ও অঞ্জনের যে লুক প্রকাশ্যে এসেছে, সেখানে দুজনেরই মাথার চুল সাদা। দুজনেই অপলকে চেয়ে রয়েছেন একে অপরের চোখের দিকে। আর ছবির নাম মনে করিয়ে দেয় সুচিত্রা সেন ও বসন্ত চৌধুরী অভিনীত কিংবদন্তী সেই ছবি.. 'দীপ জ্বেলে যাই'। সেই ছবিরই 'এই রাত তোমার আমার' গানটি এখনও কিংবদন্তি হয়ে রয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। 

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায়... অনেকেই উচ্ছ্বসিত মন্তব্য করেছেন এই ছবিটি নিয়ে। এখনও ছবির কাজ সম্পর্কে প্রযোজনা সংস্থা বা অভিনেতা অভিনেত্রীদের তরফ থেকে কোনও আপডেট দেওয়া হয়নি। প্রকাশ করা হয়নি, কবে মুক্তি পেতে পারে এই ছবি। তবে দর্শকদের মন্তব্য বা উত্তেজনা দেখলেই বোঝা যায়.. তাঁরা বড়পর্দায় এই জুটির এক অন্যরকম সমীকরণ দেখার অপেক্ষায় রয়েছেন।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে হইচই স্টুডিওজ়ের প্রথম ছবি 'শ্রী স্বপন কুমারের বাদামী হায়নার কবলে' (Shri Swapankumarer Badami Hyenar Kobole)। আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), শ্রুতি দাস (Shruti Das) ও প্রতীক দত্ত (Pratik Dutta) অভিনীত এই ছবি ইতিমধ্যেই বড়পর্দায় মুক্তি পেয়েছে। দেবালয়ের পরিচালিত এই ছবি ইতিমধ্যেই বেশ প্রশংসিতও হয়েছে। 

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by hoichoi studios (@hoichoistudios)

আরও পড়ুন: Tollywood Update: রবিবার ছুটির মুডে টলিউড.. নাচে গানে জমে গেল পিকনিক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget