এক্সপ্লোর

Aafat-E-Ishq Film Update: ছবিতে তিনি ভূত, 'আফাত-এ-ইশক' ছবিতে নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন নমিত দাস

'লাফাঙ্গে পড়িন্দে', 'হমারি আধুরি কাহানি', 'সুই ধাগা' প্রভৃতি ছবিতে অভিনয় করে দর্শকদের থেকে আগেই প্রশংসা আদায় করে নিয়েছিলেন নমিত দাস।

মুম্বই : আগামী ২৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে 'আফাত-এ-ইশক' (Aafat-E-Ishq)। কমেডি থ্রিলার এই ছবিতে অভিনয় করেছেন নেহা শর্মা, গরিমা জৈন, অমিত সিয়াল, ইলা অর্জুন, দীপক দোব্রিয়ালের মতো অভিনেতারা। এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে 'ওয়েক আপ সিড' অভিনেতা নমিত দাসকে (Namit Das)। 'লাফাঙ্গে পড়িন্দে', 'হমারি আধুরি কাহানি', 'সুই ধাগা' প্রভৃতি ছবিতে অভিনয় করে দর্শকদের থেকে আগেই প্রশংসা আদায় করে নিয়েছিলেন নমিত দাস। এবার তিনি তাঁর নতুন ছবি 'আফাত-এ-ইশক' নিয়ে খুবই উত্তেজিত। ছবিতে তাঁর চরিত্রটি কেমন, তা নিয়ে মুখ খুললেন অভিনেতা।

আরও পড়ুন - Govinda on Karwa Chauth: করবা চৌথে স্ত্রী সুনীতাকে 'স্পেশাল গিফট' গোবিন্দার

একাধিক পুরস্কারপ্রাপ্ত হাঙ্গেরির ছবি লিজা - দ্য ফক্স ফেয়ারির ভরতীয় সংস্করণ 'আফাত-এ-ইশক'। ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রজিত নাট্টোজি। এই ছবিতে অভিনেতা নমিত দাস এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যে চরিত্রটি কিংবদন্তি গায়ক কিশোর কুমারের বড় অনুরাগী। 'আফাত-এ-ইশক' ছবির প্রসঙ্গে নমিত দাস বলেন, 'এতদিন যত চরিত্রে অভিনয় করেছি, এই ছবি সমস্ত কিছুর থেকে আলাদা। এর আগে এমন চরিত্রে অভিনয় করিনি। ছবিতে আমার চরিত্রের নাম আত্মারাম। আত্মারাম আসলে ভূত। কৌতুকপ্রিয় আত্মারাম হাসি মজা করতে ভালোবাসে। আর সে কিশোর কুমারের খুব বড় অনুরাগী। এমন একটা চরিত্রে অভিনয় করতে পেরে খুব ভালো লাগছে'।

আরও পড়ুন - Sooryavanshi Film Update: 'সূর্যবংশীর' অপেক্ষায় দর্শকরা, কবে মুক্তি পাবে অক্ষয়-ক্যাটরিনার রোম্যান্টিক গান 'মেরে ইয়ারা'?

প্রসঙ্গত, 'আফাত-এ-ইশক' ছবিটি সিনেমাহলে নয় মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। অভিনেত্রী নেহা শর্মা থেকে নমিত দাস প্রত্যেকেই কমেডি থ্রিলার এই ছবি নিয়ে খুবই উত্তেজিত। দর্শকদেরও এই ছবির গল্প খুব ভালো লাগবে বলে আশা করছেন তাঁরা।

আরও পড়ুন - Celebrities Update: ধর্মেন্দ্রর সঙ্গে হেমা মালিনীর কোন ছবি দেখে অনুরাগীরা বলছেন 'রব নে বানা দি জোড়ি'?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kanchan-Sreemoyee: দ্বিতীয়বার মা হচ্ছে, খবর আড়ালেই রেখেছিলেন শ্রীময়ী! আবার বাবা হলেন কাঞ্চন
দ্বিতীয়বার মা হচ্ছে, খবর আড়ালেই রেখেছিলেন শ্রীময়ী! আবার বাবা হলেন কাঞ্চন
Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'

ভিডিও

Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার
Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget