এক্সপ্লোর

Maya: বড়পর্দায় প্রথমবার একসঙ্গে গৌরব-দেবলীনা, সৌজন্যে রাজর্ষীর 'মায়া'

Maya: ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় আজ গৌরব ও দেবলীনার লুক পোস্ট করেছেন রাজর্ষি। 

কলকাতা: এই প্রথম বড়পর্দায় একে অপরের বিপরীতে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee) ও দেবলীনা কুমারকে (Devlina Kumar)। সৌজন্যে পরিচালক রাজর্ষি দে-র মায়া (Maya)। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় আজ গৌরব ও দেবলীনার লুক পোস্ট করেছেন রাজর্ষি। 

'মায়া' রাজর্ষীর অন্য়তম প্রিয় ছবি। এই ছবির মুখ্যচরিত্রে রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। এখনও মুক্তির দিন ঘোষণা করা হয়নি 'মায়া'-র। এ পার বাংলায় যাঁর প্রথম কাজ এটিই। মাহিরা থেকে মায়া হয়ে ওঠার সফরে বিভিন্ন রূপে এ ছবিতে ধরা দেবেন মিথিলা। ১৯৮৯ -এর কলকাতা থেকে গল্পের শুরু, যেটা এসে শেষ হয় সাম্প্রতিক সময়ে। ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কী ভাবে ঘুরে দাঁড়ায়, অল্টার ইগো রূপে পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার প্রেরণা জোগায় অন্য নারীদের— সেই গল্পই বলবে ‘মায়া’।

আরও পড়ুন: Nayanthara Vignesh Shivan: বিয়ের পরই ক্ষমা চাইতে হল নবদম্পতি নয়নতারা-ভিগনেশকে

এই গল্পে গৌরব-দেবলীনাকে দেখা যাবে একেবারে অন্যরকম লুকে। আজ সোশ্যাল মিডিয়ায় দুজনের লুক পোস্ট করে। রাজর্ষি লিখেছেন, 'সম্ভবত এই প্রথম বাংলার অন্যতম প্রিয় রিয়েল লাইফ জুটিকে দেখা যাবে রিল লাইফে। এইরকম চরিত্রে দেবলীনা আর গৌরবকে আগে কখনও দেখা যায়নি। 

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে। ডানকানের আদলে তৈরি দরবার শর্মার চরিত্রটি ডার্ক, সর্ব অর্থে খল একটি চরিত্র। 

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল রাজর্ষি দে-র ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'। রাজর্ষি দের পরিচালনায় এই ছবির প্রযোজনা করছেন শিল্পী এ পাণ্ডে (Shilpi A Pandey) ও অক্সদ কে পাণ্ডে (Akshatt K Pandey)।  তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), দেবলীনা কুমার (Devlina Kumar), রুপঙ্কর বাগচী (Rupankar Bagchi), কৌশিক সেন (Kaushik Sen), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) সহ একঝাঁক তারকাকে দেখা গিয়েছিল এই ছবিতে। 

সেরা শিরোনাম

Big Boss Bangla: দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
Big Boss Bangla: মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget