এক্সপ্লোর

Pori Moni Drug Case: মাদক তদন্তে বাড়ল পরীমণির পুলিশি হেফাজতের মেয়াদ

তাঁকে ঘিরে রোজ নিত্যনতুন বিতর্ক। কখনও তাঁর করা অভিযোগের ভিত্তিতে, আবার কখনও অভিযোগের তীর থাকে তাঁর দিকেই। তিনি পরীমণি।

কলকাতা: তাঁকে ঘিরে রোজ নিত্যনতুন বিতর্ক। কখনও তাঁর করা অভিযোগের ভিত্তিতে, আবার কখনও অভিযোগের তীর থাকে তাঁর দিকেই। তিনি পরীমণি। বাংলাদেশের অত্যন্ত পরিচিত অভিনেত্রী। বর্তমানে বেআইনি মাদক দ্রব্য-সহ গ্রেফতার করা হয়েছে তাঁকে। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন বাংলাদেশের নায়িকা।

পরীমণিকে নিয়ে বিতর্কে ইতিমধ্যেই উত্তাল বাংলাদেশ। গত সপ্তাহেই তাঁর বাড়িতে মাদক এবং মদ পাওয়ার পর র‌্যাব অর্থাৎ র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন আটক করেছে এই অভিনেত্রীকে। আর তার পর থেকে নিন্দা, সমালোচনায় জর্জরিত পরীমণি। রোজই নতুন নতুন খবর, আর শিরোনামে থাকছেন তিনিই। 

আজ পরীমণিকে আদালতে পেশ করা হলেও জামিন পেলেন না তিনি। বরং মাদক মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য আরও ২ দিনের সময় চাইল পুলিশ। চার দিনের রিমান্ডে যেতে হল পরীমণিকে। পরীমণির সঙ্গেই আজ আদালতে পেশ করা হয় তাঁর সহায়ক আসরফুল ইসলাম দীপু, প্রযোজক রাজ ও তাঁর ম্যানেজার সবুজকে। আজ সকাল ১১.৪৫ নাগাদ মালিবাগ সিআইডি দফতর থেকে আলাদতে পেশ করা হয় তাঁদের।

'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি পরীমণি। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে ধর্ষণ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। মা আমি বাচঁতে চাই...' সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা লম্বা এক চিঠি। বিস্ফোরকও বটে। লেখিকা, বাংলাদেশের পরিচিত নায়িকা পরীমণি। ঠিক এই বয়ানেই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছিলেন পরীমণি। তাঁর অভিযোগ ছিল তাঁকে ধর্ষণ করে খুনের চেষ্টা করা হয়েছে। পরীমণির অভিযোগের ভিত্তিতে যেসময় কয়েকজনকে গ্রেফতার করা হলেও গত জুলাই মাসে তাঁরা জামিনে মুক্ত হন।

সেসময় পরীমণি আরও জানিয়েছিলেন, ঘটনাটি ঘটেছে ৫ দিন আগে। সঙ্গে সঙ্গেই থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু কোনও রকম সাহায্য মেলেনি সেখান থেকে। ভারপ্রাপ্ত আধিকারিক থানায় নেই বলে পরীমণি এবং তাঁর সঙ্গীদের ফিরে আসতে হয়। তাঁকে পরে ফোন করা হবে বলে থানা থেকে আশ্বস্তও করা হয়। কিন্তু ৪ দিন বাদেও কোনও ফোন না আসায় তিনি সোশ্যাল মিডিয়া ও বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে এই কথাগুলি জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget