এক্সপ্লোর

Prakash Jha: 'হিন্দুত্বের অবমাননা হয়েছে', প্রকাশ ঝা-র শ্যুটিং সেটে হামলা, কাঠগড়ায় বজরং দল

পরিচালকের গায়ে কালি ছেটানো, অভিনেতা ববি দেওলকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

ভোপাল: বলিউড পরিচালক প্রকাশ ঝা-র শ্যুটিং সেটে হামলা চালানোর অভিযোগ উঠল বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। পরিচালকের গায়ে কালি ছেটানো, অভিনেতা ববি দেওলকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। মধ্যপ্রদেশের ভোপালে গতকাল ওয়েব সিরিজ আশ্রম থ্রি-র শ্যুটিং চলছিল।       

বজরং দলের দাবি, প্রকাশ ঝা-র ওয়েব সিরিজে হিন্দুত্বের অবমাননা হয়েছে। অভিযোগ, এরপরই সেটে হামলা চালায় তারা। ভোপালে শ্যুটিং করা যাবে না বলে হুমকি দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বজরং দল। এফআইআর দায়ের করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।                

আরও পড়ুন, শাহরুখ-পুত্রকে ছাড়তে ২৫ কোটি চেয়েছে NCB আধিকারিকরা, মামলার অন্যতম সাক্ষীর মন্তব্যে বিতর্ক

ঠিক কী অভিযোগ?

জানা গিয়েছে, রবিবার ভোপালে আরেরা হিলস-এ 'আশ্রম থ্রি' সিরিজের শুটিং চলছিল। সেখানে হঠাৎই হাজির হয় বজরং দলের কর্মীরা। আচমকাই গাড়িতে ভাঙচুর চালাতে থাকেন, তাঁরা এমনটাই অভিযোগ। সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা ববি দেওলও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সেই সময়। শ্যুটিং স্পটে কেউ আহত না হলেও ঘটনায় আতঙ্কিত সকলেই।               

এদিকে এই ঘটনার পর পরই বজরং দলের প্রাদেশিক আহ্বায়ক সুশীল হুঁশিয়ারি দিয়েছেন যে প্রকাশ ঝা যদি সিরিজের নাম পরিবর্তন না করেন তাহলে তাঁরা শুটিং করতে দেবেন না। তিনি বলেন, "যদি ধারাবাহিকের নাম পরিবর্তন করা না হয়, তাহলে শুটিং করতে দেওয়া হবে না। শুধু তাই নয়, সিরিজটি মুক্তিও করতে দেওয়া হবে না। পরিচালক প্রকাশ ঝা ধর্মের অবমাননা করছেন। আশ্রম ঐতিহ্য আমাদের পরিচয়। যদি কোনো অপরাধ ঘটে থাকে কোনও আশ্রমকে নিয়ে তাহলে তার নাম নিয়েই একটি ছবি হোক। কিন্তু তার দায় আশ্রমের ওপর বর্তালে চলবে না।"          

 

 

সেরা শিরোনাম

Ritwick Chakraborty: টলিউডের ওপর রাজনীতির সরাসরি প্রভাব ছিল, সরকার বদলের পরে সেটা দেখছি না: ঋত্বিক চক্রবর্তী
টলিউডের ওপর রাজনীতির সরাসরি প্রভাব ছিল, সরকার বদলের পরে সেটা দেখছি না: ঋত্বিক চক্রবর্তী
Director Death: প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
Kriti Sanon: রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
Dev-Subhasree: রাত ২টোয় চেয়ে পাঠালেন শুভশ্রীর ফোন নম্বর, 'দেশু7'-এর অভিজ্ঞতার কথা শেয়ার করে দেব বললেন, 'সব শুভ শুভ...'
রাত ২টোয় চেয়ে পাঠালেন শুভশ্রীর ফোন নম্বর, 'দেশু7'-এর অভিজ্ঞতার কথা শেয়ার করে দেব বললেন, 'সব শুভ শুভ...'

ভিডিও

ABVP-TMCP Clash : রাখিবন্ধন ঘিরে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP তুমুল সংঘর্ষ!
ABVP Protest News : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আবার পথে নামল ABVP, 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
Howrah Fire: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল আন্দুলে, বহুতলে আগুন, একজনের মৃত্যু
BJP News: সুকান্ত মজুমদারকে নিশানা, বিজেপি বিধায়ককে শোকজ
Sandeshkhali Arms Recover: সন্দেশখালিতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Highest FD Rates :  এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
Free Mobile Recharge : রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
Price Hike : হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Embed widget