এক্সপ্লোর

Mr. Bean: কথা বলতে ভালবাসেন না একেবারেই, মাত্র ১৪টা এপিসোডেই বাজিমাত 'মিস্টার বিন'-এর

Rowan Atkinson: রোয়ান অ্যাটকিনসন পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেন। কলেজে পড়ার সময় থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ অনুভব করেছিলেন রোয়ান।

নয়াদিল্লি: তিনি নাকি ছোটবেলা থেকেই কথা বলতে পছন্দ করতেন না। অথচ ভালবাসতেন অভিনয়! পছন্দ করতেন কমেডি ছবি। এই ব্রিটিশ অভিনেতা যে একসময় কিংবদন্তি হয়ে উঠবেন বিনোদন দুনিয়ায়, তা বোধহয় তিনি নিজেও জানতেন না। ছোটপর্দায় জন্য শ্যুটিং করেছিলেন মাত্র ১৪টা এপিসোড... আর সেগুলোই বছরের পর বছর ধরে রসদ জুগিয়েছে হাসার। হয়তো বাঁচারও। বছরের পর বছর ধরে যদি হাসি ফুটিয়ে এসেছেন আট থেকে আশির মুখে, অনায়াসে পেরিয়ে এসেছেন যাবতীয় ভাষা-সমস্যা... তিনি মিস্টার বিন (Mr. Bean)। আসল নাম রোয়ান অ্যাটকিনসন (Rowan Atkinson)। 

রোয়ান অ্যাটকিনসন পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। অক্সফোর্ডের কুইন্স কলেজে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেন। কলেজে পড়ার সময় থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ অনুভব করেছিলেন রোয়ান। তাঁর ডাক নাম ছিল রো। তবে ভাষা সমস্যা ছিল তাঁর। এক তো তিনি কথা বলতে পছন্দ করতেন না একেবারেই। দ্বিতীয়ত, একাধিক ভাষা জানতেন না মিস্টার বিন। সেই কারণেই প্রথমবার অভিনয় করার সময় তিনি বেছে নিয়েছিলেন সাইলেন্ট কমেডি বা নির্বাক কমেডি। একদিকে কথা বলতে পছন্দ না করা, অন্যদিকে ভাষা সমস্যা... এই দুয়ে মিলেই রো সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি নির্বাক কমেডি দর্শকদের উপহার দিতে চান। বাকিটা বলবে সময়। দর্শকদের পছন্দ হলে শো চলবে, না হলে রো ফিরে যাবেন নিজের কাজে। তবে মাত্র ১৪টা এপিসোড যে এতটা জনপ্রিয়তা দেবে তাঁকে। তা জানতেন না স্বয়ং রোয়ান অ্যাটকিনসন-ও। 

একসময় ছোটপর্দা দেখারও সুযোগ পেতেন না রোয়ান অ্যাটকিনসন। স্কুলে দেখা চার্লি চ্যাপলিন বা এমন অভিনেতাদের অভিনয় নকল করতেন তিনি। 'মিস্টার বিন'-এর ১৪টা এপিসোড এখনও পর্যন্ত ২০০টারও বেশি দেশে দেখানো হয়েছে। যেহেতু 'মিস্টার বিন'-এ ভাষা নয়, মূলত প্রাধান্য পায় শারীরিক কমেডি, তাই বিভিন্ন ভাষায় অনুবাদ করারও প্রয়োজন হয়নি। 'মিস্টার বিন' শুরু করার আগে কথা হয়েছিল, এই চরিত্রের নাম দেওয়া হবে কোনও একটি সবজির নাম অনুযায়ী। তবে শেষমেষ নাম হয় 'মিস্টার বিন'। 

অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের স্ত্রী ও সন্তান রয়েছে। ছোটপর্দার জন্য মাত্র ১৪টা এপিসোড হলেও, জনপ্রিয়তাকে মাথায় রেখে মিস্টার বিনকে নিয়ে বড়পর্দাতেও তৈরি হয়েছে ছবি। তা বেশ জনপ্রিয়তাও পেয়েছে। অভিনয়ের পাশাপাশি, একাধিক বই লিখেছেন রোয়ান অ্যাটকিনসন, করেছেন পরিচালনাও।

আরও পড়ুন: Ira Khan Reception: বিয়েতে আমিরের দুই স্ত্রী রইলেন পাশাপাশি, অথচ ইরার রিসেপশনে দেখাই গেল না কিরণ রাওকে!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
Srijla Guha: পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা
পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget