এক্সপ্লোর

Parineeti-Raghav Wedding: সেজে উঠছে রাজস্থানের প্যালেস, চলতি মাসেই রীতি মেনে বিয়ে রাঘব-পরিণীতির

Parineeti-Raghav Wedding Update: যেহেতু এই বিয়েতে রাজনৈতিক ও রুপোলি পর্দার বেশ কিছু বড় নামেরা হাজির হবেন, তাই বেশ কড়ভাবে নজর রাখা হচ্ছে নিরাপত্তার দিকটাকেও। রাঘব আপ দলের সাংসদ

মুম্বই: চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চড্ডা (Raghav Chaddha)? এই গুঞ্জনেই আপাতত মজে টিনসেল টাউন। শোনা যাচ্ছে, রাজস্থানের এক বিলাসবহুল প্যালেসে নাকি সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। ওবেরয় উদয়ভিলার লীলা প্যালেসে সেপ্টেম্বর মাসেরই ২৩ ও ২৪ তারিখে আয়োজিত হবে এই বিবাহ অনুষ্ঠান। 

শোনা যাচ্ছে, এই বিবাহ অনুষ্ঠানে সামিল হবে ২০০-রও বেশি অতিথি অভ্যাগতরা। থাকছেন ৫০ জনেরও বেশি VVIP অতিথি। ইতিমধ্যেই রাজস্থানের সেই প্যালেসে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। বেশ কিছুদিন আগেই বুকিং পাকা হয়ে গিয়েছে ওই বিলাসবহুল প্যালেস ও সংলগ্ন রিসর্টগুলির। সেখানে এখন হাই প্রোফাইল এই বিয়ের অতিথি সৎকারের আয়োজন তুঙ্গে।

যেহেতু এই বিয়েতে রাজনৈতিক ও রুপোলি পর্দার বেশ কিছু বড় নামেরা হাজির হবেন, তাই বেশ কড়ভাবে নজর রাখা হচ্ছে নিরাপত্তার দিকটাকেও। রাঘব আপ দলের সাংসদ। সেই সূত্র ধরে হাজির হবেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব। আর পরিণীতি কেবল রুপোলি পর্দার অভিনেত্রী নন, প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র বোনও। দিদি প্রিয়ঙ্কাও নিজের বিয়ে করেছিলেন রাজস্থানের একটি বিলাসবহুল প্যালেসে। প্রিয়ঙ্কার বিয়ের জৌলুস টেক্কা দিয়েছিল অনেক তাবড় তাবড় তারকাকেও। আর দিদির পথে হেঁটেই রাজস্থানে বিয়ের আসর বসাচ্ছেন পরিণীতিও। বিয়েতে অবশ্যই হাজির থাকবেন প্রিয়ঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাস (Nick Jonas)। 

শোনা যাচ্ছে, হলদি, মেহেন্দি, সঙ্গীতের মতো সমস্ত নিয়ম মেনেই হবে এই বিয়ে। ২৩ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে এই বিয়ের অনুষ্ঠান। আর তার আগেই প্যালেসে চলে আসবেন অতিথি অভ্যাগতরা। শোনা যাচ্ছে, রাজস্থানে বিয়ের সমস্ত নিয়ম মিটলে, হরিয়ানার গুরুগ্রামে একটি বড় পার্টি দেবের পরিণীতি ও রাঘব। সেখানেও হাজির থাকবেন অনেক অতিথিরা। 

তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিনের। কিন্তু কখনওই এই ব্যাপারে নিজের মুখ খোলেননি কেউ। কিন্তু সম্প্রতি বারবার তাঁদের একসঙ্গে নানা জায়গায় দেখা গেছে। কখনও কোনও রেস্তোরাঁয় তো কখনও আইপিএল দেখতে মাঠে। সেই গুঞ্জনে শীলমোহর পড়ে তাঁদের বাগদানের দিন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @parineetichopra

আরও পড়ুন: Sandipta-Rupanjana: জন্মাষ্টমীতে কৃষ্ণ আরাধনা সন্দীপ্তার, ছবি দেখে কী লিখলেন মুগ্ধ রূপাঞ্জনা?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget