এক্সপ্লোর

The Kashmir Files: 'দ্য কাশ্মীর ফাইলস' অনেকাংশে কাল্পনিক? গুজব উড়িয়ে সরব পল্লবী যোশী

The Kashmir Files: 'যদি কেউ আমাকে দোষারোপ করেন যে আমি ছবিতে ভুল কিছু দেখিয়েছি তাহলে তাঁরা এসে ওই ভিডিওয় আমাদের ৪০০০ ঘণ্টার গবেষণা দেখে যেতে পারেন।'

লখনউ: 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবি নিয়ে ইতিমধ্যেই শোরগোল ও বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন মহলে। সিনে দুনিয়া থেকে রাজনৈতিক মহল, তোলপাড় হচ্ছে সর্বত্র। এবার ছবি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ও প্রযোজক পল্লবী যোশী (Pallavi Joshi)। সোশ্যাল মিডিয়ায় এখন দাবি করা হচ্ছে যে এই ছবির বেশ কিছু অংশ কাল্পনিক (fictional)। সেই গুজব এক কথায় অস্বীকার করলেন পল্লবী যোশী।

মুক্তির আগে তো বটেই, এমনকী ১১ মার্চ মুক্তির পর থেকে বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত ও অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার অভিনীত 'দ্য কাশ্মীর ফাইলস' সকলের আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠেছে। 

উত্তরপ্রদেশের লখনউয়ের এক সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত হয় ছবির গোটা টিম। সেখানে তাঁদের জিজ্ঞেস করা হয় যে ইন্টারনেটে যা শোনা যাচ্ছে ছবির অনেকাংশ কাল্পনিক বলে, তা আদৌ কতটা সত্যি। 

প্রযোজক ও অভিনেত্রী পল্লবী যোশী এই ছবিতে প্রফেসর রাধিকা মেননের চরিত্রে অভিনয় করেন। তিনি ছবির 'কাশ্মীর উদ্দেশ্য'কে সমর্থন করেন এবং তিনি এক কথায় সমস্ত গুজব নস্যাৎ করেছেন। তিনি জানান, তাঁর স্বামী অর্থাৎ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী প্রায় ৪ বছর ধরে এই ছবির জন্য প্রয়োজনীয় গবেষণা করেছেন। 

আরও পড়ুন: Tiger Shroff Update: টাইগার শ্রফের প্রশংসায় পঞ্চমুখ 'হিরোপন্থী টু' পরিচালক

পল্লবী যোশী বলেন, 'আমরা গোটা পৃথিবী ঘুরেছি, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, সিঙ্গাপুর, জম্মু ও কাশ্মীর, পুনে, তাইল্যান্ড, দিল্লি যেখানে পেরেছি গিয়েছি কেবলমাত্র ভুক্তভোগীদের প্রথম পরিবারের সঙ্গে দেখা করতে। যার বাবাকে খুন করা হয়, মাকে ধর্ষণ করা হয়, বাচ্চারা নিজেদের চোখের সামনে মা-বাবাকে খুন হতে দেখেন... আমরা তাঁদের সকলের সঙ্গে দেখা করেছি।'

তিনি আরও বলেন, 'আমরা ওঁদের লম্বা ভিডিও সাক্ষাৎকারও নিয়েছি এবং সেগুলোও প্রয়োজনে মানুষের সামনে আমরা তুলে ধরতে পারি। ফলে যদি কেউ আমাকে দোষারোপ করেন যে আমি ছবিতে ভুল কিছু দেখিয়েছি তাহলে তাঁরা এসে ওই ভিডিওয় আমাদের ৪০০০ ঘণ্টার গবেষণা দেখে যেতে পারেন।'

১৯৯০ সালের কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে তৈরি হয়েছে এই ছবি। একাধিক রাজ্যে এই ছবি করমুক্ত ঘোষণা করা হয়েছে। বক্স অফিসেও রেকর্ড ভাঙা ব্যবসা করছে এই ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ

ভিডিও

Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget