এক্সপ্লোর

Rahul Arunodoy Banerjee: মৃত্যুর বর্ণনা আগেই লিখে রেখেছিলেন রাহুল! ভবিষ্যৎ টের পেয়েছিলেন! কাকতালীয় না অলৌকিক?

Rahun Banerjee Death: অনেকেই বিস্মিতভাবে আলোচনা করছেন, এ কি সত্যিই কাকতালীয়, নাকি অলৌকিক? এতটা সমাপতন সম্ভব?

কলকাতা: মৃত্যু কি আগে থেকেই দেখতে পেয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়? নিজেই লিখে গিয়েছিলেন মৃত্যুর বর্ণনা?

রাহুলের প্রয়াণের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ২০১৮ সালে 'আর্টিস্ট ফোরাম'-এর ‘বাতায়ন’ পত্রিকায় লেখা তাঁর একটি প্রবন্ধ। প্রবন্ধের নাম ছিল ‘বান্ধবীরা’।

সেই প্রবন্ধ শুরু হয়েছিল এভাবে, 'মৃত্যুর পর নিজেকে বেশ রাজকীয় লাগছে আমার। এমনিতেই মৃত্যুটা বেমক্কা হয়েছে। পাড়ার দুর্গাপুজোর ভাসান ছিলো। শেষ সিঁড়িটা মিস করেছি। বিয়াল্লিশ তো যাওয়ার বয়স নয়। বেরিয়ে এলাম জল থেকে। শরীর অবশ্য় অন্যরা তুলছে। শরীরটা এখন ক্লাবঘরে রাখা।' জলে ডুবে মৃত্যুর বর্ণনা, তাও এত নিখুঁতভাবে!

অনেকে বলছেন তাঁর লেখা গল্পের কথাও। যে গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক - যে জানাগুলোর আকাশ ছিল। সৌরভ পালোধির পরিচালনায় সেই গল্পেও রয়েছে চার বন্ধুর মধ্যে মারা যাচ্ছেন রাহুল। অভিনেতা নিজেই যে চরিত্রে অভিনয় করেছিলেন।

অনেকেই বিস্মিতভাবে আলোচনা করছেন, এ কি সত্যিই কাকতালীয়, নাকি অলৌকিক? এতটা সমাপতন সম্ভব?

রাহুলের ফেসবুক প্রোফাইলে ঢুকলেই, এখনও জ্বলজ্বল করছে চন্দ্রবিন্দুর সেই গানের লাইনটা -- "আমরা কমতি পড়লে লোন দিই জন্মদিন।" কিন্তু রাহুলের আর কোনও জন্মদিনই পালন করা হবে না। সমস্ত আলো থেকে বহুদূরে চলে গেছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

মাত্র ৪৩ বছরে প্রয়াত হলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার তালসারিতে একটি ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হল তাঁর। পুলিশ ও স্থানীয় সূত্রে দাবি, শ্যুটিং চলাকালীন রাহুল ও তাঁর সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র সমুদ্রের অল্প জলে নেমেছিলেন। পরে তাঁরা একটু গভীর জলের দিকে যেতে থাকেন। তখনই আচমকা পড়ে যান অভিনেত্রী। সঙ্গে সঙ্গে পড়ে যান রাহুলও। অভিনেত্রী প্রাণে বাঁচলেও, রাহুলকে বাঁচানো যায়নি।

রাহুল বন্দ্য়োপাধ্য়ায়ের সমুদ্রে তলিয়ে মৃত্য়ু, ভাসিয়ে দিয়েছে অজস্র প্রশ্ন। ধোঁয়াশা আরও বাড়িয়েছে পরস্পরবিরোধী বক্তব্য়। প্রোডাকশন ম্য়ানেজার দাবি করছেন, প্য়াক আপ হয়ে গিয়েছিল। কিন্তু, প্রশ্ন উঠছে--- তাহলে ঘটনার সময়ের ছবি ক্য়ামেরায় ধরা পড়ল কীভাবে? তাহলে কি কিছু লুকোনো হচ্ছে? প্রোডাকশন ম্যানেজার বলছেন সঙ্গে সঙ্গে জল থেকে তোলা হয়। অথচ, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত করা হয়েছে --- দীর্ঘসময় জলে ডুবে ছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্য়ায়। রাহুল বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্য়ুর পর কার্যত তাঁর ঘাড়েই গোটা দায় চাপিয়েছেন রাজ্য় মহিলা কমিশনের চেয়ারম্য়ান ও প্রযোজনা সংস্থার অন্য়কম কর্ণধার লীনা গঙ্গোপাধ্য়ায়। তাঁর দাবি, জলে যাওয়ার কোনও দৃশ্য স্ক্রিপ্টে ছিল না। কিন্তু, এরপরও নানা মহলে প্রশ্ন উঠছে, তাহলে তাঁদের আটকানো হল না কেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget