এক্সপ্লোর

Bhagar: তোলপাড় ফেলা 'ভাগাড় কাণ্ড' নিয়ে আসছে ওয়েব সিরিজ 'ভাগাড়', কোন রহস্য ফাঁস হবে এবার?

প্রথমবার ওয়েব সিরিজে আত্মপ্রকাশ হতে চলেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চৌধুরীর।

কলকাতা: গত কয়েক বছর আগে সারা বাংলা তোলপাড় হয়েছিল 'ভাগাড়' কাণ্ডে। রেস্তোরাঁ, হোটেলে ভাগাড়ের পচা মাংসের ব্যবসা কার্যত বিতর্ক তৈরি করে। এই ঘটনার গ্রেফতারও হয় বেশ কিছু অসাধু ব্যবসায়ী। আর এবার সেই ভাগাড় কাণ্ডকে নিয়েই আসছে ওয়েব সিরিজ (Web Series) 'ভাগাড়' (Bhagar)। প্রথমবার ওয়েব সিরিজে আত্মপ্রকাশ হতে চলেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চৌধুরীর। অন্যদিকে, এই ওয়েব সিরিজ দিয়ে পর্দায় ফিরছেন ক্যানসার জয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

ওয়েব সিরিজ 'ভাগাড়'-এর প্রেক্ষাপট-

২০১৮ সালে ভাগাড় কাণ্ডে কেঁপে উঠেছিল সারা বাংলা। সেই ভাগাড় কাণ্ডের শিকার হয়েছিল নোনাডাঙার পরেশও। বিরিয়ানিতে থাকা পচা বিড়ালের মাংস কেড়ে নিয়েছিল তার একমাত্র সন্তানের জীবন। তারপর থেকেই কার্যত ভীতু, মেরুদণ্ডহীন, গোবেচারা নিম্নবিত্ত মানুষটাকে আর সহ্য করতে পারে না তার স্ত্রী পুষ্প। পুরুষত্বে যে বড় অভাব পরেশের মধ্যে। তাই স্বামীর সামনেই পাড়ার কানা বাপির সঙ্গে শারীরিক মিলনে দ্বিধাবোধ করে না সে। ঘটনায় ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায় পরেশ। সব জ্বালা জুড়োতে একদিন তাই সে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু সে যে বড় ভীতু। একাধিকবার চেষ্টা করে আত্মহত্যা করার। আর তার সমস্ত চেষ্টা পর-পর ব্যর্থ হতে থাকে। সেই সময়ই তার চোখে পড়ে খবরের কাগজের একটি প্রতিবেদন। এক ব্যক্তি সুপারি কিলার দিয়ে নিজেই নিজেকে খুন করার সুপারি দিয়েছে। ৫০ হাজার টাকার বিনিমনে বেছে নিয়েছে 'সহজ মৃত্যুর রাস্তা'। সে খোঁজ করতে থাকে সুপারি কিলারের। অন্যদিকে, জনপ্রিয় ইউটিউবার অনির্বাণ তার নিজস্ব চ্যানেলের জন্য ভিডিও বানাতে গিয়ে খোঁজ পায় এক জাল বেবিফুড কারখানার। সেই কারখানার মালিক ইকবাল শাহেরিয়াকে দেখেই চমকে ওঠে সে। মনে পড়ে যায় তার, এই ইকবাল শাহেরিয়া তো আসলে নোনাডাঙা ভাগাড় কাণ্ডে পচা মাংসের কারবারে গ্রেফতার হওয়া কুখ্যাত সমাজবিরোধী ইদ্রিস আলি। সে একদিকে যেমন সুপারি কিলার। তেমনই গোপনে চলে তার জাল বেবিফুডের ব্যবসা। এদিকে তার কাছেই নিজেকে খুনের সুপারি দিতে আসে পরেশ। মৃত্যুর রফা হয় ৫০ হাজার টাকায়। মৃত্যুর আগে শেষ খাওয়া খেয়ে নিতে ফুটপাথের এক হোটেলে ঢোকে সে। সেখানেই পরেশকে লক্ষ্য করে গুলি চালায় ইকবালের গুন্ডারা। কিন্তু গুলি গিয়ে লাগে অন্য এক ব্যক্তির গায়ে। চোখের সামনে অন্য এক ব্যক্তিকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখতে গিয়ে মৃত্যু কতটা ভয়ঙ্কর তা টের পায় পরেশ। তার মন বদলে যায়। এখন মরতে নয় বাঁচতে চায় সে। কী হবে এবার?

আরও পড়ুন - Kajol: করিনার পর রেগে গেলেন কাজল! কার উদ্দেশে ক্ষোভ উগরে দিলেন?

একদিকে পরেশের পিছনে পড়ে গিয়েছে সুপারি কিলার। অন্যদিকে, অনির্বাণকে সামলাতে মাঠে নামেন ইনস্পেক্টর লাহা। জাল বেবিফুডের ভিডিও ফুটেজ যদি একবার সামনে আসে, তাহলে অনেকের মুখোশ খুলে যাবে। কী হবে এবার? অনির্বাণ কি পারবে ইকবাল ও লাহার সমস্ত পরিকল্পনা ফাঁস করতে? কীভাবে ঘটেছিল ভাগাড় কাণ্ড?  সমস্ত প্রশ্নের উত্তর পেতে চোখ রাখতে হবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন রাজদীপ ঘোষ। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। সব্যসাচী, ঐন্দ্রিলা ছাড়াও ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্ত, অম্লান মজুমদার, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, প্রীতম দাস, পূজা সরকার, শক্তি দে, মৌ ভট্টাচার্য, সুমন্ত মুখোপাধ্যায়কে। জানা গিয়েছে, অগাস্ট মাসের শেষে দেখা যাবে এই ওয়েব সিরিজ।

সেরা শিরোনাম

Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Ayushmann Khurrana: কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
Salman Khan: দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
News Update: সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget