এক্সপ্লোর

Bratya Basu: কয়েকদিন আগেই শ্যুট করেছেন পডকাস্ট, রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু

Bratya Basu On Rahul Arunoday Banerjee Death: রাহুলের মৃত্যুতে শোক প্রকাশ করে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নাট্য ব্যক্তিত্ব ও বিধায়ক ব্রাত্য বসু। কয়েক দিন আগে রাহুলের পডকাস্টে গিয়েছিলেন তিনি।

কলকাতা : অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু। তালসারিতে সিরিয়ালের শ্যুটিং করতে গিয়েছিলেন তিনি। শ্যুটিং শেষে সমুদ্রে নেমে তলিয়ে যান রাহুল। রাহুলের মৃত্যুতে শোক প্রকাশ করে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও পরিচালক, নাট্য ব্যক্তিত্ব ও বিধায়ক ব্রাত্য বসুও শোক প্রকাশ করে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

কয়েক দিন আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পডকাস্টে গিয়েছিলেন ব্রাত্য বসু। ঠিক দু'দিন আগে সেই পডকাস্ট পাবলিশ হয়েছে ইউটিউবে। সেই কথাও সোশ্যাল মিডিয়ায় লেখেন ব্রাত্য বসু।
"শ্রী অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল)
জন্ম - ১৬ অক্টোবর, ১৯৮৩
মৃত্য - ২৯ মার্চ, ২০২৬
চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্যমঞ্চে আজ শোকের ছায়া। অভিনেতা অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল)-এর অকাল প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত এবং শোকস্তব্ধ। কিছুদিন আগেই ওঁর সঙ্গে একটি পডকাস্ট শুট করেছি। এখনও যেন কানে বাজে ওঁর স্বর, মনে পড়ে তাঁর সহজ, আন্তরিক হাসি। আমার লেখা ‘অশালীন’ নাটকেও ওঁর অভিনয় আজ স্মৃতির অমলিন সম্পদ হয়ে রইল। তাই এই আকস্মিক বিদায়কে মেনে নেওয়া বড় কঠিন, প্রায় অবিশ্বাস্য। মাত্র ৪২ বছর বয়সে অকালে চলে গেলেন তিনি। মাত্র তিন বছর বয়সে থিয়েটারের মাধ্যমে অভিনয় হাতেখড়ি। তিনি ২০০৮ সালে অভিনয়ের জন্য 'আনন্দলোক পুরস্কার' পান। ওঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি, এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।"

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে "হতচকিত, মর্মাহত ও শোকাহত" বলে সমাজ মাধ্যমে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, "খুব পছন্দের অভিনেতা ও মানুষ" ছিলেন রাহুল। মুখ্যমন্ত্রী অভিনেতার পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস খবর পেয়ে হাজির হয়েছেন রাহুলের বাড়িতে। তিনি বলেন, "আমরা সবাই রয়েছি। আমার এই পাড়ার যতজন আছে, সবাই আমরা রয়েছি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget