এক্সপ্লোর

Netflix Ban in Russia: রাশিয়ায় পরিষেবা স্থগিত করল নেটফ্লিক্স

Netflix Ban in Russia: গত সপ্তাহের শুরুর দিকে ডিজনিও একই ধরণের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ায় সমস্ত ছবির মুক্তি স্থগিত করেছে। একই ধারা বজায় রেখেছে ওয়ার্নার ব্রোস, সোনি, প্যারামাউন্ট পিকচার্স, ইউনিভার্সাল।

নয়াদিল্লি: রাশিয়ায় (Russia) নিজেদের পরিষেবা আপাতত বন্ধ করল (Suspends Service) ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix)। ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ ও আগ্রাসনের (Ukraine Invasion) কারণে সে দেশে পরিষেবা স্থগিত করে দিল নেটফ্লিক্স। ওটিটি সংস্থার তরফে জানানো হয়েছে এমনটাই।

রবিবার নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেন, 'যে পরিস্থিতি চলছে সেই পরিপ্রেক্ষিতে, আমরা রাশিয়ায় আমাদের পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।'

নেটফ্লিক্সের সামগ্রিক আয়ের তুলনামূলক ছোট শতাংশ আসে রাশিয়া থেকে। সারা বিশ্বে নেটফ্লিক্সের মোট ২২২ মিলিয়ন  পেড মেম্বারশিপের তুলনায় রাশিয়ায় ওই সংস্থার মাত্র ১ মিলিয়নেরও কম গ্রাহক রয়েছে। এর আগে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দেখা গেছে এমনই পরিসংখ্যান।

রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ শুরু করে তার পর থেকেই  নেটফ্লিক্স রাশিয়ার সঙ্গে প্রজেক্ট এবং অধিগ্রহণ বন্ধ করে দিয়েছিল। চারটি রাশিয়ান ভাষার সিরিজের প্রোডাকশন এবং পোস্ট-প্রোডাকশনের কাজ চলছিল। রাশিয়ান নিয়ম অনুযায়ী খবরের চ্যানেল চালানোর প্রস্তাবেও নেটফ্লিক্স পিছিয়ে আসে।

বিভিন্ন সংস্থা থেকে শুরু করে টেক জায়ান্ট, রিটেলার, সকলেই রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। হয় সে দেশে তারা ব্যবসা বন্ধ করেছে বা পরিষেবা। রবিবারে নেটফ্লিক্সের এহেন পদক্ষেপ, সাম্প্রতিককালের সেই সকল সংস্থাদের অন্যতম করে তুলল যারা এই যুদ্ধের কারণে রাশিয়ার থেকে মুখ সরিয়ে নিচ্ছে।

আরও পড়ুন: Shah Rukh Khan: বিমানবন্দরে ঢোকার আগে গাড়ির চালককে কী বললেন শাহরুখ খান? ভাইরাল ভিডিও

গত সপ্তাহের শুরুর দিকে ডিজনিও একই ধরণের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ায় সমস্ত ছবির মুক্তি স্থগিত করেছে তারা, যার মধ্যে 'টার্নিং রেড'ও আছে। এই একই ধারা বজায় রেখেছে ওয়ার্নার ব্রোস, সোনি, প্যারামাউন্ট পিকচার্স, ইউনিভার্সাল।

অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ জারি। খারকিভে রুশ হামলায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইউক্রেনের। সে দেশের মাইকোলভে সকালে একাধিক রুশ ক্ষেপণাস্ত্র হানা হয়। আক্রান্ত ওডেসা শহরও, দাবি ইউক্রেনের। খারকিভে বহুতলে, লুহানস্কে তেলের ডিপোয় আগুন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget