এক্সপ্লোর

Pulkit-Kriti: মার্চেই চার হাত এক হবে পুলকিত-কৃতীর? ফাঁস হল বিয়ের আমন্ত্রণপত্র!

Bollywood Wedding: এক জাতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার কৃতী ও পুলকিতের বিয়ের কার্ড ফাঁস হয়ে গিয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে যে মার্চেই হবে চার হাত এক। কবে হবে বিয়ে?

নয়াদিল্লি: ফের বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডে। সূত্রের খবর, এই মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেতা পুলকিত সম্রাট (Pulkit Samrat) ও অভিনেত্রী কৃতী খরবন্দা (Kriti Kharbanda)। ভ্যালেন্টাইন্স ডে-তে পুলকিতের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী এবং ইঙ্গিতপূর্ণভাবে লেখেন, 'লেটস মার্চ টুগেদার' (Let's March Together) অর্থাৎ, 'একসঙ্গে পথচলা যাক'। 

শীঘ্রই বিয়ের সানাই বাজবে বলিউডে

এক জাতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার কৃতী ও পুলকিতের বিয়ের কার্ড ফাঁস হয়ে গিয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে যে মার্চেই হবে চার হাত এক। 

সেই বিয়ের আমন্ত্রণ পত্র এখন অবশ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সেখানে সমুদ্র সৈকতে পুলকিত ও কৃতীর একটি স্কেচ করা রয়েছে। সমুদ্রের দিকে তাকিয়ে দুই অবয়ব, পুলকিতের হাতে গিটার। সঙ্গে তাঁদের বাস্তব জীবনের মতো দুই পোষ্যের স্কেচ, একটি বিগল ও একটি হাস্কি। বার্তা হিসেবে লেখা, 'আমাদের দলের সঙ্গে উদযাপনের তর সইছে না। ভালবাসা, পুলকিত ও কৃতী।' এই আমন্ত্রণ পত্র দেখে আন্দাজ করা হচ্ছে তাঁরা সমুদ্র সৈকতেই বিয়ে সারবেন। যদিও এখনও কোন স্থান, তা খোলসা করা হয়নি। গত মাসে অভিনেত্রী রকুলপ্রীত সিংহ ও অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি গোয়ায় বিয়ে সারেন। হয়তো সেই রাস্তাই নিতে চলেছেন পুলকিত ও কৃতী। সূত্রের খবর, এই মাসের ১৩ তারিখ বিয়ে করবেন তাঁরা। 

 

পুলকিত সম্রাট ও কৃতী খরবন্দার প্রেমজীবন

২০১৮ সালের রোম্যান্টিক কমেডি 'বীরে কি ওয়েডিং'-এর সেটে পুলকিত ও কৃতীর আলাপ। এরপর তাঁরা একে অপরকে ডেট করতে শুরু করেন। ২০১৯ সালে একসঙ্গে 'পাগলপন্তি' ছবিতে কাজ করে, ২০২০ সালে অভিনয় করেন 'তৈশ' ছবিতে। জানুয়ারি মাসে তাঁদের আংটি বদল অনুষ্ঠানের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুন: International Women's Day: 'আমরাই যথেষ্ট', আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ বার্তা দিয়ে মজার ভিডিও পোস্ট মিমির

পুলকিত সম্রাটকে শেষ দেখা গিয়েছিল 'ফুকরে ৩' ছবিতে ২০২৩ সালে, এবং তাঁকে এরপর দেখা যাবে সুস্বাগতম খুশমদিদ। ২০২১ সালে '১৪ ফেরে' ছবিতে শেষ দেখা গিয়েছিল কৃতীকে, এরপর তাঁকে দেখা যাবে 'রিস্কি রোমিও'য়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Riddhi Bandyopadhyay: গান গাইতেও 'কাটমানি', প্রতিবাদ করলেই 'ব্যান'? ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক সঙ্গীতশিল্পী
গান গাইতেও 'কাটমানি', প্রতিবাদ করলেই 'ব্যান'? ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক সঙ্গীতশিল্পী
Naga Chaitanya: প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
Twisha Sharma : ত্বিশার দেহে আঘাতের চিহ্ন কীসের? আদৌ কি গলার ফাঁস খুলেছিলেন শাশুড়ি? সত্যি জানতে CBI এর এই 'কৌশল'
অভিনেত্রী ত্বিশার দেহ কি সত্যিই নামিয়েছিলেন স্বামী ও শ্বাশুড়ি? ৮০ কেজির ডামি নিয়ে পরীক্ষা!
Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget