এক্সপ্লোর

Parambrata Chatterjee: '... বোঝার চেষ্টা করছি পিতৃত্বের দায়িত্ব', ফাদার্স ডে-তে ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন পরমব্রত

Parambrata Chatterjee News: পরমব্রত যে ছবি ভাগ করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে একরত্তির খুদে হাত আঁকড়ে ধরে রয়েছে পরমব্রতর আঙুল।

কলকাতা: আজ ফাদার্স ডে (Father's Day)। বাবাদের দিন। বিশেষ এই দিনটার মাত্র দিন ১৫ আগেই বাবা হয়েছেন এই নায়ক, পরিচালক। জীবনে এসেছে নতুন দায়িত্ব। আর এখনই বোধহয়, ভীষণভাবে নিজের বাবাকে মনে পড়ছে তাঁর। সদ্য বাবা হয়েছেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। দিন ১৫ আগেই পরমব্রত আর তাঁর স্ত্রী পিয়ার কোল আলো করে এসেছে পুত্রসন্তান। ফাদার্স ডে-র দিন সোশ্যাল মিডিয়ায় ছেলের প্রথম ছবি ভাগ করে নিলেন পরমব্রত। সঙ্গে লিখলেন, নিজের অনুভূতি। 

পরমব্রত যে ছবি ভাগ করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে একরত্তির খুদে হাত আঁকড়ে ধরে রয়েছে পরমব্রতর আঙুল। আর তার পরের ছবিতেই দেখা যাচ্ছে, পরমব্রতর ছোটবেলাকে। পাশে অভিনেতার বাবা। এই ছবি শেয়ার করে পরমব্রত লিখেছেন, 'একটা কথা প্রায়ই শোনা যায়, 'মা হওয়া কী মুখের কথা!' হ্যাঁ সত্যিই এতে কোনো ভুল নেই। যে পরিমাণ কষ্ট, ত্যাগ, যন্ত্রণা, মানসিক অস্থিরতা, অবসাদ ঘিরে থাকে একজন মা কে তা বর্ণনাতীত৷ কিন্তু পিতৃত্বকে বটগাছ বৈ অন্য কিছুর সঙ্গে তেমন একটা তুলনায় আনা হয় না বিশেষ। পিতৃত্বের অনুভূতি, চিন্তা, অস্থিরতা, ত্যাগ কিভাবে এবং কতখানি একজন বাবাকে ঘিরে থাকে তা বিগত ১৫ দিন ধরে প্রতিমুহূর্তে অনুভব করার চেষ্টা করছি৷ বোঝার চেষ্টা করছি পিতৃত্বের দায়িত্ব। যা নিঃশব্দে কাঁধে তুলে নিয়েছিলেন আমার বাবা। হাতে ধরে শিখিয়ে দেওয়ার জন্য বাবা আজ আর নেই। কিন্তু এই সময়টা তোমার যে বড্ড প্রয়োজন ছিল! পৃথিবীর সকল বাবাদের পিতৃদিবসের শুভেচ্ছা।' এই একই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টেটাসে শেয়ার করে নিয়েছেন পিয়া। সেখানে তিনি পিতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন সমস্ত বাবাদের। সোশ্যাল মিডিয়ায় পরমব্রতর এই পোস্ট দেখে উচ্ছ্বসিত তাঁর রুপোলি পর্দার বন্ধুরা থেকে শুরু করে সাধারণ অনুরাগীরাও। প্রত্যেকের পরমব্রতকে বাবা হিসেবে প্রথম পিতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

সদ্য একটি ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন পরমব্রত। সেখানে তিনি বলেছেন, বাড়িতে একরত্তি ছেলে আসার পরে তাঁদের জীবন বদলে গিয়েছে। এখনও পর্যন্ত ছেলের নাম প্রকাশ্যে আনেননি পরমব্রত বা পিয়া। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget