এক্সপ্লোর

Durga Puja 2021 Exclusive: পাড়ায় পাড়ায় ঘুরে ক্য়াপ ফাটিয়েই কেটে যেত পুজোর দিনগুলো, অকপট মৈনাক

এবিপি লাইভের সঙ্গে অভিনেতা মৈনাক বন্দ্য়োপাধ্য়ায় ভাগ করে নিলেন নিজের ছেলেবেলার পুজোর কথা

কলকাতা: একটা সময় ছিল যখন বন্ধুদের সঙ্গে পাড়ায় পাড়ায় ঘুরে ক্য়াপ ফাটানোর মধ্য়েই পুজোর অনাবিল আনন্দ খুঁজে পেতেন অভিনেতা মৈনাক বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু এখন সময় বদলেছে। বদল এসেছে জীবনেও। কিন্তু আজ ফেলে আসা ছোটবেলাটাকে বড্ড মিস করেন টলি পাড়ায় এই অভিনেতা। সম্প্রতি এবিপি লাইভের সঙ্গে মৈনাক শেয়ার করে নিলেন নিজের ছেলেবেলার পুজোর কথা।

প্রত্য়েক মানুষের ছোটবেলার সঙ্গে জড়িয়ে থাকে নানান স্মৃতি। আর তা যদি হয় দুর্গা পুজোর তা হলে আর কথাই নেই। জন্মসূত্রে অভিনেতা মৈনাক বন্দ্য়োপাধ্য়ায় উত্তর কলকাতার বাসিন্দা। এবিপি লাইভের সঙ্গে আড্ডায় দিতে গিয়ে  'ক্রিসক্রস' অভিনেতা জানালেন ছোটবেলার পুজোর কথা মনে পড়লেই মনে আসে নতুন জামা-নতুন জুতোর কথা। সঙ্গে ছিল বন্ধুদের সঙ্গে প্য়ান্ডেলে প্য়ান্ডেলে ঘুরে ক্য়াপ ফাটানোর মজা। কখনও কখনও বন্ধুদের সঙ্গে ক্য়াপ ফাটানো নিয়ে চ্য়ালেঞ্জও লেগে যেত। 

এখানেই শেষ নয়, পুজোর সঙ্গে যে জিনিসটা ওতোপ্রতো ভাবে জড়িয়ে ছিল তা হল খাওয়াদাওয়া। কোনও বড় রেস্তোরাঁ নয়, রাস্তার ধারের এগরোল-চাউমিনেই সেইসময় মন পেট যেন একসঙ্গে ভরে যেত। কথায় কথায় উঠে এল পুজোর সময় বেড়াতে যাওয়ার কথাও। স্কুল আর বাবার অফিস ছুটি থাকার দরুণ বেশকিছু সময় কলকাতার বাইরেও কাটিয়েছেন মৈনাক।

তবে আনন্দমেলা আর শুকতারা যে তাঁর ছেলেবেলার পুজোর অনেকটা অংশ জুড়ে রয়েছে, তা জানাতে একেবারেই ভুললেন না এই টলি তারকা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মৈনাক বন্দ্য়োপাধ্য়ায় অভিনীত 'হরর স্টোরিজ'। এই ছবিটির পরিচালনা করেছেন সায়ন বসু। মৈনাকের পাশাপাশি 'হরর স্টোরিজ'-এ অভিনয় করেছেন অলিভিয়া ও রূপসা মখোপাধ্য়ায়।

আরও পড়ুন...

পুজো স্পেশ্যাল গান ‘কলঙ্কভাগী’ নিয়ে হাজির হচ্ছেন তিমির বিশ্বাস

বদলে গেল সন্দীপ্তার চেনা রূপ, কী বার্তা নিয়ে এলেন অভিনেত্রী?

গোয়েন্দা ‘গোরা’র হাত ধরে ডিজিট্যাল প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে ঋত্বিক চক্রবর্তীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget