এক্সপ্লোর

Timir Biswas: পুজো স্পেশ্যাল গান ‘কলঙ্কভাগী’ নিয়ে হাজির হচ্ছেন তিমির বিশ্বাস

দুর্গাপুজোর প্রাক্কালে মুক্তি পাচ্ছে তিমির বিশ্বাসের রবীন্দ্রসঙ্গীত ‘কলঙ্কভাগী’

বাংলা সঙ্গীত জগতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তিমির বিশ্বাস আবারও তাঁর শ্রোতাদের জন্য় নিয়ে এলেন নতুন উপহার। খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে  তিমিরের একক পুজো স্পেশ্যাল গান ‘কলঙ্কভাগী’। পুজোর মধ্য়ে বহু শিল্পীরাই তাঁদের একক কাজ দর্শকের সামনে তুলে ধরছেন। এই তালিকায় এবার নাম জুড়ল তিমির বিশ্বাসেরও।

‘কলঙ্কভাগী’গানটি তৈরির জন্য় নিজেই সবটা করেছেন তিমির। নিজেই গেয়েছেন। নিজেই পিয়ানো বাজিয়েছেন, নিজেই রেকর্ডিং করেছেন। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করে নতুন গানের খবর প্রকাশ্য়ে এনেছেন তিনি। 

কিছুদিন আগে, সায়ন গঙ্গোপাধ্য়ায়ের কম্পোজিশনে ভবা পাগলার জনপ্রিয় বাংলা গান নদী ভরা ঢেউকে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন তিমির বিশ্বাস ও  ইপিআর আইয়ার। বাংলা গানটি নতুন ভাবে গেয়েছেন তিমির বিশ্বাস ও গানটিতে উর্দু র‍্যাপ করেছেন ইপিআর আইয়ার। ইউটিউবে ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে এই গানের ভিডিও। যা বেশ জনপ্রিয়তা লাভ করেছে সঙ্গীতপ্রেমীদের মধ্য়ে। 

প্রসঙ্গত, এই গানটি Continuum নামক একটি মিউজিক্যাল সিরিজের প্রথম গান। দুটি গান বিশিষ্ট এই সিরিজটি মূলত মৃত্যুর দেবতা ও একজন অতি সাধারণ মানুষের কথোপকথনকে কেন্দ্র করে তৈরি হয়েছে। আসল গানটিতে ভবা পাগলা জীবনকে নদীর সাথে তুলনা করেছেন। তিনি বলতে চেয়েছেন যে মানুষ শুধু চায় জীবনকে তার নিজের মত করে চালনা করতে কিন্তু পারে না, কারণ সবই পূর্বনির্ধারিত থাকে। 

এই নতুন গানটিতে, ভবা পাগলার এই দর্শনটি গাইছেন তিমির এবং ইপিআর তার উর্দু কবিতা র‍্যাপ  করেছেন যার মূল বক্তব্য কিন্তু জীবনের অপূর্ণতাকে স্বীকার করার কথা বলে। পাশাপাশি সুরকার সায়ন গঙ্গোপাধ্য়ায়ের প্রয়াস এই গানকে আরও অভিনব করে তুলেছে।

তিমিরের একক পুজো স্পেশ্যাল গান ‘কলঙ্কভাগী’ শ্রোতাদের কতটা ভালো লাগবে এখন অপেক্ষা সেটাই দেখার।

আরও পড়ুন...

বদলে গেল সন্দীপ্তার চেনা রূপ, কী বার্তা নিয়ে এলেন অভিনেত্রী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Militant Arrest | খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে
Militant Arrest | বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি হামিম মণ্ডল
Militant Arrest | বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর জালে ধরা পড়েছে কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল
Suvendu Adhikari: 'আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন, আপনারা হিংসার রিপুটা দমন করবেন', বললেন শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget