এক্সপ্লোর

Rahul-Debadrita: বিচ্ছেদের পরে আরও এক প্রেমের গল্প, দেবাদ্রিতা আর রাহুল যেন 'কবেকার চেনা'

New Music Video: নতুন এই গানটি গেয়েছেন মহম্মদ ইরফান। গানের কথা লিখেছেন বারিষ

কলকাতা: ফের নতুন মিউজিক ভিডিও-তে রাহুল দেব বসু ( Rahul Dev Bose ) আর দেবাদৃতা বসু (Debadrita Basu)। পর্দার পাশাপাশি, ব্যক্তিগত জীবনেও তাঁদের রসায়ন ভীষণ পছন্দ দর্শকদের। ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ ব্যক্তিগত জীবনেও রয়েছেন প্রেমের সম্পর্কে। সম্ভবত সেই কারণেই রাহুল আর দেবাদ্রিতার সমীকরণ এত সুন্দরভাবে ধরা পড়ে পর্দায়। সদ্যই রবীন্দ্রসঙ্গীত নিয়ে তাঁদের নতুন একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। আর এবার একেবারে নতুন আঙ্গিকে, প্রকাশ্যে এল তাঁদের নতুন গান, 'কবেকার চেনা'। এই গানের মধ্যে দিয়ে একটি প্রেমের গল্পই ফুটিয়ে তুলবেন রাহুল আর দেবাদ্রিতা। 

নতুন এই গানটি গেয়েছেন মহম্মদ ইরফান। গানের কথা লিখেছেন বারিষ। গানটি কম্পোজিশন করেছেন রূপক টিয়ারি। এই গানটি নিয়ে রাহুল বলছেন, 'গানের নাম হচ্ছে, 'কবেকার চেনা'। গানের নামই বলে দিচ্ছে, গানটার মধ্যে কী রয়েছে। ২ জন ভালবাসার মানুষ যখন একে অপরকে ভালবাসে, তখন তাদের একে অপরের বেশি আর কেউ চিনতে পারে না। একে অপরের প্রতি তাদের একটা ভরসা তৈরি হয়। একটা ভালবাসা তৈরি হয়। সেই বন্ধুত্ব, ভালবাসা, ভরসা এমন জায়গায় চলে যায় সেখানে মৃত্যু ও কাউকে আলাদা করতে পারে না। এটাই গানটার থিম। এমন একটা ভালবাসা, যেটা সময়কে পেরিয়ে যায়, সেটা নিয়েই।'

তবে এই প্রথম নয়, সদ্যই আরও একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে রাহুল আর দেবাদ্রিতাকে। রবীন্দ্রসঙ্গীত 'তুমি রবে নীরবে'-কে নতুনভাবে নিয়ে এসেছেন এই দুই রিল আর রিয়েল লাইফ জুটি। এই মিউজিক ভিডিওর মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে একটি গল্প। কলেজ জীবনে প্রেম, ভালবাসা, রাজনীতি আর তারপরে বদলে যাওয়া জীবন.. এই গল্পই ফুটে উঠেছে মিউজিক ভিডিও জুড়ে। গানটির প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস। গানের প্রত্যেকটা কথাকে মাথায় রেখে যেন ফুটিয়ে তোলা হয়েছে দৃশ্যপটগুলি। এই রবীন্দ্রসঙ্গীত যেমন একদিকে প্রেমের গল্প বলে, অন্যদিকে একটা নিপুণ বিচ্ছেদের জাল বুনেছে গোটা গান জুড়েই।

এই গানটি নিয়ে রাহুল বলেছেন, 'রাহুল দেব বসু বলছেন, 'ভালবাসা আর বিচ্ছেদের ক্ষেত্রে তো রবীন্দ্রনাথ কালজয়ী। প্রত্যেকটা প্রজন্মেই আমাদের মনে হয়, রবীন্দ্রনাথ যেন এই প্রজন্মের জন্যই গান কবিতা লিখে গিয়েছেন। সেই রবীন্দ্রনাথের গানেরই একটা নবীন রূপান্তর আমাদের মিউজিক ভিডিও। গানটা আপনারা সবাই চিনবেন। তুমি রবে নীরবে। নানা কারণে ভিডিওটা আমাদের জন্য স্পেশাল। ৩ সাড়ে ৩ বছর পরে একসঙ্গে আমি আর দেবাদৃতা কাজ করছি।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget