এক্সপ্লোর

Prosenjit Chatterjee: 'মা.. আমি চুরি করিনি', প্রসেনজিতের এই সংলাপের পিছনে লুকিয়ে অন্য গল্প!

Prosenjit Chatterjee Update: 'মা.. আমি চুরি করিনি'... প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই সংলাপ যেন কেউই ভুলতে পারে না কোনোদিন। কিন্তু এই সংলাপের পিছনে নাকি লুকিয়ে রয়েছে অন্য গল্প।

কলকাতা: হ্যাপি আওয়ার্স (Happy Hours) অর্থাৎ, খুশির সময়। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'কাছের মানুষ' (Kacher Manush)। তার আগে প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স (Dev Entertainment Ventures)-এর তরফ থেকে শেয়ার করে নেওয়া হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ওরফে বুম্বাদার কিছু টুকরো টুকরো ভিডিও সিরিজ। নাম দেওয়া হল 'কাছের মানুষ' হ্যাপি আওয়ার্স। 

সেই সিজিনে মাইকের সামনে দাঁড়িয়ে নিজের জীবন নিয়ে ছোট ছোট মজার গল্প বললেন প্রসেনজিৎ। তার সত্যি মিথ্যে অবশ্য দর্শকদের বিচার্য। তবে সেই গল্পে মোড়া রইল অনাবিল খুশি, হাসি আর মজার মোড়ক। 

'মা.. আমি চুরি করিনি'... প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই সংলাপ যেন কেউই ভুলতে পারে না কোনোদিন। কিন্তু এই সংলাপের পিছনে নাকি লুকিয়ে রয়েছে অন্য গল্প। ওইরকম দাঁতে দাঁত চেপে নাকি কথা বলতে চাননি প্রসেনজিৎ। তার আগেই অনিচ্ছাকৃতভাবে ঘটে গিয়েছিল একটা ঘটনা!  সেটা কী? 

'কাছের মানুষ' হ্যাপি আওয়ার্স-এ প্রসেনজিৎ জানালেন, একদিন ৩টে ফ্লোরে একসঙ্গে কাজ করছিলেন তিনি। খুব তাড়ার মধ্যেই কাজ চলছে। হঠাৎ খুব জলতেষ্টা। ছুট্টে সাজঘরে গিয়ে দেখলেন সাজিয়ে রাখা রয়েছে জলের বোতল। তখন ছবির এত আয়োজন ছিল না, ফলে আইসপ্য়াক বা বক্স থাকত না কিছুই। একটা বোতল তুলে নিয়েই একটু তরল পদার্থ খেয়ে ফেলেন প্রসেনজিৎ। তারপরেই বোঝেন ওটা জল নয়, মুখে নকল দাড়ি গোঁফ লাগানোর আঠা। সেটিও রাখা ছিল জলের পাশেই।

আরও পড়ুন: Queen Elizabeth II Death: দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু, নেটফ্লিক্সের 'দ্য ক্রাউন' সিরিজ নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন নির্মাতারা

ততক্ষণে শট রেডি, সহকারী পরিচালক ডাকতে এসেছে, কিন্তু প্রসেনজিতের মুখে আঠা, দাঁত আটকানো। ওভাবেই শ্যুটিং ফ্লোরে চলে গেলেন তিনি। দাঁতে দাঁত চেপেই বলে ফেললেন.. মা আমি চুরি করিনি। ডায়গল হিট। আর তারপর থেকেই নাকি আবেগপ্রবণ শ্যুটিং করতে হলে মুখে আঠা দিয়ে নিতেন বুম্বাদা।

শেষমেশ বুম্বাদা যোগ করলেন, 'সারা জীবন এত দাঁতে দাঁত চেপে লড়াই করেছি যে দাঁতে দাঁত চেপে সংলাপ বলতে আমার কোনও সমস্যা হয় না।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget