এক্সপ্লোর

Mumbai: এনসিবি আধিকারিক পরিচয়ে পার্টিতে হানা দিয়ে ৪০ লক্ষ টাকা দাবি, আত্মঘাতী মুম্বইয়ের অভিনেত্রী

Mumbai Update: পুলিশ জানতে পারে যে অভিনেত্রী ও তাঁর তিন বন্ধু সান্তাক্রুজ (পশ্চিম) এলাকার একটি হোটেলে একটি পার্টিতে গিয়েছিলেন। দুই ব্যক্তি নিজেদের এনসিবি আধিকারিক পরিচয় দিয়ে সেই পার্টিতে 'রেড' করেন।

মুম্বই: নিজের ভাড়া বাড়িতে আত্মঘাতী হলেন ২৮ বছর বয়সী অভিনেত্রী (Mumbai actress)। মুম্বইয়ের ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, দুই ব্যক্তি, নিজেদের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র আধিকারিক পরিচয় দিয়ে অভিনেত্রীর থেকে লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে তাঁর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয় (Drug Case)।

প্রয়াত অভিনেত্রী ভোজপুরী ছবিতে কাজ করতেন। মুম্বইয়ের যোগেশ্বরী (পশ্চিম) অঞ্চলে নিজের বাড়িতেই আত্মহত্যা করেন অভিনেত্রী, ২৩ ডিসেম্বরে। তাঁর মৃত্যুর পরে, তাঁর এক বন্ধু পুলিশকে বিষয়টি জানায়। এর পরে মামলা নথিভুক্ত করা হয় এবং তদন্ত শুরু হয়।

অম্বোলি পুলিশ জানতে পারে যে প্রয়াত ভোজপুরি অভিনেত্রী এবং তাঁর তিন বন্ধু সান্তাক্রুজ (পশ্চিম) এলাকার একটি হোটেলে একটি পার্টিতে গিয়েছিলেন। দুই ব্যক্তি নিজেদের এনসিবি আধিকারিক পরিচয় দিয়ে সেই পার্টিতে 'রেড' করেন। ওই অভিনেত্রী ও তাঁর বন্ধুদের দুই ব্যক্তি বলেন যে মাদক সেবনের অপরাধে তাঁদের গ্রেফতার করা হবে। এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, 'আত্মঘাতী অভিনেত্রী ও তাঁর বন্ধুরা আতঙ্কিত হয়ে তাঁদের বিষয়টি মিমাংসা করার অনুরোধ জানায়। অভিযুক্তরা ৪০ লক্ষ টাকা দাবি করে এবং অবশেষে ২০ লক্ষ টাকায় মীমাংসা করে।'

আরও পড়ুন: Suhana Khan Update: সুহানা খানের সৌন্দর্য্যে অভিভূত বন্ধুরা, কী লিখলেন কমেন্টে?

এই ঘটনার পর মানসিক অবসাদে ভুগতে শুরু করেন ওই অভিনেত্রী। কীভাবে অত টাকা জোগাড় করবেন সেই ভাবনায় দিন কাটতে থাকে তাঁর, খবর সূত্রের। পুলিশকে এও জানানো হয় যে ওই অভিনেত্রীর এক বন্ধুও এই গোটা ঘটনায় জড়িত। সেই বন্ধুও ওই পার্টিতে উপস্থিত ছিলেন বলে দাবি।

পুলিশ ইতিমধ্যেই ২৮ বছরের পারভিন ওয়ালিম্বে এবং ৩২ বছরের সূরজ পরদেশিকে গ্রেফতার করেছে যাঁরা নিজেদের এনসিবি আধিকারিক বলে পরিচয় দেন। তাংদের বিরুদ্ধে আইপিসি সেকশনে ৩০৬, ১৭০, ৪২০, ৩৮৪, ৩৮৮, ৩৮৯, ৫০৬ ও ১২০ বি ধারায় মামলা রুজু হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget