এক্সপ্লোর

Kunal-Mukti Wedding: বিয়ে সারলেন 'অ্যানিম্যাল' অভিনেতা কুণাল ঠাকুর, নতুন 'সফরে' হাত ধরলেন মুক্তি মোহনের

Kunal Thakur-Mukti Mohan: জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার শক্তি মোহন (Shakti Mohan) তাঁর বোনের বিয়ের ছবি রিপোস্ট করেন নিজের প্রোফাইলে। লেখেন, 'আমার ছোট্ট গোলুর বিয়ে হয়ে গেল।'

কলকাতা: বিয়ে সারলেন 'অ্যানিম্যাল' (Animal Actor) অভিনেতা কুণাল ঠাকুর (Kunal Thakur)। নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুক্তি মোহনের হাত ধরে শুরু করলেন নতুন জীবন। মুক্তি মোহনের (Mukti Mohan) বোনেরা শক্তি মোহন, কৃতী মোহন ও নীতি মোহন এবং তাঁদের বাবা-মায়েদের দেখা যায় বিয়ের ছবিতে। কুণাল ঠাকুর, যিনি একজন অভিনেতা, তাঁকে শেষ দেখা গেছে রণবীর-রশ্মিকার 'অ্যানিম্যাল' ছবিতে। 

বিয়ে সারলেন কুণাল ঠাকুর ও মুক্তি মোহন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিতর্ক ও বক্স অফিসে ঝড় তুলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল' ছবিটি। সেখানে রশ্মিকা মান্দানার বাগদত্তের চরিত্রে অভিনয় করেন কুণাল। তবে এবার পর্দায় নয়, বাস্তবজীবনেই সাত পাকে বাঁধা পড়লেন তিনি। 

মুক্তি মোহনকে বিয়ের রাতে লাল ও সাদা লেহঙ্গায় অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। স্ত্রীয়ের সঙ্গে বিশেষ দিনে ট্যুইনিং করেই পোশাক পরেছিলেন কুণাল। লাল ও সাদা কাজ করা জমকালো লেহঙ্গা পরেছিলেন তিনি। মুক্তি ও কুণাল দুজনেই এদিন বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'त्वयि सम्प्रेक्ष्य भगवान्स्त्वया हि विवाह्यते।' একইসঙ্গে ক্যাপশনে আরও লেখা হয়, 'তোমার মধ্যে আমি আমার ঐশ্বরিক সংযোগ খুঁজে পাই; তোমার সঙ্গে, আমার ভাগ্যের মিলন হতই। ঈশ্বর, পরিবার এবং বন্ধুদের আশীর্বাদের জন্য কৃতজ্ঞ। আমাদের পরিবার আনন্দিত এবং স্বামী এবং স্ত্রী হিসাবে আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনার আশীর্বাদ চাই।' হ্যাশট্যাগে লেখা হয়, 'কুণাল কো মিলি মুক্তি'। 

জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার শক্তি মোহন (Shakti Mohan) তাঁর বোনের বিয়ের ছবি রিপোস্ট করেন নিজের প্রোফাইলে। লেখেন, 'আমার ছোট্ট গোলুর বিয়ে হয়ে গেল। মনে হচ্ছে আমার হৃদয়ের একটা টুকরো তোমার সঙ্গে চলে গেল। খুব আনন্দিত তোমাদের জন্য। খুব মিস করব মুক্তি।' স্টোরিতে বোন ও ভগ্নিপতিকে জানান শুভেচ্ছা। নবদম্পতির জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন কুবরা সইত, মায়াং চ্যাং, নকুল মেহতা, রেশমি দেসাইয়ের মতো আরও অনেক তারকা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mukti Mohan (@muktimohan)

শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মুক্তি মোহনের 'প্রি-ওয়েডিং' অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। সেখানেই কনেকে দেখা গেল 'কেসরিয়া' গানে বর কুণালের সঙ্গে নাচ করতে। 

'জরা নচকে দিখা ২', 'কমেডি সার্কাস কা জাদু', 'ঝলক দিখলা যা ৬' বা 'ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৭'-এর মতো অনুষ্ঠানে দেখা গেছে তাঁকে। শক্তি, মুক্তি ও নীতি তিনজনেই এই ইন্ডাস্ট্রির তিন তারকা শিল্পী। শক্তি প্রখ্যাত নৃত্যশিল্পী ও নীতি বিখ্যাত গায়িকা। 

আরও পড়ুন: Samantha Ruth Prabhu: জীবনের নতুন অধ্যায়ের সূচনা, প্রযোজনায় পা রাখলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

কুণাল ঠাকুর একজন অভিনেতা ও মডেল। 'অ্যানিম্যাল' ছবির আগে তাঁকে 'কবীর সিংহ' ছবিতে পার্শ্বচরিত্রে দেখা গেছে। এছাড়া বালাজি টেলিফিল্মসের ২০১৮ সালের 'কসৌটি জিন্দেগি কে' ধারাবাহিকেরও অংশ ছিলেন তিনি। এছাড়া একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget