এক্সপ্লোর

Chris Rock on Smith's Slap : অস্কার-মঞ্চে স্মিথের চড় নিয়ে মুখ খুললেন ক্রিস রক

Oscars 2022 : বস্টনের স্ট্যান্ডআপ শো-তে বিতর্কিত সেই ঘটনা উঠে এল রকের কথায়

বস্টন : চড়কাণ্ডের পর মঞ্চে আবেগঘন প্রত্যাবর্তন ক্রিস রকের (Chris Rock)। অস্কারের মঞ্চে উইল স্মিথ (Will Smith) তাঁকে চড় মারার পর বুধবার রাতে প্রকাশ্যে এলেন এই কমেডিয়ান। সেদিনের ঘটনা নিয়ে ভাঙলেন নীরবতাও। বস্টনের স্ট্যান্ডআপ শো-তে বিতর্কিত সেই ঘটনাও উঠে এল রকের কথায়।

চড়কাণ্ডের পর দর্শকদের সহানুভূতি পেলেন রক। বস্টনের উইলবার থিয়েটার হলে ওই স্ট্যান্ডআপ শোয়ের মঞ্চে হাজির হওয়ার পর তাঁর উদ্দেশ্যে উঠে দাঁড়িয়ে হাততালি দেন দর্শকরা। যা বেশ কয়েক মিনিট ধরে চলে। চোখে জল নিয়ে তিনি বলেন, আপনাদের উইকএন্ড কেমন কাটল ? যার উত্তরে হাসিতে ফেটে পড়েন দর্শকরা। রক বলেন, সেদিন কী হয়েছিল তা নিয়ে আমার প্রচুর কিছু বলার নেই। সেদিন কী হয়েছিল তা নিয়ে আমি এখনও ভাবছি। হয়তো কখনও এটা নিয়ে বলব। সেটা খুব সিরিয়াস হবে, আবারও মজারও হবে। কিন্তু, এই মুহূর্তে আমি কিছু মজার কথা বলতে চলেছি। 

আরও পড়ুন ; অবশেষে মুখ খুললেন জাডা স্মিথ, চড়কাণ্ডের পর ইঙ্গিতপূর্ণ পোস্টে 'আরোগ্য' লাভের বার্তা

এক ঘণ্টা পর দ্বিতীয় শোয়ের জন্য মঞ্চে ফিরে আসেন রক। তখন তিনি বলেন, "এইসব ফালতু ঘটনা ঘটার আগে আমি একটা শো লিখেছিলাম।"এর পাশাপাশি তিনি জানান, কখনও কোনও এক সময় তিনি এই ঘটনা নিয়ে অস্কারের মঞ্চেই আরও বিস্তারিতভাবে বলবেন।

সম্প্রতি অস্কারের (Oscars 2022) মঞ্চে সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) সপাটে চড় মারেন উইল স্মিথ (Will Smith)। যা নিয়ে তোলপাড় হয়ে ওঠে গোটা বিশ্ব। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চান অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথও (Jada Pinkett Smith)। প্রসঙ্গত, তাঁকে নিয়ে করা 'ঠাট্টা'র প্রতিবাদেই এমন পদক্ষেপ নেন স্বামী উইল স্মিথ।

ক্রিস রকের প্রতি তাঁর আচরণের জন্য একবার 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এর মঞ্চে এবং তারপর সোশ্যাল মিডিয়ায় ক্ষমাপ্রার্থনা করেন স্মিথ। এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন জাডা। উল্লেখ্য, 'অস্কার ২০২২'-এর মঞ্চে জাডার মুন্ডিত মস্তক নিয়ে 'রসিকতা' করেন সঞ্চালক কমেডিয়ান ক্রিস রক। তা শুনেই নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি উইল স্মিথ। স্ত্রীয়ের প্রতি এই 'ঠাট্টা' অপমান মনে হয় তাঁর ও তৎক্ষণাৎ তিনি মঞ্চে উঠে সঞ্চালককে সজোরে থাপ্পড় মারেন। মঞ্চ থেকে নেমেও কুকথা বলতে শোনা যায় উইলকে। 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget