এক্সপ্লোর

Ranveer Allahbadia Controversy: সময় রায়না, রণবীর সহ ৪০ জনের বিরুদ্ধে FIR দায়ের ! রোষের মুখে 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'

Samay Rainas Show Indias Got Latent: মহারাষ্ট্র সাইবার সেল এই বিষয়ে তদন্ত চালাচ্ছে। এই শোয়ের সঙ্গে জড়িত প্রত্যেককে নোটিশ পাঠানো হবে একে একে।

মহারাষ্ট্র:  বিখ্যাত ইউটিউবার সময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এ এসে রণবীর এলাহাবাদিয়ার এক বিতর্কিত মন্তব্যে ঝড় ওঠে সমাজমাধ্যমে, সারা দেশে। নানা মহল থেকে নিন্দা, সমালোচনা আসা শুরু হয়। রণবীরের এই বক্তব্যকে (Ranveer Allahbadia) ঘিরে এবার সময় রায়নার এই শো-র বিরুদ্ধে মামলা দায়ের করল মহারাষ্ট্র সাইবার সেল। এমনকী এই শো-এর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। এই শোয়ের (India's Got Latent) প্রথম থেকে ষষ্ঠ পর্ব পর্যন্ত জড়িত সমস্ত ব্যক্তির বিরুদ্ধেই নাম করে এই মামলা করা হয়েছে। সংবাদসূত্রে জানা গিয়েছে, এই শোয়ের (Samay Raina) ভিডিয়ো কনটেন্ট দেখার এবং পর্যালোচনা করার পরে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় তথ্য প্রযুক্তি আইনের ৬৭ নং ধারা অনুসারে এবং সংশ্লিষ্ট ভারতীয় দণ্ডবিধি অনুসারে এই মামলা দায়ের করা হয়েছে।

এএনআই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্র সাইবার সেল এই বিষয়ে তদন্ত চালাচ্ছে। এই শোয়ের সঙ্গে জড়িত প্রত্যেককে নোটিশ পাঠানো হবে একে একে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সকলকেই এসে বয়ান রেকর্ড করে যেতে হবে। সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে। এই শোয়ে আরেক জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার একটি বক্তব্যের ক্লিপিং ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে আর সেই বক্তব্যকে ঘিরেই শোরগোল, রোষের মুখে এই শো, ইউটিউবারদ্বয়। একের পর এক অভিযোগ জমা পড়ছে এই শোয়ের বিরুদ্ধে। এমনকী এই শোয়ের প্রযোজক বলরাজ ঘাইয়ের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে মহারাষ্ট্রে।

মহারাষ্ট্র সাইবার পুলিশ ইউটিউবকে চিঠি লিখে এই শোয়ের সমস্ত পর্বের ভিডিয়ো মুছে দেওয়ার নির্দেশ দিয়েছে। ইউটিউব থেকে ইতিমধ্যেই সেই বিতর্কিত অংশটি বাদ দেওয়া হয়েছে। এর আগে কেন্দ্র এই বিষয়ে নির্দেশিকা জারি করেছিল।

জনরোষের মুখে পড়ে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন রণবীর এলাহাবাদিয়া। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, 'তাঁর বিচার-বিবেচনায় ভুল হয়েছিল। সেটা মোটেই ঠিক নয়। তাঁর মন্তব্য সঠিক তো নয়ই, মজাদারও নয়। অনেকে হয়তো ভাবতে পারেন এভাবে নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করতে চান তিনি। কিন্তু তিনি একেবারেই তা চান না। তাঁর পডকাস্ট সমস্ত বয়সের মানুষ দেখেন। তাঁর অন্তত নিজের দায়িত্ব এত হাল্কাভাবে নেওয়া উচিৎ হয়নি। যা হয়েছে তার জন্য কোনও যুক্তি দিতে চান না রণবীর। শুধুই ক্ষমাই চান সকলের থেকে।'

আরও পড়ুন: Ranveer Allahbadia : রণবীরের বিরুদ্ধে মুখ খুলছেন একের পর এক রাজনীতিক! ডেকে পাঠাতে পারে মন্ত্রক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget