এক্সপ্লোর

Rahul Death Controversy: পুলিশি অনুমতি নিয়ে শ্যুটিং করলে থাকে লাইফ সেভিং গার্ড, বোট ও চিকিৎসক! রাহুলের মৃত্যুর দিন তালসারিতে ছিল না কিছুই?

Rahul Death Controversy News: অকালে, অসময়ে, একেবারে আকণ্ঠ শোকে ডুবিয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে... আর কখনও ফিরবেন না...। এই সত্য সহজ। তবে, মেনে নেওয়া ততটাই কঠিন।

কলকাতা: 'আমাকে ছুঁয়ে থাকো অপেক্ষায় কাটানো বিকেলের মতো। 
আকাশ তো কাঁদবেই, মাঝে সাঝে...'

অকালে, অসময়ে, একেবারে আকণ্ঠ শোকে ডুবিয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে... আর কখনও ফিরবেন না...। এই সত্য সহজ। তবে, মেনে নেওয়া ততটাই কঠিন। এখন যা আছে, শুধুই অপেক্ষা। সত্য সামনে আসার অপেক্ষা! কীভাবে ঘটল এই অঘটন? কাদের গাফিলতিতে এই মর্মান্তিক মৃত্যু? ওড়িশার তালসারির এই জায়গাতেই চলছিল ধারাবাহিকের শ্যুটিং... রবিবার যেখানে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ওড়িশা পুলিশের তরফে জানানো হয়েছে, শ্যুটিংয়ের টিম পুলিশকে কোনও আগাম খবর দেয়নি অথবা কোনও অনুমতি নেয়নি।

বালেশ্বরের অতিরিক্ত পুলিশ সুপার গায়ত্রী প্রধান বলছেন, 'এই শ্য়ুটিংয়ের জন্য় তাঁরা আমাদের থেকে অনুমতি নেননি। আমাদের কিছু জানানোও হয়নি। এর জন্য় ব্য়বস্থা নেওয়া হবে। দিঘা পুলিশের থেকেও তাঁরা অনুমতি নেননি। দুই রাজ্য়ের পুলিশের কারও কাছেই খবর ছিল না।' পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার  অংশুমান সাহা বলছেন, 'জেলা পুলিশের কাছে কোনও তথ্য ছিল না।' পুলিশ সূত্রে দাবি, সমুদ্র শ্যুটিং করতে গেলে,অনুমতি নিতে হয় পুলিশ, কোস্টাল বিভাগ, এবং স্থানীয় ফিশারম্য়ান সোসাইটির থেকে। যা ওড়িশা সরকারের মৎস্য় দফতরের অন্তর্গত। কিন্তু কারও থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি বলেই অভিযোগ। তালসারির ফিশারম্যান কো-অপারেটিভ সোসাইটির প্রেসিডেন্ট সুরেন্দ্রনাথ রামগঙ্গাই বলছেন, 'আগে থানায় জানাতে হয়। তারা একটা অনুমতি দেয়। আমাদের কোস্ট গার্ড তাদেরকে তারা পাঠায় পাহারার জন্য। তারপরে এখানে লোকাল একটা পারমিশন থাকে। তারমধ্যে সোসাইটিরও আছে। মানে কো-অপারেটিভ সোসাইটি। তার থেকে অকটা অনুমতিপত্র নিতে হয়। তারা কিছু নেয়নি এবং স্থানীয় কোনও সাহায্য তারা চায়নি। নিজের ইচ্ছেতে তারা শ্যুটিং করছিল।'

পুলিশ সূত্রে খবর, শ্যুটিংয়ের জন্য অনুমতি নেওয়া থাকলে সেখানে লাইফ সেভিং বোট, লাইফ সেভিং গার্ড রাখা হয়। একজন চিকিৎসক থাকেন। আরও বেশ কিছু জিনিসপত্রের ব্যবস্থা করা হয়, যেগুলি আপতকালীন পরিস্থিতিতে কাজে লাগানো যায়। স্থানীয়দের বক্তব্য়, তাদের কাউকে সেখানে রাখলেও হয়তো এই ঘটনা এড়ানো যেত। তালসারির স্থানীয় এক বাসিন্দা, দীনবন্ধু বেহরা বলছেন, 'কোনও স্থানীয় ছেলে যদি এক-দুটো থাকত, ওঁরা সাঁতার কাটা জানে। একজন থাকলেও বাঁচাতে পারত ওই লোকটাকে। কোনও দিন স্থানীয় লোককে নেয়নি। দু-তিনবার শ্যুটিং হয়েছে, ওরা নৌকা নিয়ে যায়, ওই নৌকার লোকগুলো থাকে। 'অনুমতি না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ইতিমধ্যেই সাফাই দিয়েছেন প্রোডাকশন হাউসের অন্য়তম প্রধান লীনা গঙ্গোপাধ্য়ায়। তাঁর কথায়, 'আমাদের প্রয়োজনীয় অনুমতি ছিল। নিরাপত্তার সমস্ত বন্দোবস্ত করা হয়েছিল। আমরা কোঅর্ডিনেটরকে টাকা দিই, তারাই এগুলোর ব্যবস্থা করে দেয়।'

কাদের দোষে, কাদের গাফিলতিতে হারিয়ে গেলেন রাহুল? কোনওদিন কি তা সামনে আসবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget