Justice For Rahul: তালসারি থানায় প্রিয়ঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও যীশু সেনগুপ্ত
Priyanka Sarkar: আর্টিস্ট ফোরামের FIR-এর পর এবার তালসারি থানায় অভিযোগ দায়ের করার জন্য পৌঁছে গেলেন প্রিয়ঙ্কা সরকার।

দিঘা: আর্টিস্ট ফোরামের FIR-এর পর এবার তালসারি থানায় অভিযোগ দায়ের করার জন্য পৌঁছে গেলেন প্রিয়ঙ্কা সরকার। তালসারি থানার ভেতরে প্রবেশ করেছেন প্রিয়ঙ্কা। সঙ্গে যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত সহ আরও অনেকে। রিজেন্ট পার্ক থানায় শনিবার বিকেলেই আর্টিস্ট ফোরাম FIR দায়ের করেছে। এবার তালসারি থানায় অভিযোগ করছেন প্রিয়ঙ্কা। লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে এই FIR-এ।
আর্টিস্ট ফোরামের FIR-এর পর এবার তালসারি থানার অভিযোগ দায়ের করতে পৌঁছে গেলেন প্রিয়ঙ্কা। সঙ্গে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, সৌরভ দাস সহ অনেকে। অপরাধমূলক ষড়যন্ত্র, গাফিলতির কারণে মৃত্যুর ধারায় FIR করা হয়েছে রিজেন্ট পার্ক থানায়, এবার অভিযোগ জানাতে পৌঁছে গেলেন তালসারি।
রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে এবং জাস্টিস চেয়ে শনিবার আর্টিস্ট ফোরাম রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। আর্টিস্ট ফোরামের দাবি, রাহুলের অকালমৃত্যুর দায় প্রযোজনা সংস্থারই। অভিযোগ জানাতে প্রিয়ঙ্কা সরকারের সঙ্গে ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, সৌরভ দাস-সহ অন্যরা। পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে এই অভিযোগ দায়ের করছেন তাঁরা। রাহুলের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ মিছিলও হয় শহরে। পা মেলান বহু কলাকুশলীরা। মিছিলে ছিলেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত. পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, জুন মালিয়া, ঋত্বিক চক্রবর্তী, অরিন্দম শীল, পিয়া সেনগুপ্তর, ঋষি কৌশিকরা। রাহুলের সাদা-কালো ছবি নিয়ে রাস্তায় হাঁটেন তাঁরা।
রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানানোর পর বেরিয়ে শান্তিলাল জানান, 'তাঁরা অভিযোগ জানিয়েছেন। অভিযোগপত্রটি অনলাইনে আপলোড করে দেওয়া হবে। অনেক লেখালেখি ছিল বলেই সব কিছু হতে সময় লাগল বলেও জানান তিনি। পুলিশের তরফে গড়িমসি ছিল না বলেও জানান।'






















