এক্সপ্লোর

Pushpa 2 The Rule Trailer Launch: 'ফায়ার নেহি, ওয়াইল্ড ফায়ার, ইন্টারন্যাশনাল খিলাড়ি', পুষ্পা-দ্য রুলের ট্রেলার জুড়ে অ্যাকশন আর সংলাপের খেলা

Pushpa The Rule Trailer: এই ছবির মূল আকর্ষণ অন্যান্য দক্ষিণী ছবির মতোই হতে চলেছে মনজয় করা সংলাপ এবং দুর্দান্ত অ্যাকশন। পুষ্পা নিজেও জানিয়ে দিয়েছেন তিনি ন্যাশনাল নন একদম ইন্টারন্যাশনাল খিলাড়ি।

Pushpa 2 The Rule Trailer Launch: বহু প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে পুষ্পা-২, দ্য রুলের ট্রেলার (Pushpa 2 The Rule Trailer)। ছবি মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর। প্রায় ৩ মিনিটের ট্রেলারে কী নেই... অভিনেতাদের লুকস, হলে দর্শকদের হাততালি কুড়নোর মতো সংলাপ, অ্যাকশন সিকোয়েন্স- সবই অত্যন্ত ঝকঝকে। দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকরা। পুষ্পা-২ দ্য রুল রিলিজের দিনক্ষণের পাশাপাশি বারংবার পিছিয়ে যাচ্ছিল ট্রেলারের লঞ্চও। কিন্তু শেষ পর্যন্ত ঝলক মিলল পুষ্পা, অল্লু অর্জুনের (Allu Arjun)। ট্রেলারেই নজর কেড়েছেন এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ পুলিশ অফিসারের চরিত্রে থাকা দক্ষিণী অভিনেতা ফাহাদ ফসিল (Fahad Fasil)। যেমন তাঁর লুক, তেমনই সংলাপ। ট্রেলার দেখেই আন্দাজ অল্লু অর্জুনের সঙ্গে পর্দায় জোরদার টক্কর হবে তাঁর। দক্ষিণী অভিনেতা জগপতি বাবুকেও দেখা গিয়েছে পুষ্পা-২, দ্য রুলের ট্রেলারে। আর সকলের মাঝে অতি অবশ্যই বলতে হয় শ্রীবল্লী ওরফে রশ্মিকা মান্দানার কথা। পুষ্পার সিক্যুয়েলে তাঁর চরিত্রেও বেশ কিছু ট্যুইস্ট দেখা যাবে বলে আশাবাদী দর্শকমহল। 

পুষ্পা- ঢাই অক্ষর, নাম ছোটা, লেকিন সাউন্ড বহত বড়া 

এই ছবির ইউএসপি নিঃসন্দেহে পুষ্পা চরিত্রে অল্লু অর্জুনের লুক। এক কাঁধ সামান্য উঁচু করে হাঁটা। গাড়ি থেকে স্টাইলের সঙ্গে নামা। হেলিকপ্টারের ধুলো ওড়ানোর দৃশ্য। আর পুষ্পা- র সিক্যুয়েলে অল্লু অর্জুনের একদম অন্যরকমের মেকআপ- ট্রেলারে ঝলক পাবেন সবকিছুর। একটি সংলাপে বলা হচ্ছে পুষ্পা শুধু একটা নাম নয়, পুষ্পা মানে ব্র্যান্ড। বাস্তবেও একথা অক্ষরে অক্ষরে সত্য। অল্লু অর্জুন কিন্তু মোটেই একটা নাম নন, অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা এবং নিঃসন্দেহে একটা ব্র্যান্ড। এই ট্রেলারেও ঝলক মিলবে অভিনেতার নামের আদ্যক্ষর অর্থাৎ 'এএ', সেই পরিচিত স্টাইলে লেখা। 

শ্রীবল্লী আপনি বাইকো হ্যায়, যব এক পতি আপনি বাইকো কি শুনে তো ক্যায় হোতা হ্যায় পুরি দুনিয়া কো দিখায়েগা 

পুষ্পা এবং শ্রীবল্লীর রোম্যান্সের সাক্ষী, নিষ্পার প্রেমের ঝলক সিনেমার প্রথম পর্বেই পেয়েছিলেন দর্শকরা। সিক্যুয়েলে সেই রোম্যান্স আরও বাড়বে বই কমবে না, তাই নিয়েই আশাবাদী অল্লু অর্জুন-রশ্মিকার অনুরাগীরা। তবে ট্রেলার বলছে, শুধু রোম্যান্স নয়, স্বামী-স্ত্রী উভয়েই এবার যোগ দেবেন দুরন্ত অ্যাকশনেও। তবে এই ছবির মূল আকর্ষণ অন্যান্য দক্ষিণী ছবির মতোই হতে চলেছে মনজয় করা সংলাপ এবং দুর্দান্ত অ্যাকশন। পুষ্পা নিজেও জানিয়ে দিয়েছেন তিনি ন্যাশনাল নন একদম ইন্টারন্যাশনাল খিলাড়ি। তাঁর কাজই হল হকের টাকা উসুল করা। এ ব্যাপারে কাউকে রেয়াত করেন না তিনি। আকাশ-পাতাল এক করে হলেও হকের টাকা ছিনিয়ে নিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ নেই পুষ্পার। ২ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলারেই জানান দিয়েছেন অল্লু অর্জুন ওরফে পুষ্পা শুধু 'ফায়ার' নন, একদম 'ওয়াইল্ড ফায়ার'। 

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget