এক্সপ্লোর

Rahul Dev Bose: চিত্রাঙ্গদার বিপরীতে পর্দায় কাজ করতে ভয়? 'খাকি'-র শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে অকপট রাহুল

Rahul Dev Bose on Chitrangada Singh: বর্তমানে টলিউডে অস্থির সময় চলছে। একাধিক অভিনেতা অভিনেত্রী অভিযোগ তুলছেন টলিউডে কাজ করার পরিবেশ নিয়ে। কাজ করতে গিয়ে কখনও রাহুলকে সমস্যার মধ্যে পড়তে হয়েছে?

কলকাতা: ধারাবাহিক ও সিরিজের পরিচিত মুখ তিনি.. পা রেখেছেন বাংলা সিনেমাতেও। তবে এবার তাঁর সফর গিয়েছে সুদুর মুম্বইতে। 'খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন রাহুল দেব বসু (Rahul Dev Basu)। কীভাবে পেলেন তিনি এই সুযোগ? পর্দায় চিত্রাঙ্গদা সিংহ (Chitrangada Singh)-এর সঙ্গে প্রেম করার অভিজ্ঞতাই বা কেমন ছিল? মুম্বইতে শ্যুটিং করে এসে এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla) সেই গল্প শোনালেন রাহুল। 

কীভাবে এই ছবির সুযোগ এসেছিল রাহুলের কাছে? অভিনেতা বলছেন, 'আমি কলকাতাতেই অডিশন দিয়েছিলাম এই ছবিটার জন্য। তবে শুনেছিলাম, সমস্ত চরিত্রদের সিলেকশন হয়ে গিয়েছে। আমার বলতে গেলে আর আশাই ছিল না। কিন্তু হঠাৎ, ২ মাস পরে মুম্বই থেকে আমার কাছে ফোন আসে। বলা হয় ওঁরা ছবির জন্য নতুন আরও একটা চরিত্র খুঁজছেন আর তার জন্য আমার অডিশনটা মনোনীত হয়েছে। আমায় বলা হয়, পরিচালক কলকাতায় রয়েছেন। আমি যেন তাঁর সঙ্গে গিয়ে দেখা করি। সেখানেও আমায় স্ক্রিনশট দিতে বলা হয়। এরপরে আমি বালিতে গিয়েছিলাম ছুটি কাটাতে। ফিরে এসে মুম্বইতে শ্যুটিং করি ছবিটার।'

মুম্বইতে কাজ করার অভিজ্ঞতা কেমন হল? রাহুল বলছেন, 'এর আগেও আমি মুম্বইতে একাধিক বিপনী সংস্থার জন্য শ্যুটিং করেছি। তবে এই অভিজ্ঞতাটা একেবারেই আলাদা। এত বড় একটা ক্যানভাসে কাজটা হচ্ছে, সেটা শ্যুটিং শুরু করার আগে বুঝিনি। তবে এই শ্যুটিংয়ে গিয়ে অনেকের সঙ্গেই দেখা হল, আলাপ হল। প্রত্যেকেই আমায় ভীষণ সহজ করে দিয়েছিল। সবচেয়ে বড় কথা, ওখানে গিয়ে জিৎ স্যরের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরেছি। ওর প্রযোজনাতেই 'আয় খুকু আয়'-তে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম আমি। উনি আমায় দেখে অবাক হয়ে গিয়েছিলেন। উনি জানতেনই না আমি খাকি-র শ্যুটিংয়ের জন্য ওখানে গিয়েছি। বাংলার বাইরে গিয়ে বাঙালি অভিনেতার সঙ্গে সময় কাটাতে পারার সুযোগ কিন্তু সবার হয় না।'

পর্দায় তাঁর বিপরীতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংহ-কে। বলিউড অভিনেতার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল রাহুলের? অভিনেতা বলছেন, 'প্রথমে একটু ভয় করছিল। সিনিয়র আর্টিস্ট। তবে ফ্লোরে উনি নিজেই এগিয়ে এসে কথা বললেন। আর প্রথম কথাটাই ছিল একটা ইয়ার্কি। বরফ গলল সেখানেই। তারপরে আর কাজ করতে, শট দিতে সমস্যা হয়নি। ওঁর থেকে অনেক কিছু শিখেছি।'

বর্তমানে টলিউডে অস্থির সময় চলছে। একাধিক অভিনেতা অভিনেত্রী অভিযোগ তুলছেন টলিউডে কাজ করার পরিবেশ নিয়ে। নতুন হিসেবে কাজ করতে গিয়ে কখনও রাহুলকে সমস্যার মধ্যে পড়তে হয়েছে? রাহুল বলছেন, 'আসলে টলিউডে খুব কম সময়ে কাজ করা হয়। অনেক সময় চাপের কারণে ফ্লোরে এমন কিছু ঘটতে পারে যেটা অনেকের খারাপ লাগে। বলিউডে অনেকটা বেশি সময় নিয়ে কাজ করা হয়। কাজেই খুব হালকাভাবে কাজ করা যায়। তবে কোথাওই ইচ্ছা করে কাজের পরিবেশ খারাপ করা হয় বলেও আমি বিশ্বাস করি না।'

আরও পড়ুন:Dibyendu Bhattacharya on Durga Puja: 'বোন থাকে কলকাতায়'... আরজি করের ঘটনা নিয়ে বিচলিত, দুর্গাপুজো কেমন কাটবে দিব্যেন্দুর?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget