এক্সপ্লোর

Pankaj Tripathi: রাত দশটার পর ফোন বন্ধ ! কেন এই অদ্ভুত নিয়ম পঙ্কজ ত্রিপাঠীর বাড়িতে ?

Pankaj Tripathi on Phone Use: বাড়িতে রাত দশটা বাজলেই নাকি সমস্ত ফোন বন্ধ করে দিতে হয়। এমনই কঠোর নিয়ম মেনে চলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। কিন্তু কেন জানেন কী?

নয়াদিল্লি: আর কিছুদিন পরেই মুক্তি পাবে পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) অভিনীত ছবি 'ম্যায় অটল হুঁ'। এই ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আর এই ছবি মুক্তির আগেই নিজের বাড়ির এক অদ্ভুত নিয়মের কথা জানালেন পঙ্কজ। রাত দশটা বাজলেই নাকি তাঁর বাড়িতে সব ফোন বন্ধ হয়ে যায়। অভিনয় দক্ষতার পাশাপাশি কীভাবে নিজের ঘর-পরিবারও সামলান পঙ্কজ ?

একটি সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) জানান, 'আমি যখন বাড়িতে থাকি, তখন বাড়ির সকলে পাশাপাশি বা সামনে বসে নিজেদের মধ্যে কথা বলি। আমরা সকলে মিলে খাওয়া-দাওয়া করি। তাছাড়া রাত দশটার পরে আমরা পরিবারের সকলেই নিজেদের ফোন বন্ধ করে দিই। এমনকী সেগুলিকে ড্রয়ারের ভিতরে ঢুকিয়ে রেখে দিই।'

তিনি আরও বলেন, 'আমার স্ত্রী মৃদুলা আর আমি প্রেম করে বিয়ে করেছিলাম। মৃদুলা কলকাতায় বিএড প্রশিক্ষণ নিয়েছে, তারপর মুম্বইতে শিক্ষকতা করতে চলে আসে। দু-তিনটি স্কুল মিলিয়ে টানা ৮-৯ বছর ও মুম্বইতে শিক্ষকতা করেছে। তারপর আমার অভিনয়জীবনেও ধীরে ধীরে চাপ বাড়তে থাকল। কাজ আসতে লাগল। আর ঐ সময় মৃদুলা দেখল তাঁর চাকরিতে মন বসছে না। ম্যানেজমেন্টের তদারকি পছন্দ না হওয়ায় ও চাকরিটা ছেড়ে দেয়। এখন ও নিজের একটা স্কুল খুলতে চায়।'

অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) চরিত্রে অভিনয়ের জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন পঙ্কজ ? সাক্ষাৎকারে একথা বলতে গিয়ে পঙ্কজ নিজের দ্বিধার কথাও তুলে ধরেন। তিনি জানান, 'কীভাবে করব, কী করব কিছুই প্রথমে বুঝে উঠতে পারিনি। সাত-আটদিন লেগে গিয়েছে পুরো পরিকল্পনা করতে। তাছাড়া বন্ধুরাও বলেছিল আমিই নাকি এই চরিত্রের জন্য একেবারে উপযুক্ত। প্রযোজক ভানুশালী বলেই দিয়েছিলেন যে আমি ছবিতে অভিনয় না করলে তিনি এই ছবি করবেনই না। অটলজী এত বড় একজন মানুষ তাঁকে একটা ২ ঘণ্টার ছবির মধ্যে তুলে ধরা অসম্ভব। আমি ঐ চরিত্রে কতটা কী পেরেছি সে নিয়ে যথেষ্ট আশঙ্কায় আছি।'

ছবির পরিচালক রবি যাদব জানিয়েছেন যে আগামী ১৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'ম্যায় অটল হুঁ' (Main Atal Hoon)। তার তিনদিন পরেই উদ্বোধন হবে অযোধ্যার রামমন্দির। ফলে দিনটি খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

আরও পড়ুন: Manoj Bajpayee Skips Dinner: আট ঘণ্টা খাওয়া-দাওয়া, বাকি সময় উপোস, ফিট থাকার রহস্য ফাঁস করলেন মনোজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget