এক্সপ্লোর

'Panchayat' Season 3 Release Date: কবে আসছে 'পঞ্চায়েত' সিজন ৩? 'লাউ সরালেই মিলবে তারিখ', মজার খেলা আনলেন নির্মাতারা

'Panchayat Season 3': সোমবার প্রাইম ভিডিও তাদের আগামী ওটিটি মুক্তির তারিখ নিয়ে মজার খেলায় মেতেছে। সঙ্গে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হল সকল অনুরাগীদের। কী সেই খেলা?

নয়াদিল্লি: বহুদিন ধরে অপেক্ষায় দর্শকেরা। কবে মুক্তি পাচ্ছে 'পঞ্চায়েত সিজন ৩' ('Panchayat Season 3' Release Date)? সেই প্রশ্নের উত্তর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওস (Amazon Prime Videos)। তবে খানিক অন্যভাবে। মজার এক খেলায় মেতেছেন তাঁরা। 'পঞ্চায়েত' সিরিজটি তার রসবোধের জন্য এমনিতেই বিখ্যাত, এবার তাদের নয়া 'গেসিং গেম'-এ (guessing game) অংশ নিতে আহ্বান জানাচ্ছে গোটা টিম। 

কবে মুক্তি পাচ্ছে 'পঞ্চায়েত সিজন ৩'? প্রকাশ্যে এল তারিখ?

সোমবার প্রাইম ভিডিও তাদের আগামী ওটিটি মুক্তির তারিখ নিয়ে মজার খেলায় মেতেছে। সঙ্গে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হল সকল অনুরাগীদের। স্ট্রিমিং প্ল্যাটফর্মের তরফে এবং সিরিজের কাস্টের তরফে পোস্ট করে 'লাউ সরানো'র ডাক দেওয়া হচ্ছে। একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করা হয়েছে তাদের তরফে, যা দেখে উত্তেজিত অনুরাগীদের মধ্যে বিহ্বলতা স্বাভাবিকভাবেই আরও বেড়েছে। 

যে ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে স্ক্রিনজুড়ে রয়েছে প্রচুর লাউ। তার পিছনেই নাকি লুকিয়ে রয়েছে সিজন ৩ মুক্তির তারিখ। ক্যাপশনে লেখা, ''পঞ্চায়েত'-এর নতুন সিজন কবে থেকে দেখা যাবে তা জানতে তর সইছে না? লিঙ্ক ইন বায়োতে গিয়ে একটা লাউ সরিয়ে ফেলুন তারিখ জানতে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by prime video IN (@primevideoin)

শুধু তাই নয়, 'পঞ্চায়েত' খ্যাত জিতেন্দ্র কুমারও (Jitendra Kumar) অনুরাগীদের আহ্বান জানাচ্ছেন এই মজার খেলায়। অর্থাৎ নতুন সিজনের অপেক্ষায় থাকা অনুরাগীদের মুক্তির তারিখ জানতে একটা একটা করে লাউ সরাতে হবে। মজার ব্যাপার, একজন এক ক্লিকে একটাই লাউ সরাতে পারবেন। ফলে সকলকে একসঙ্গে এই মজার খেলায় অংশ নিতে হবে, নয়তো তারিখ কেউই জানতে পারবেন না। জিতেন্দ্র এই পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ঠিক শুনেছেন আপনি! কেবলমাত্র এই একটা ধাপ এগোলেই তৃতীয় সিজন মুক্তির তারিখ।'

'পঞ্চায়েত সিজন ৩' মুক্তির তারিখ কী করে জানবেন?

অনুরাগীদের প্রথমে ক্লিক করতে হবে, https://panchayat3date.com/ -এই লিঙ্কে। এরপর ধাপে ধাপে এগোলে, একটি লাউ সরাতে পারবেন। এরপরের ধাপে এই মজার খেলা বন্ধুদের সঙ্গে শেয়ার করার অপশন দেওয়া হবে আপনাকে। ফের ১৫ মিনিট পরে ফিরে আপনি আরও একটা লাউ সরাতে পারবেন। 

যদিও অনুরাগীদের একাংশ হতাশ এই খেলা দেখে। তাঁদের যেন ধৈর্য্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। এক অনুরাগী লেখেন, 'প্রাইম আনফলো করার সময় এসে গিয়েছে।' আবার একজন লেখেন, 'দেখ রাহা হ্যায় বিনোদ ক্যায়সে লোগো কো তড়পায়া যাতা হ্যায়।' একজন লেখেন, 'ইমোশন নিয়ে ছিনিমিনি খেলছে প্রাইম!'

আরও পড়ুন: Amrita Pandey Death: ‘নিজের নৌকা ডুবিয়ে ওর যাত্রা সহজ করে দিলাম’, ইঙ্গিতপূর্ণ পোস্ট নায়িকার, তার পরই উদ্ধার দেহ

তবে এই বছরেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের দর্শকদের কাছে ফুলেরার গল্প নিয়ে ফিরছে 'পঞ্চায়েত' তা নিশ্চিত। আর যাঁরা এই সিরিজের পুরনো দর্শক, তাঁরা জানেন এই 'লাউ' মাহাত্ম্য। স্ট্রিমিং সংস্থা যতদিন না বলছেন মুক্তির তারিখ, ততদিন আর কী, লাউ সরাতে থাকুন!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget