এক্সপ্লোর

Main Atal Hoon: ঢিমেতালে খাতা খুলল 'ম্যায় অটল হুঁ', প্রথম দিনে কত আয়

Main Atal Hoon BO Collection: ১৯ জানুয়ারি সারা দেশজুড়ে মুক্তি পেয়েছে পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ছবি 'ম্যায় অটল হুঁ'। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।

নয়াদিল্লি: ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছে পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) অভিনীত ছবি 'ম্যায় অটল হুঁ'। মুক্তির প্রথম দিনে দর্শক এবং সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গিয়েছে। প্রথম দিনে বক্স অফিসে ততটা আশা জাগতে পারল না এই ছবি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে (Main Atal Hoon) অটলজীর ভূমিকাতেই অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। পঙ্কজের ক্যারিশ্মা কি কম পড়ল ? প্রথম দিনে বক্স অফিসে মাত্র ১ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।

সূত্র বলছে, ১৯ জানুয়ারি মুক্তি পেলেও সেদিন হিন্দি বলয়ের মাত্র ৯.৩৯ শতাংশ মানুষই প্রেক্ষাগৃহে দেখেছেন এই ছবি। অন্যদিকে বিস্তারিতভাবে দেখা গিয়েছে ছবির সকালের শো-গুলিতে ৬.১১ শতাংশ, আর বিকেলের শো-গুলিতে ৮.২৮ শতাংশ মানুষ দেখেছে এই ছবি। তবে সপ্তাহান্ত কাছেই। ফলে সেদিন যে আরও মানুষ এই ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করবেন, সে আশা রাখছেন ছবির পরিচালক রবি যাদব।

ভারতের তিনবারের প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর (Shri Atal Bihari Vajpayee) জীবন সফরের দুর্দান্ত গল্প এবার জীবন্ত হয়ে উঠেছে বড়পর্দায়। তাঁকে ঘিরেই এই ছবি 'ম্যায় অটল হুঁ'। পঙ্কজ ত্রিপাঠীকে নানা সময়ে নানাভাবে দর্শক পেয়েছেন, এবং প্রত্যেকবারই মন জয় করেছেন তিনি। এবারও 'ম্যায় অটল হুঁ' ছবির ট্রেলারে নজর কেড়েছেন অভিনেতা। তাঁর কঠোর পরিশ্রমের খবরেও অবাক হয়েছেন দর্শক।

অটল বিহারী বাজপেয়ীর জীবন নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই তা আলোড়ন সৃষ্টি করে দর্শক মহলে। এরপর যখন অটলজীর চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর প্রথম লুক প্রকাশ্যে আসে, চমকে গিয়েছিলেন যান সকলে। ছবিকে ঘিরে উত্তেজনা বেড়েছিল চরমে।

ছবি মুক্তির বেশ কিছুদিন আগেই পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), ছবির মুখ্য ভূমিকায় তাঁর বিভিন্ন লুকের পোস্টার শেয়ার করেন সমাজমাধ্যমে। সেই সঙ্গে মুক্তির তারিখও সেদিন ঘোষণা করেন তিনি। অভিনেতা লেখেন, 'সোনার হৃদয়... ইস্পাত কঠিন মানুষ... একজন বহুমুখী কবি... নব্য ভারতের স্বপ্নদর্শী। শ্রী অটল বিহারী বাজপেয়ীর গল্প চাক্ষুষ করুন, 'ম্যায় অটল হুঁ', ১৯ জানুয়ারি ২০২৪ প্রেক্ষাগৃহে।'

পুরস্কারজয়ী পরিচালক রবি যাদবের পরিচালনায়, ঋষি বিরমানী, রবি যাদবের লেখা 'ম্যায় অটল হুঁ' ছবির নিবেদক ভানুশালী স্টুডিওড লিমিটেড ও লেজেন্ড স্টুডিওজ, প্রযোজনায় বিনোদ ভানুশালী, সন্দীপ সিংহ ও কমলেশ ভানুশালী।

আরও পড়ুন: Rashmika Madanna: রণবীরকে চড় মেরে কেঁদেছিলেন, শ্যুটিংয়ে কী উপলব্ধি হয় রশ্মিকার ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget