এক্সপ্লোর

Pushpa News: ফের মুক্তির দিন পরিবর্তন! এবার এগিয়ে এল অল্লু অর্জুনের 'পুষ্পা'-র রিলিজ

Pushpa Allu Arjun: 'পুষ্পা- দ্য রাইজ়' ছবিটি যেমন দুর্দান্ত ব্যবসা করেছিল, তেমনই এই ছবির প্রত্যেকটা গান হয়েছিল সুপারহিট

কলকাতা: বারে বারে পিছিয়ে গিয়েছে এই ছবির মুক্তির তারিখ। আর এবার, নির্ধারিত সময়ের আগেই প্রেক্ষাগৃহে আসছে 'পুষ্পা' (Pushpa)। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম ভাগ। তখন সদ্য করোনা পরিস্থিতির পরে প্রেক্ষাগৃহ খুলেছে। সেই সময়ে ছবি মুক্তি পেয়ে দুর্দান্ত ব্যবসা করেছিল 'পুষ্পা'। অল্লু অর্জুন (Alli Arjun) অভিনীত এই ছবি বিশ্বাস ফিরিয়ে এনেছিল এটাই যে গল্প ভাল হবে, অভিনয় ভাল হবে মানুষ করোনার আতঙ্ক কাটিয়েও প্রেক্ষাগৃহে আসবেন সিনেমা দেখতে। প্রথম ছবিটির ব্যবসা ও প্রশংসার কারণেই দর্শক চেয়েছিলেন এই ছবিটির দ্বিতীয়ভাগের জন্য। প্রথম ভাগের ছবিটির নাম ছিল 'পুষ্পা- দ্য রাইজ়'। ছবির দ্বিতীয় ভাগের নাম 'পুষ্পা ২' বা 'পুষ্পা - দ্য রুল'। এই ছবিতেও মুখ্যভূমিকায় দেখা যাবে অল্লু অর্জুনকে। নায়িকার ভূমিকায় থাকছেন রশ্মিকা মন্দানা। এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৬ ডিসেম্বর। তবে ফের সেই তারিখ পরিবর্তন। ৬ নয়, আজ নির্মাতাদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, 'পুষ্পা - দ্য রুল' মুক্তি পাবে চলতি বছরের ৫ ডিসেম্বর। অর্থাৎ ঠিক একদিন আগে। 

'পুষ্পা- দ্য রাইজ়' ছবিটি যেমন দুর্দান্ত ব্যবসা করেছিল, তেমনই এই ছবির প্রত্যেকটা গান হয়েছিল সুপারহিট। দক্ষিণী এই ছবি মুক্তি পেয়েছিল হিন্দিতেও। জমজমাট অ্যাকশন, সঙ্গে নায়ক নায়িকার রোম্যান্স.. 'পুষ্পা- দ্য রাইজ়' ছিল একেবারে সম্পূর্ণ বিনোদনমূলক একটা ছবি। আর ছবির প্রথম অংশই প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে দ্বিতীয় অংশের। 'পুষ্পা - দ্য রুল' ছবিটি নিয়েও দর্শকদের প্রচুর প্রত্যাশা রয়েছে। গত বছরের শেষের দিকে এই ছবির কাজে হাত দিয়েছিলেন পরিচালক সুকুমার। ছবির শ্যুটিং চালু হয়। ৪০ শতাংশ শ্যুটিং শেষও হয়ে যায়। তবে এরপরে হঠাৎ বন্ধ হয়ে যায় শ্যুটিং। বিরতি নিয়ে সুকুমার ফের নতুন করে ছবির শ্যুটিং শুরু করেন। সম্ভবত 'পুষ্পা'-কে একেবারে খুঁতহীন ভাবে সামনে আনার, দর্শকদের প্রত্যাশা পূরণেরই চ্যালেঞ্জ নিয়েছেন পরিচালক। ইতিমধ্যেই আল্লু অর্জুনের প্রথম লুক ও দুটি গান মুক্তি পেয়েছে। প্রথম লুকেই অল্লু অর্জুনের লুক নিয়ে বেশ চর্চা হয়েছে। গানগুলোও ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। তবে ছবিটি কতটা দর্শকদের মন ছুঁয়ে যায়, সেটাই এখন দেখার। 

আরও পড়ুন: Tollywood News: স্বনির্ভর ছবিতে পায়েল, রাহুল, রুদ্রনীল, থ্রিলারের মোড়কে নতুন গল্প 'দ্য আকাডেমি অফ ফাইন আর্টস'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget