এক্সপ্লোর

Mini: বর্তমান যুগের মাতৃত্বকে উদযাপন করার ছবি 'মিনি', বলছেন পরিচালক মৈনাক

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'মিনি'-র ট্রেলার। একটি বিশেষ কারণে একরত্তি বোনঝিকে তার মাসির কাছে রেখে যান মা। তারপর.. দুষ্টু মিষ্টি মিনিকে সামলাতে হিমশিম মাসি তিতলি

কলকাতা: গোলাপি পোশাকে মাসি-বোনঝির ট্যুইনিং। কোনও সিনেমাহলে নয়, খেলনার দোকানে আয়োজন করা হয়েছিল 'মিনি' (Mini) ছবির ট্রেলার রিলিজের। সেখানে গোলাপি পোশাকে হাজির হয়েছিলেন ছবির দুই তারকা। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও অয়ন্না চট্টোপাধ্য়ায় (Ayannya Chatterjee)। হাজির ছিলেন ছবির অন্যান্য তারকা রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajit Mukherjee) ও সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulick)। হাজির ছিলেন পরিচালক খোদ মৈনাক ভৌমিকও। স্ক্রিনে ফুটে উঠল মাসি বোনঝির ঝগড়া, খুনসুটি আর বড় হওয়ার গল্প। 

'মিনি' -র গল্পে পরিচালক মৈনাক

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'মিনি'-র ট্রেলার। একটি বিশেষ কারণে একরত্তি বোনঝিকে তার মাসির কাছে রেখে যান মা। তারপর.. দুষ্টু মিষ্টি মিনিকে সামলাতে হিমশিম মাসি তিতলি। এই বিষয় নিয়ে ছবি পরিকল্পনার কথা মাথায় এল কী করে? মৈনাক বলছেন, আমার বা আমার থেকে অনেক ছোট বন্ধুদের বিয়ে হচ্ছে, তাঁরা মা হচ্ছেন। তাঁদের বাচ্চা মানুষ করার সময়কালটা আমার চোখে পড়তে শুরু করে। এই প্রজন্মের কাছে এতজন বাচ্চাকে বড় করে তোলা কতটা সহজ বা কতটা কঠিন সেটাই আমি ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যখন বড় হয়েছি, তখন আমাদের মায়েরা বুঝতেই দেননি একটা বাচ্চাকে বড় করে তোলা কতটা কঠিন। আমার মনে হল, মাতৃত্ব এত কঠিন অথচ কখনও আমরা তাকে উদযাপন করি না। 'মিনি' মাতৃত্বকে উদযাপন করার ছবি।'

আরও পড়ুন: ভাই-বোনের চরিত্রে এবার ওম-দেবলীনা, আসছে 'ক্লাউন'

মাতৃত্বকে উদযাপনের ছবিতে মা মেয়ে নয়, মাসি বোনঝির গল্প কেন? মৈনাক বলছেন, 'একটা মেয়ে যখন সিদ্ধান্ত নেন তিনি মা হবেন, তিনি অনেক পরিস্থিতি মেনে নিতে তৈরি থাকেন। কিন্তু মা হওয়ার সিদ্ধান্ত না নিয়েও কাউকে যদি বাচ্চার দায়িত্ব নিতে হয়, সেটা কতটা কঠিন সেই গল্পই বলবে 'মিনি'। '

'তিতলি' হওয়ার জন্য মিমিকে কেন বাছলেন মৈনাক? পরিচালক বলছেন, 'মিমির সঙ্গে আমার বন্ধুত্ব অনেক দিনের। কিন্তু কখনও একসঙ্গে কাজ করা হয়নি। সাংসদ মিমি, বাণিজ্যিক ছবির নায়িকা মিমির থেকেও বেশি যে বন্ধু মিমিকে আমি চিনি, তাকে আমার তিতলি হিসেবে সঠিক বলে মনে হয়েছিল। চিত্রনাট্য লেখার আগেই ওকে ফোন করে বলি এই কাজটা করতে। '

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget