এক্সপ্লোর

Saif Ali Khan: এসেছে ফেসিয়াল রেকগনিশন টেকনোলজির রিপোর্ট, সেফের ওপর হামলা করেছিল শরিফুলই?

Saif Ali Khan Entertainment: মুম্বই পুলিশ জানিয়েছে, ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি ব্যবহার করে জানা গিয়েছে, যে ব্যক্তি ১৬ জানুয়ারি শেষ রাতে সেফ আলি খানের বাড়িতে ঢুকেছিল, সে শরিফুলই।

কলকাতা: সেফ আলি খানের (Saif Ali Khan) বাড়িতে যে ব্যক্তি হামলা করেছিল, সেই কি শরিফুল এ নিয়ে বিতর্ক চলছিলই। আর সেই বিতর্কে ইতি টানতেই পুলিশের তরফ থেকে ব্যবহার করা হয়েছিল ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি (Facial recognition technology)। এবার সেই টেকনোলজির প্রয়োগের ফলাফল এল পুলিশের হাতে। আর সেখানেই জানা গেল, আদৌ কি শরিফুল ঢুকেছিলেন সেফ আলি খানের বাড়িতে নাকি সেই ব্যক্তি ছিল অন্য কেউ? 

মুম্বই পুলিশ জানিয়েছে, ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি ব্যবহার করে জানা গিয়েছে, যে ব্যক্তি ১৬ জানুয়ারি শেষ রাতে সেফ আলি খানের বাড়িতে ঢুকেছিল, সে শরিফুলই। ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি ব্য়বহার করে এই তথ্যই উঠে এসেছে। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বান্দ্রার ওই হাই-প্রোফাইল বিল্ডিংয়ে ডাকাতির উদ্দেশেই ঢুকেছিল সে। অজান্তেই ঢুকে পড়ে সেফ আলি খানের বাড়িতে। আর সেখানেই সে লুকিয়েছিল সেফের ছোট ছেলে জেহ-র শৌচাগারে। তারপরেই সেফের সঙ্গে হাতাহাতি হয় তার। আহত সেফ পড়ে গেলে পালিয়ে যায় শরিফুল। এরপরে ৩দিন পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনায় একা শরিফুল নয়, নদীয়া থেকেও গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে। জানা গিয়েছে, শরিফুল ভারতের বাসিন্দাই নয়। বাংলাদেশের বাসিন্দা শরিফুল অনুপ্রবেশ করেছিল ভারতে। তার কাছ থেকে মিলেছে বাংলাদেশের পরিচয়পত্র। তবে ভারতের পরিচয়পত্র বা ভারতে থাকার কোনও নথি মেলেনি শরিফুলের তরফে। এখনও বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে শরিফুল। তার পুলিশি হেফাজত শেষ হয়েছে। আদালত জানিয়েছে শরিফুলের এখন পুলিশি হেফাজতের প্রয়োজন নেই। সে আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে।

অন্য়দিকে, সেফ আলি খান বা করিনা, বাড়ি থেকে বেরলেই ক্যামেরাবন্দি হন। বাড়ির দুই খুদে, অর্থাৎ তৈমুর ও জেহ-ও মোটামুটি পরিচিত হয়ে গিয়েছে এই ধারার সঙ্গে। ক্যামেরা দেখলেই তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। তৈমুর ও জেহ-র সেই সমস্ত মিষ্টি মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে সেই সব আর কোনোদিন দেখা যাবে কি না সন্দেহ। কারণ সেফ ও করিনা ছবিশিকারীদের অনুরোধ করেছেন, এবার থেকে তৈমুর ও জেহ বাড়ি থেকে বেরোলেই ছবি না তোলার জন্য। শুধু তাই নয়, করিনা ও সেফ আর্জি জানিয়েছেন, তাঁদের বাড়ির দিকে ক্যামেরা তাক করে থাকা যেন বন্ধ হয়। তাঁরা কোনও অনুষ্ঠানে গেলে সেখানে ছবি তোলা হলে কোনও আপত্তি নেই। তবে তাঁদের রোজনামচা যত কম ক্যামেরাবন্দি করা যায় ততই ভাল। 

আরও পড়ুন: Swara Bhasker: প্রজাতন্ত্র দিবস নিয়ে পোস্ট করাই 'কাল'? পাকাপাকিভাবে বাতিল স্বরা ভাস্করের এক্স অ্যাকাউন্ট

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget