এক্সপ্লোর

Prosenjit Chatterjee: শ্যুটিং নিয়ে বেহিসেবি ঋতুপর্ণা! ফাঁস করলেন প্রসেনজিৎ

Rituparna Sengupta: ঋতুপর্ণা শ্যুটিং নিয়ে নানারকম টালবাহানা করতেন। এমনকী, পাঁচ পরিচালককে একই ডেট দিয়ে রেখেছেন, এমন ঘটনাও দেখা গিয়েছে। সেই কাহিনি শুনিয়েছেন প্রসেনজিৎ স্বয়ং।

কলকাতা: তাঁদের জুটি এখন টলিউডের অন্যতম হিট জুটি হিসেবেই ভালবাসা পায়, মনজয় করে নেয় মানুষের। দীর্ঘ বিরতির পরে (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ফের একসঙ্গে চুটিয়ে কাজ করছেন টলিউডে।  সম্প্রতি বড়পর্দায় নিজেদের ৫০তম জুটিটি বেঁধেছেন দুজনে। আগের ছবিগুলিতেও দেখা গিয়েছে সেই রসায়ন, যাতে ভর করে এক সময় একের পর এক ছবি সাফল্যের মুখ দেখত।

ঋতুপর্ণা যদিও শ্যুটিং নিয়ে নানারকম টালবাহানা করতেন। এমনকী, পাঁচ পরিচালককে একই ডেট দিয়ে রেখেছেন, এমন ঘটনাও দেখা গিয়েছে। সেই কাহিনি শুনিয়েছেন প্রসেনজিৎ স্বয়ং।

একটি জনপ্রিয় টেলিভিশন শোয়ে এসেছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা – দুজনই। সেখানে প্রসেনজিৎ বলেন, ‘ঋতু আর আমি তখন প্রচুর ছবিতে কাজ করছি। কারও ছবি একদিন, কারও দুদিন, কারও পাঁচদিন কাজ বাকি আছে। আমি টেকনিশিয়ান স্টুডিও এক বা দুইয়ে বসে আছি। একজন পরিচালক এলেন। সুজিত গুহ। হলুদ শার্ট, হাতে ব্যাগ। আমাকে তুইতোকারি করতেন। আমার অমর সঙ্গীর পরিচালক। এসে বললেন, ‘এই শোন না, আমাদের তিনদিনের শ্যুটিং বাকি আছে। জুনের ৯-১৪, ঋতু এই ডেটটা দিয়ে দিয়েছে। তুই ম্যানেজ কর। তাহলে সিনেমাটা হয়ে যাবে। বিকেলের দিকে আয় একবার।’

প্রসেনজিৎ বলছেন, ‘দুপুরের দিকে অনুপ সেনগুপ্ত এলেন। সাদা জামা, সাদা প্যান্ট, সাদা জুতো। এসে বললেন, এই শোন বুম্বা। দুদিন হলে ওই গানের শ্যুটিংটা শেষ হয়ে যাবে। তাহলে আমি সেন্সরে চলে যেতে পারি। ওই ৯-১৪ জুন ডেট দিয়েছে ঋতু। তুই একটু অ্যাডজাস্ট করে ডেটটা দিয়ে দে। তাহলে আমি কাজটা শেষ করে দিতে পারব।’

তবে এখানেই শেষ নয়, ঋতুপর্ণার খামখেয়ালিপনার আরও উদাহরণ দিয়েছেন প্রসেনজিৎ। সেদিনেরই আরও ঘটনার কাহিনি শুনিয়েছেন। বলেছেন, ‘নারায়ণদা বলে বাংলাদেশের খুব বিখ্যাত ও সিনিয়র এক পরিচালক ছিলেন। উনি আমাকে সাহেব বলে ডাকতেন। বিকেলের দিকে এলেন। সাদা ধুতি-পাঞ্জাবি। খুব সিনিয়র ব্যক্তি। আমি বললাম, হ্যাঁ নারায়ণদা, বসুন। উনি বললেন, মেমসাহেব তো আমাকে ডেট দিয়ে দিয়েছে। তাহলে আমার যে তিন-চারদিনের কাজটা বাকি আছে করে ফেলি। আপনি যদি অ্যাডজাস্ট করে নেন। আমি বললাম, কী ডেট দিয়েছে বলুন তো। বললেন, ওই তো জুন মাসের ৯-১৪।’

এরপর মজা করে প্রসেনজিৎ বলেন, ‘এখনও শেষ হয়নি। লাস্ট বাট নট লিস্ট, স্বপনদা। আমার সঙ্গে ততদিনে স্বপনদার ১১টা ছবি হয়ে গিয়েছে। এসে বললেন, শোন, আমাকে তো নায়িকা ডেট দিয়ে দিয়েছে। আমি বললাম, কী ডেট বলুন তো, জুনের ৯-১৪? অবাক হয়ে আমাকে বললেন, তুই কী করে জানলি? আমি বললাম, একটাই ডেট পাঁচজন পরিচালককে দিয়েছে। আমি কী করে অ্যাডজাস্ট করব!’ পাশে দাঁড়িয়ে তখন হাসিতে ফেটে পড়েছেন ঋতুপর্ণা। দর্শকাসনেও হাসির রোল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?
Birbhum News | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP ANANDA LIVE
Kalyan Banerjee |
7th Pay Commission | সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
Chok Bhanga 6ta | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget