এক্সপ্লোর

Cannes 2022: 'কান'-এর রেড কার্পেটে হাঁটার আগেই খোওয়া গেল পোশাক, বেকায়দায় পূজা হেগড়ে

Pooja Hegde: চরম বেকায়দায় পড়লেন 'রাধে শ্যাম' অভিনেত্রী পূজা হেগড়ে। রেড কার্পেটে হাঁটার আগেই খোওয়া গেল তাঁর পোশাক থেকে মেকআপ।

নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে 'কান চলচ্চিত্র উৎসব'। হলিউডের তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে সাজ পোশাকে হাজির হচ্ছেন বলিউড তারকারা। ইতিমধ্যেই 'কান চলচ্চিত্র উৎসব'-এ যোগ দিতে দেখা গিয়েছে একাধিক বলিউড তারকাদের। নিজেদের সাজ পোশাকে বিদেশেও তাক লাগাচ্ছেন ঐশ্বর্য রাই বচ্চন, দীপিকা পাড়ুকোনরা। তবে, চরম বেকায়দায় পড়লেন 'রাধে শ্যাম' অভিনেত্রী পূজা হেগড়ে। রেড কার্পেটে হাঁটার আগেই খোওয়া গেল তাঁর পোশাক থেকে মেকআপ।

'কান' চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটার আগে বেকায়দায় পূজা হেগড়ে-

সম্প্রতি এক সাক্ষাৎকারে বেকায়দায় পড়ার ঘটনা শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে। তিনি জানিয়েছেন যে, চলতি বছরই 'কান'-এর মঞ্চে তাঁর আত্মপ্রকাশ। আর প্রথম বছরই অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়ে যান তিনি। রেড কার্পেটে হাঁটার আগেই খেয়াল করেন, তাঁর ব্যাগ হারিয়ে গিয়েছে। পূজা হেগড়ে বলেন, 'আমাদের সমস্ত পোশাক হারিয়ে যায়। মেকআপ, চুলের সাজ সমস্ত কিছু হারিয়ে যায়। ভাগ্যকে ধন্যবাদ জানাব যে, ভাগ্যিস আমার কাছে কিছু গয়না ছিল। যা আমি ভারত থেকে আসার সময়ে হাত ব্যাগে করে নিয়ে এসেছিলাম। তখন এমন অবস্থা আমাদের যে আমরা কাঁদতেও পারছি না। কারণ, আমাদের কাছে সময় নেই একেবারেই। তবে, আমার থেকে আমার ম্যানেজার বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন। আমি বললাম, ঠিক আছে। যা হওয়ার হয়ে গিয়েছে। এখন এই পরিস্থিতি থেকে বেরতে হবে। পোশাকের একটা ব্যবস্থা করতে হবে।'

আরও পড়ুন - Bollywood Celebrity Updates: বিবাহবিচ্ছেদ মিটতে না মিটতেই এ কী করলেন সোহেল খানের স্ত্রী সীমা!

তিনি আরও বলেন, 'ওই পরিস্থিতিতে আমার টিমের সদস্যরা নতুন চুলের সাজ, নতুন মেকআপের ব্যবস্থা করতে শুরু করে দিল। আমাদের হাতে শ্বাস নেওয়ারও সময় ছিল না। আমরা ব্রেকফাস্ট করিনি, লাঞ্চ করিনি। মনে আছে, আমি সারাদিনের শেষে একেবারে রাতে সেদিনের প্রথম খাবারটা খেয়েছিলাম। আমার হেয়ার স্টাইলিস্টের ফুড পয়জনিং হয়ে যায়। তারমধ্যেই সে কাজ করে। আজ ওদের জন্যই আমি এখানে আসতে পেরেছি।' এই বছর প্রথম কান-এর রেড কার্পেটে পা রাখলেন অভিনেত্রী পূজা হেগড়ে। হালকা গোলাপি পালকে সাজানো গাউনে মোহময়ী লাগছিল তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget