এক্সপ্লোর

Mamta Kulkarni: 'ওঁর ভয় পাওয়া উচিত', রামদেবের কটাক্ষের কড়া জবাব মমতা কুলকার্নির

Mamata Kulkarni News: মমতাকে কটাক্ষ করেছিলেন ধীরেন্দ্র শাস্ত্রীও। তিনি প্রশ্ন তোলেন মমতা কুলকার্নির সন্ন্যাস নেওয়ার স্বচ্ছতা নিয়ে

কলকাতা: তাঁর সন্ন্যাস গ্রহণ করা ও মহামন্ডলেশ্বর উপাধি পাওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন বাবা রামদেব (Ram Dev)। নব্বইয়ের দশকের লাস্যময়ী অভিনেত্রীর হঠাৎ সন্ন্যাস গ্রহণ করা অবাক করেছেন অনেকেই। শুনতে হয়েছে প্রচুর কটাক্ষ। তবে এবার সেই সমস্ত কটাক্ষের জবাব দিলেন তিনি। মমতা কুলকার্নি (Mamta Kulkarni)। সদ্য 'আপ কি আদালত' অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী। এখনও সম্প্রচারিত হয়নি সেই শো। তবে একাধিক ক্লিপিংস প্রকাশ্যে এসেছে। আর এবার, সংবাদমাধ্যম ANI -কে দেওয়া সাক্ষাৎকারে রামদেব ও ধীরেন্দ্র শাস্ত্রীর কটাক্ষের জবাব দিলেন মমতা।

রামদেব মমতা কুলকার্নির মহামন্ডলেশ্বর হওয়াকে কটাক্ষ করে বলেছিলেন, 'বিশ্বের যাবতীয় সবকিছু ভোগ করে আচমকা সন্ন্যাসী হওয়ার ইচ্ছে হয়েছে। ভাবছেন এক দিনেই মহামণ্ডলেশ্বর তকমা পেয়ে যাবেন।' এছাড়াও রামদেব অভিযোগ আনেন, বাবা তকমা দিয়ে অনেকেই মহাকুম্ভে প্রচার পাওয়ার চেষ্টা করছেন। সেটাও তিনি মেনে নেবে না বলেই জানিয়েছেন। সনাতন ধর্ম একটা অনুভূতি, চিরন্তন সত্য, যা অস্বীকার করা যায় না। তাকে নিয়ে হেলাফেলাও করা যায় না। কুম্ভের আসল সারমর্ম হল মানবতা, দেবত্ব, সাধুত্ব তুলে ধরা।' আর এই কটাক্ষের উত্তরে মমতা বললেন, 'ওঁর মহাকাল ও মহাকালীকে ভয় পাওয়া উচিত।'

অন্যদিকে মমতাকে কটাক্ষ করেছিলেন ধীরেন্দ্র শাস্ত্রীও। তিনি প্রশ্ন তোলেন মমতা কুলকার্নির সন্ন্যাস নেওয়ার স্বচ্ছতা নিয়ে। এই প্রসঙ্গে প্রাক্তন অভিনেত্রী বলেন, ' ও তো এই পথে ভীষণ নতুন। ও যত বছর জন্মছে, আমি তত বছর শুধু সাধনা করেই কাটিয়েছি। সন্ন্যাস নেওয়া, কিন্নর আখাড়ায় সামিল হতে চাওয়া সবটাই আমার গুরুর নির্দেশে। আমি কিছুই করিনি। আর আমি ধীরেন্দ্র শাস্ত্রীকে গিয়ে বলব, তাঁর গুরুকে গিয়ে প্রশ্ন করুন আমি কে। তিনি নিশ্চয়ই ভাল জানবেন আমার পরিচয়।'

যদিও বর্তমানে কিন্নর আখড়া থেকে বিতাড়িতে হয়েছেন মমতা। হারিয়েছেন মহামন্ডলেশ্বর তকমাও। তাঁর সঙ্গে সঙ্গে, কিন্নর আখাড়া থেকে বিতাড়িত করা হয়েছে আচার্য মহামন্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ-ও। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি কিছু না জেনেই মমতাকে কিন্নড় আখাড়ায় অন্তর্ভূক্ত করেছেন। পাশাপাশি, মমতা কুলকার্নি সদ্য এসেছিলেন আদালত' অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে এসেও একাধিক অপ্রিয় প্রশ্নের মুখে পড়েছেন মমতা। তার উত্তরও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: Udit Narayan: এই প্রথম নয়, উদিতের চুম্বনে অপ্রস্তুত হয়ে পড়েছেন অলকা, শ্রেয়াও

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget