এক্সপ্লোর

Prabhas News: হঠাৎ সোশ্যাল মিডিয়া থেকে গায়েব অ্যাকাউন্ট! কী হয়েছে প্রভাসের?

Prabhas News Update: কেন হঠাৎ এমন করে দুটি অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছেন প্রভাস, তা কিছুই জানানো হয়নি অভিনেতার টিমের তরফ থেকে। এখন সোশ্যাল মিডিয়ায় অবশ্য রয়েছে অভিনেতার অগুনতি ফ্যানপেজ।

কলকাতা: হঠাৎ কী সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেন প্রভাস (Prabhas)! কাউকে কিছু না বলেই! সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ গায়েব পর্দার 'বাহুবলী' (Baahubali)-র অ্যাকাউন্ট! একের পর এক ছবি বক্সঅফিসে ব্যর্থ হওয়ার কারণেই কী এই স্বেচ্ছা-নির্বাসন? 

ছুটির দিনে হঠাৎ অনুরাগীরা খেয়াল করেন, ইনস্টাগ্রামের পাতা থেকে হঠাৎ গায়ের প্রভাসের ভেরিফায়েড অ্যাকাউন্টটি। এক্স-এও খুঁজে পাওয়া যাচ্ছে না অভিনেতাকে। ফেসবুকে অবশ্য এখনও দেখা যাচ্ছে প্রভাসের ভেরিফায়েড প্রোফাইলটি। ইনস্টাগ্রামে ১ কোটির ওপর ফলোয়ার্স ছিল দক্ষিণী এই তারকার। এক্স অ্যাকাউন্টেও তাঁর ফলোয়ার্স অনেক। তবে কেন হঠাৎ এমন করে দুটি অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছেন প্রভাস, তা কিছুই জানানো হয়নি অভিনেতার টিমের তরফ থেকে। এখন সোশ্যাল মিডিয়ায় অবশ্য রয়েছে অভিনেতার অগুনতি ফ্যানপেজ। 

কেরিয়ারের দিক থেকে সময়টা আপাতত একেবারেই ভাল যাচ্ছে না প্রভাসের। 'সাহো' থেকে শুরু করে 'রাধে শ্যাম'... সাফল্যের মুখ দেখেনি কোনও ছবিই। চূড়ান্ত বিতর্ক ও ট্রোলিংয়ের স্বীকার হয়েছিল তাঁর ছবি আদিপুরুষ (Adipurush)। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পাওয়ার কথা ‘সালার’-এর। পাঁচটি ভাষায় ডিজিটাল, স্যাটেলাইট এবং গানের স্বত্ব বিক্রি করে মুক্তির আগেই ছবির ঝুলিতে এসেছে প্রায় ৩৫০ কোটি টাকা। খবর, নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন প্রভাসের ছবির নির্মাতারা। বার বার পিছিয়েছে এই ছবি মুক্তির তারিখ। প্রথমে কথা ছিল ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। যদিও সেই সময় ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ মুক্তি পাওয়ায় পিছিয়ে দেওয়া হয় এই ছবি মুক্তির তারিখ। এখন ২২ ডিসেম্বর তারিখটি চূড়ান্ত করা হয়েছে।

অনুরাগীরা উদ্বিগ্ন হয়েছে প্রভাসের এই পদক্ষেপে। সবার মনে একটাই প্রশ্ন, টানা ফ্লপ ছবি, বিতর্ক ও ট্রোলিং থেকে দূরে সরে থাকতেই কী এই সিদ্ধান্ত নিয়েছেন প্রভাস? সেই উত্তর কিন্তু মেলেনি। 'সালার'-এর মুক্তির দিনই মুক্তি পাওয়ার কথা শাহরুখের নতুন ছবি 'ডাঙ্কি'-র। এখনও পর্যন্ত, ক্রিসমাসের ছুটিতে মুখোমুখি হওয়ার কথা শাহরুখ ও প্রভাসের ছবির। তবে এই তারিখের ফের আদল বদল হবে কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে.  প্রভাস (Prabhas) ও শ্রুতি হাসান (Shruti Hassan) অভিনীত 'সালার পার্ট ১: সিজফায়ার' (Salaar Part 1: Ceasefire)-এর মুক্তির অপেক্ষায় বহু দর্শক। 

আরও পড়ুন: Arijit-Anushka: ছবিশিকারি ভেবে মুখ ঘুরিয়েছিলেন অনুষ্কা, পরে দেখলেন ক্যামেরায় অরিজিৎ স্বয়ং!

 

 

 

সেরা শিরোনাম

Manasi Ghosh: টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
Tollywood News: নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
Aamir Khan Marriage: বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget