এক্সপ্লোর

Mir on Raju Srivastav: 'ঈশ্বর হাসতে চেয়েছিলেন, তাই রাজু ভাইকে ডেকে নিলেন', মনখারাপি লেখা মীরের

Mir Afsar Ali on Raju Srivastav: কোনও ছবি নয়, সোশ্যাল মিডিয়ায় কয়েকটি সাদা কালো লাইন পোস্ট করেন মীর। ইংরাজিতে। তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'ঈশ্বরের মনখারাপ ছিল। উনি হাসতে চেয়েছিলেন।'

কলকাতা: দুজনের খেলার ময়দান যেন এক ছিল। লক্ষ্যও এক। মানুষের মুখে হাসি ফোটানো। হয়তো সেটাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ ছিল। আজ, রাজু শ্রীবাস্তবের (Raju Srivastav)-এর প্রয়াণে যখন মনখারাপ গোটা সোশ্যাল মিডিয়ার, তখন সেখানেও নিজের ভাবনা দিয়েই সান্তনার প্রলেপ দিলেন মীর আফসর আলি (Mir Afsar Ali)।

কোনও ছবি নয়, সোশ্যাল মিডিয়ায় কয়েকটি সাদা কালো লাইন পোস্ট করেন মীর। ইংরাজিতে। তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'ঈশ্বরের মনখারাপ ছিল। উনি হাসতে চেয়েছিলেন। আর তাই তিনি একটা ব্যক্তিগত কমেডি শো করার জন্য রাজু ভাই (Raju Shrivastav)-কে ডেকে নিলেন।'

অন্যদিকে আজ সোশ্যাল মিডিয়ায় সুভাষ আগরওয়াল লেখেন, 'রাজু শ্রীবস্তবের অকাল প্রয়াণের খবর পেয়ে মন ভেঙে গেল যেন। উনি যে কোনও চরিত্রের নকল করতে পারতেন অনায়াসেই।'

আরও পড়ুন: Raju Srivastav Passes Away: 'অবলীলায় সমস্ত চরিত্রকে নকল করতেন রাজু', কমেডিয়ানের প্রয়াণে মনখারাপের ঢেউ সোশ্যাল মিডিয়ায়

সুমিত কাদেল লিখেছেন, 'শান্তিতে ঘুমান রাজু শ্রীবাস্তব। আপনি ভারতীয় কমেডির নক্ষত্র। আমার চিরকালের প্রিয়। ওম শান্তি গজরাজ ভাই।' হর্ষ সংহবি লিখেছেন, 'খুব তাড়াতাড়ি বড্ড দূরে চলে গেলে।'

 

গত ১০ অগাস্ট, বুধবার জিম (Gym) করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজু। হাসপাতালে ভর্তি করার পর তাঁকে স্থানান্তরিত করতে হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। সূত্রের খবর, শরীরচর্চা করতে করতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তাঁর জিমের প্রশিক্ষকই। চিকিৎসকেরা জানিয়েছিলেন, হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। এরপর থেকে অভিনেতাকে সুস্থ করে তোলার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিলেন চিকিৎসকেরা। করা হয়েছিল অ্যাঞ্জিওপ্লাস্টিও। প্রথমে চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও পরে অবস্থার অবনতি হতে থাকে রাজুর। ভোগাচ্ছিল জ্বর ও সংক্রমণের সমস্যাও। আজ, সব চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতা। 

বলিউডে খুব ছোট ছোট চরিত্রে অভিনয় করেই কেরিয়ার শুরু করেছিলেন রাজু। পরিবারের কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন না। আর তাই, রূপোর চামচ মুখে দিয়ে রাজুর জন্ম হয়নি একেবারেই। নিজের জায়গা করে নিয়েছিলেন লড়াই করে। ম্যায়নে পেয়ার কিয়া (Maine Peyaar Kiya), বাজিগর (Baazigarh), বোম্বে টু গোয়া (Bombay to Goa) ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আমদানি আঠান্নি খরচা রুপাইয়া (Amdani Athanni Kharcha Rupaiya) ছবিতে তিনি একজন হাস্যকৌতুক অভিনেতা হিসেবে অভিনয় করেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget