এক্সপ্লোর

Prosenjit Chatterjee: মামার বাড়িতে নাকি ভূত থাকত, স্টুডিওয় মাঝরাতে ঘুঙুরের আওয়াজ পেতেন প্রসেনজিৎ!

Prosenjit Chatterjee News: একসময়ে মামার বাড়িতে থাকতেন প্রসেনজিৎ, দমদমে। সেখানেই নাকি প্রচুর ভূতের গল্প শুনেছে প্রসেনজিৎ

কলকাতা: তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অনেকগুলো বছর পার হয়ে গিয়েছে। কাজেই তাঁর অভিজ্ঞতার ঝুলিটিও সব দিক থেকেই বেশ ভারি। বর্তমানে মুম্বই ও বাংলা দুই জায়গা মিলিয়েই কাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। কিন্তু দীর্ঘ এই কেরিয়ারে কখনও কি কোনও ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি? এবিপি লাইভকে (ABP Live) দেওয়া সাক্ষাৎকারে সেই গল্প শুনিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

একসময়ে মামার বাড়িতে থাকতেন প্রসেনজিৎ, দমদমে। সেখানেই নাকি প্রচুর ভূতের গল্প শুনেছে প্রসেনজিৎ। অনেকেই নাকি বলতেন, ওই বাড়িতে ভূত আছে। ছোটবেলায় ভয় পেতেন 'বুম্বাদা'। তবে নিজের কখনও কোনও ভৌতিক অভিজ্ঞতা হয়নি তাঁর মামার বাড়িতে। প্রসেনজিৎ বলছেন, 'একসময় কাজের জন্য ইন্দ্রপুরী স্টুডিওতে প্রায়ই রাতে থেকেছি। সবাই একটা বিশেষ ঘরের কথা বলত। সেই ঘর থেকে নাকি মেয়েদের শাড়ির আওয়াজ শোনা যায়, ঘুঙুর বাজে, পাওয়া যায় হাসির আওয়াজও। তখন এই ইন্দ্রপুরী ছিল না। একেবারে অন্যরকম ইন্দ্রপুরী। অনেক রাত্রে মেকআপ রুমে শুয়েছি আমি। এমন আওয়াজ আমিও অনুভব করেছি।'

প্রসঙ্গত, আপাতত 'খাকি'-র শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা ও হিন্দি মিলিয়ে খুব বড় কাস্টিং নিয়েই চলছে এই ছবির শ্যুটিং। প্রসেনজিৎ ছাড়াও এই ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও জিৎ। এছাড়াও একাধিক নতুন ছবির কাজ হাতে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

অন্যদিকে, সদ্য 'বহুরূপী' দেখতে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে তিনি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ভীষণ প্রশংসা করেছেন। তাঁকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করেছেন প্রসেনজিৎ। প্রসেনজিতের কথায়, 'এত বড় স্কেলের ছবি খুব মিস করে। বহুরূপী বেশ বড় স্কেলের ছবি, আর সেই মশলাটাও রয়েছে। হলে বসে আমি চিৎকার করছি, হাততালি দিচ্ছি.. দুর্দান্ত।' এমনকি শিমুল পলাশ গানের স্টেপও নেচে দেখান প্রসেনজিৎ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

আরও পড়ুন: Parambrata on Nikosh Chaya: রাতে মর্গের দৃশ্যে শ্যুটিং, একজনের দিকে চোখ পড়তেই চমকে উঠল.. 'নিকষ ছায়া'-র গল্পে পরমব্রত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget