এক্সপ্লোর

Nilanjana on RG Kar Issue: ব্যক্তিগত জীবনে ঝড়, তবু দুই মেয়েকে নিয়ে রাত-দখল আন্দোলনের পাশে নীলাঞ্জনা

Nilanjana on RG Kar Issue: বর্তমানে নিজের ব্যক্তিগত জীবনেও সমস্যার মধ্যে রয়েছেন নীলাঞ্জনা। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে নাকি বিবাহবিচ্ছেদ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে যীশু সেনগুপ্তের

কলকাতা: তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলের নাম 'নিনি চিনি'জ় মাম্মা' অর্থাৎ নিনি আর চিনির মা। তিনি একজন মা, তিনি একজন নারী। আর সেই পরিচয় নিয়েই 'রাত-দখল'-এ অংশ নিলেন অভিনেত্রী-প্রযোজক নীলাঞ্জনা (Nilanjana)। তবে রাস্তায় বেরিয়ে সবার সঙ্গে পা মিলিয়ে নয়, বাড়িতে থেকেই, শঙ্খে ফুঁ দিয়ে। সোশ্যাল মিডিয়ায় দুই মেয়ের সঙ্গে সেই ভিডিও শেয়ার করে নিলেন নীলাঞ্জনা। 

বর্তমানে নিজের ব্যক্তিগত জীবনেও সমস্যার মধ্যে রয়েছেন নীলাঞ্জনা। সমস্যা চলছে তাঁর বৈবাহিক সম্পর্ক নিয়ে। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে নাকি বিবাহবিচ্ছেদ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে যীশু সেনগুপ্তের (Jisshu Sengupta)। বর্তমানে বাড়িতে থাকছেন না যীশু, শোনা যাচ্ছে মুম্বইতেই আপাতত তাঁর বাস। বর্তমানে বাংলায় কাজ করেছেন যীশু, 'খাদান'-এর শ্যুটিং সেরেছেন তিনি। তবে নিজের বাড়িতে থেকে নয়, শোনা যাচ্ছে সেই সময়ে দিদির বাড়িতে থাকছিলেন যীশু। অন্যদিকে দুই মেয়ে সারা আর জারাকে নিয়ে বাড়িতেই রয়েছেন নীলাঞ্জনা। সদ্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নীলাঞ্জনাকে। তারপরে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি লম্বা পোস্ট ও নিজের পদবি সরিয়ে দেওয়া থেকেই শুরু হয়েছিল তাঁদের সম্পর্কে ভাঙনের জল্পনা। নীলাঞ্জনা জানিয়েছিলেন কঠিন সময়ে তিনি পাশে পেয়েছিলেন দুই মেয়ে সারা আর জারা এবং বোন চন্দনাকে। সেখানে যীশুর নামও উল্লেখ করেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় যীশুকে আনফলো করে দিয়েছেন নীলাঞ্জনা। একই কাজ করেছেন সারা এবং জারাও। যদিও যীশু সেনগুপ্ত কোনোদিনই সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় ছিলেন না। 

সম্ভবত অসুস্থতার কারণেই দুই মেয়েকে নিয়ে রাস্তায় নামতে পারেননি নীলাঞ্জনা। তবে কথা ছিল, মেয়েদের রাত দখল-এ যাঁরা রাস্তায় নেমে যোগ দিতে পারবেন না তাঁরা যেন বাড়ি থেকেই শঙ্খধ্বনি করেন। দুই মেয়েকে নিয়ে তাই শাঁখ বাজিয়েছেন নীলাঞ্জনা। সেটাই তাঁর আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া নৃশংস হত্যা ও ধর্ষণের প্রতিবাদ। ক্যাপশানে নীলাঞ্জনা লিখেছেন, একজন মেয়ে হিসেবে, দুই মেয়ের মা হিসেবে তিনি বুঝেছেন এই প্রতিবাদ করা উচিত। সারা এবং জারাকেও দেখা গেল একে অপরকে জড়িয়ে ধরে, মায়ের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে। নীলাঞ্জনার এই উদ্যোগে সাধুবাদ দিয়েছে নেটদুনিয়া। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nilanjanaa Nilanjanaa (@ninichinismamma)

আরও পড়ুন: Tollywood on RG Kar issue: আরজি কর কাণ্ডের জের! বাতিল 'বাবলি'-র বিশেষ শো, চূড়ান্ত প্রভাব টলিউডের অন্যান্য ছবিতেও

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget