এক্সপ্লোর

করোনাভাইরাসের পর উমপুন বিপর্যয়েও রাজ্যের পাশে শাহরুখ, বললেন, ‘কলকাতা মানে একটা আবেগ’, ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

নিজের পোস্টে শাহরুখ আরও জানিয়েছেন - কলকাতা নাইট রাইডার্স মীর ফাউন্ডেশনের সঙ্গে উদ্যোগ নিয়েছে উমপুনে ক্ষতিগ্রস্তদের সাহায্য পৌঁছে দেওয়ার।

কলকাতা: উমপুন বিপর্যয়ে বাংলাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। ট্যুইটারে শুক্রবার তিনি পোস্ট করেছেন, 'কলকাতা আমার কাছে শুধু একটা শহর নয়। কলকাতা মানে আবেগ। কলকাতা আমায় বন্ধুত্ব দিয়েছে, ভালবাসা দিয়েছে, আনন্দ দিয়েছে। কিন্তু সবথেকে বড় হল, কলকাতায় আমি শিখেছি ঐক্য আর একসঙ্গে কাজ করার গুরুত্ব। ব্যক্তিগতভাবে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আমার সম্পর্ক অনেকটা জীবনের চড়াই-উতরাইয়ের মতোই। ইডেন গার্ডেন্সে ভাল দিনও দেখেছি, খারাপ দিনও দেখেছি। তবুও দিনের শেষে স্টেডিয়ামে দাঁড়িয়ে আমরা সবাই একসঙ্গে এই আশায় বুক বেঁধেছি যে ‘করব...লড়ব...জিতব।’ এই দুঃসময়ে আমার অভিজ্ঞতাই আমায় বলছে, হাতে হাত রেখে একসঙ্গে উঠে দাঁড়াতে হবে আমাদের। সাহসের সঙ্গে একজোট হতে হবে। একসঙ্গে লড়তে হবে জেতার জন্য। উমপুনে বিপর্যস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সামনে যত বাধাই আসুক না কেন, আমরা একসঙ্গে সেই বাধা-বিপত্তি পেরিয়ে যাব'। নিজের পোস্টে শাহরুখ আরও জানিয়েছেন - কলকাতা নাইট রাইডার্স মীর ফাউন্ডেশনের সঙ্গে উদ্যোগ নিয়েছে উমপুনে ক্ষতিগ্রস্তদের সাহায্য পৌঁছে দেওয়ার। এই উদ্যোগগুলির মধ্যে রয়েছে - মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য। -বিপর্যস্ত এলাকাগুলিতে কেকেআর সহায়তা বাহনে ত্রাণ পৌঁছনোর ব্যবস্থা । -উমপুনে বিপর্যস্ত অ্যাসিড আক্রান্তদের ঘরবাড়ি সারানো এবং জীবনকে স্বাভাবিক ছন্দে ফেরানোর জন্যও সাহায্য -৫ হাজার চারাগাছ রোপন।
উমপুনের আগে করোনা মোকাবিলাতেও বিপুল সাহায্য নিয়ে বাংলার পাশে দাঁড়িয়েছেন শাহরুখ। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন আড়াই কোটি টাকা। কেকেআর এবং মীর ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে পিপিই কিটও। সেসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে ধন্যবাদও জানিয়েছিলেন শাহরুখকে। প্রত্যুত্তরে শাহরুখ ট্যুইটারেই লিখেছিলেন, ভাই হিসেবে এটি তার কর্তব্য। সেই একই মানবিকতা নিয়ে আবারও বাংলার পাশে বাঙালির শাহরুখ। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করেছেন- সংকটের এই সময়ে পাশে দাঁড়ানোর জন্য শাহরুখ, মীর ফাউন্ডেশন ও কেকেআর-কে ধন্যবাদ। এটা খুবই সুচিন্তিত ও অর্থবহ অবদান। ঘূর্ণিঝড় উমপুনের বিপর্যয়ের মোকাবিলায় বাংলা ঐক্যবদ্ধ ও একত্রিত।বাংলা সাহসী ও এই লড়াইয়ে জয়ী হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget