এক্সপ্লোর

Prosenjit on Anirban: অনির্বাণের মতো অভিনেতাকে ক্যামেরার সামনে মিস করছি, সমস্যা মিটে গেলে আমার থেকে খুশি আর কেউ হবে না: প্রসেনজিৎ

Prosenjit Chatterjee on Anirban Bhattacharya: যখন অনির্বাণ কার্যত ব্রাত্য হয়ে রয়েছেন ইন্ডাস্ট্রিতে, তখনই গতকাল একটি খবর ছড়িয়ে পড়ে। দেবের পুজোর ছবিতে খলনায়কের ভূমিকায় নাকি দেখা যাবে অনির্বাণকে! 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ফেডারেশনের সঙ্গে বিরোধের জেরে অনির্বাণ ভট্টাচার্য কাজে ব্রাত্য।
  • দেব-এর ছবিতে অনির্বাণের খলনায়কের ভূমিকায় অভিনয়ের খবর ভুয়ো।
  • প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মনে করেন, অনির্বাণের মতো অভিনেতার কাজ করা উচিত।
  • অনির্বাণের সমস্যা মিটিয়ে কাজে ফেরাতে দেব-এর কাছে আবেদন।

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: দীর্ঘদিন ধরে রুপোলি পর্দায় নেই তিনি। মঞ্চে গানের শো করলেও, অভিনয় বা পরিচালনায়, কোথাও দেখা যাচ্ছে না তাঁকে! অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। ইন্ডাস্ট্রিতে অলিখিত 'ব্যান' এই জনপ্রিয় অভিনেতা পরিচালক। গত বছর থেকে ফেডারেশনের সঙ্গে বিরোধে জড়িয়েছেন অনির্বাণ। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। কোনও ছবিতে অনির্বাণ অভিনয় করলে, শুটিংয়ে ফেডারেশনের টেকনিশিয়ান-সহ কেউই সে কাজে থাকবে না, এমনটাই বলা হয়েছে। পরিচালনাও নাকি করতে পারবেন না অনির্বাণ! 

শুধু পরিচালনা বা অভিনয়ের কাজ নয়, অনির্বাণের গানের দল 'হুলিগানইজম'-এর কাজেও কোপ পড়েছে। 'হুলিগানইজম' শ্যুটিং বন্ধ করে দেওয়ার মতো ঘটনা যেমন ঘটেছে, তেমনই স্পষ্ট কারণ না দেখিয়ে বাতিল করে দেওয়া হয়েছে অনির্বাণদের শো! কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, 'হুলিগানইজম' থাকলে নাকি শো-এর অনুমতি পেতে সমস্যা হচ্ছে। এমতাবস্থায় যখন অনির্বাণ কার্যত ব্রাত্য হয়ে রয়েছেন ইন্ডাস্ট্রিতে, তখনই গতকাল একটি খবর ছড়িয়ে পড়ে। দেব (Dev)-এর পুজোর ছবিতে খলনায়কের ভূমিকায় নাকি দেখা যাবে অনির্বাণকে! 

এই খবর ছড়িয়ে পড়ার পরেই নড়েচড়ে বসেছে টলিউড। স্ক্রিনিং কমিটিতের সিদ্ধান্তে এর আগে, 'নোটা'-তে ভোট দিয়েছিলেন দেব। সেই সময় থেকেই স্ক্রিনিং কমিটির সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। আর এবার, অনির্বাণকে ছবিতে নিয়ে কী নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন দেব? শুক্রবার অবশ্য সেই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন দেব। তিনি জানিয়েছেন, এই খবর ভুয়ো। তবে পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়েছেন, এই খবর সত্যি হলেও মন্দ হত না। তিনি মনেপ্রাণে চান, অনির্বাণ কাজে ফিরুক।

এই প্রসঙ্গে, কী মত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের? জানতে চেয়েছিল এবিপি লাইভ বাংলা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, 'অনির্বাণ দুর্দান্ত একজন অভিনেতা, ওর কাজ না করার তো কোনও কারণ নেই। ও ছবিতে ফিরলে, সেটা ভীষণ ভাল খবর।' অনির্বাণ দীর্ঘদিন রুপোলি পর্দার বাইরে, অলিখিত 'ব্যান'...প্রসেনজিৎ ফের বললেন, 'এই অলিখিত ব্যান কথাটা আমার ও শোনা। এটা ঠিক যে, একটা সমস্যা তো হয়েছিল। অনির্বাণ পরিচালক ও, সেটা ওর একটা আলাদা সত্ত্বা। তবে অভিনেতা হিসেবে অনির্বাণ, ক্যামেরার সামনে দাঁড়িয়ে অবশ্যই কাজ করবে। ওর মতো অভিনেতারা যদি কাজ না করে, পরবর্তী প্রজন্মের কাছে আমরা কী উত্তর দেব? আমার মনে হয়, এটা একটা ব্যক্তিগত সমস্যা। দেব যদি এই সমস্যা মিটিয়ে অনির্বাণকে কাজে ফেরাতে পারে, আমার মতো খুশি আর কেউ হবে না। আমি মনেপ্রাণে চাই সমস্যাটা মিটে যাক। অনির্বাণের মতো অভিনেতাকে ক্যামেরার সামনে সত্যিই মিস করছি।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Sushmita Roy: 'সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই..', সন্তানের নাম প্রকাশ্যে আনলেন সুস্মিতা! ছেলে না মেয়ে হল?
'সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই..', সন্তানের নাম প্রকাশ্যে আনলেন সুস্মিতা! ছেলে না মেয়ে হল?
Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Aamir Khan Wedding: আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?

ভিডিও

TMC News: নতুন সরকারকে এই রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে:স্নেহাশিস
TMC Protest: হাইকোর্টের নির্দেশে কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে তুলকালাম | ABP Ananda Live
BJP Government: নবান্নে শিল্পমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক মিৎসুবিশি কর্তাদের | ABP Ananda Live
Samik Bhattacharya: মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় TMC-র ছেলেরাই তালা লাগিয়ে দিয়েছে: শমীক
TMC News: আমি গেলে ভিড়টা ১০ ডবল বেশি হত। আমরা হাইকোর্টের রুলটাকে অবমাননা করতে চাইনি তাই:মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget