এক্সপ্লোর

Aindrila Sharma: 'এখনও অতিসঙ্কটজনক ঐন্দ্রিলা', কী বললেন চিকিৎসক ?

Aindrila Sharma Health update: এখনও অতিসংঙ্কটজনক ঐন্দ্রিলা, কী বলছে হাসপাতাল ?

ঝিলম করঞ্জাই, কলকাতা:  এখনও অতিসঙ্কটজনক ঐন্দ্রিলা ( Aindrila Sharma )। হাসপাতাল সূত্রে খবর, গ্লাসগো কোমা স্কেলে ৫-র নিচে মাত্রা। অর্থাৎ অতিসঙ্কটজনক। মস্তিষ্ক সেভাবে কর্মক্ষম নয় এই মুহূর্তে। তবে এবিপি আনন্দকে ফোনবার্তায় অভিনেত্রীর বর্তমান শারীরিক পরিস্থিতির মেডিক্যাল টার্মিনোলজি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট চিকিৎসক সোহম মজুমদার।

 কোমা স্কেলে ৫-র নিচে মাত্রা বলতে কী বোঝা যাচ্ছে ?

চিকিৎসক সোহম মজুমদার জানিয়েছেন, 'কোমা স্কেলে ৫-র নিচে মাত্রা অর্থাৎ ব্রেন ফাংশন খুবই খারাপ রয়েছে। আমরা যারা সুস্থ রয়েছি, স্বাভাবিক রয়েছি, তাঁদের ক্ষেত্রে এই মাত্রাটা থাকে ১৫ /১৫। যত কমতে থাকবে ১৫-র থেকে , তত ব্রেনের কার্যক্ষমতা কমতে থাকবে বলে জানিয়েছেন তিনি। মাত্রা ৩ হল সর্বনিম্ন, অর্থাৎ রোগীর নিজে থেকে শ্বাস নেওয়ার ক্ষমতাটুকুও থাকবে না। ভবিষ্যতে জেগে ওঠার প্রবণতা খুবই কম। তবে পার্মানেন্ট বা স্থায়ী কোমা হয়তো এখনই বলা যাবে না। কারণ তার যদি কোনও কারেক্টটেবল্ পথ থাকে, বা চিকিৎসার পথ থাকে, ট্রিটমেন্ট করলে হয়তো ভবিষ্যতে, কয়েকদিন পর, এক সপ্তাহ পর বা দুই সপ্তাহ পর আস্তে আস্তে... ঠিক হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার।' তবে এই মুহূর্তে কোমা স্কেলের মাত্রা অনুযায়ী অতিসঙ্কটজনক অবস্থায় রয়েছেন ঐন্দ্রিলা, বলেই জানালেন তিনি।

 এই পরিস্থিতি থেকে রোগীকে ফিরিয়ে আনা কি সম্ভব হয় ?

চিকিৎসক বলেন, 'এক নম্বর হচ্ছে, এর কোনও কারেক্টেবল কজ আছে কিনা। এই যে পেশেন্টের ব্রেন ফাংশন ডাউন হয়ে আছে, তার যদি কোনও কারেকশন করা যায়, মাথার ভিতর কোনও ব্লিডিং হয়েছে, সেটার কোনও অস্ত্রোপচার হল, তাতে মাথার ভিতরে ব্লিডিং কমল, এইরকম কোনও কারেক্টেবল কজ যদি থাকে তাহলে ইমপ্রুভ করা জায়গা থাকবে। তবে কারেক্টবল কজ যদি না থাকে, সেক্ষেত্রে ইমপ্রুভ করার সম্ভাবনা খুবই কম।'

আরও পড়ুন, 'মা অসুস্থ হলে, বাবা যেমন দৌড়াদৌড়ি করেন', তেমনই তো ঐন্দ্রিলার পাশে সব্যসাচী, তাঁদের 'গ্লোরিফাই' করা বন্ধের আর্জি অভিনেতার

 প্রসঙ্গত, প্রায় ২ সপ্তাহ পার। হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আচমকাই স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেই থেকে লড়াই চলছে। পাশে রয়েছেন প্রেমিক ও অভিনেতা সব্যসাচী চৌধুরী। অবশ্যই রয়েছে পরিবার। তবে সশরীরে না থাকতে পারলেও মনে মনে, প্রার্থনার মাধ্যমে গোটা টলিউড, টেলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই রয়েছেন অভিনেত্রীর সঙ্গে, তাঁর পাশে, তাঁর লড়াইয়ে। গত সপ্তাহে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন অভিনেত্রী। সকলের মনেই আশা জাগছিল। কিন্তু ফের অবস্থার অবনতি। চিকিৎসকরা সারাক্ষণ সতর্ক রয়েছেন। চিকিৎসকেরা তাঁদের চেষ্টা চালিয়ে চলেছেন। টলিউডের 'লড়াকু' ঐন্দ্রিলার ফিরে আসার অপেক্ষায় সবাই।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget