এক্সপ্লোর

Saswata Chatterjee: ফিরছে প্রলয়, পোস্টারে 'ঝড়' তুললেন শাশ্বত চট্টোপাধ্যায়, কবে মুক্তি?

New Web Series: ২০১৩ সালে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'প্রলয়'। সেই ছবিতে পুলিশ অফিসার অনিমেষ দত্তের ভূমিকায় অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তার ঠিক দশ বছর পর আসছে 'আবার প্রলয়'।

কলকাতা: 'সে ফিরছে...', সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্টার শেয়ার করলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। জি ফাইভের (Zee5) নতুন অরিজিন্যাল কনটেন্টের তালিকা প্রকাশ হয়েছিল গত বছর ডিসেম্বরে। প্রত্যেক মাসে নতুন নতুন কনটেন্ট দেওয়ার কথা ঘোষণা করা হয় তখনই। তাতেই মিলেছিল ঝলক। এবার প্রকাশ্যে এল সিরিজের পোস্টার। 

রাজ চক্রবর্তীর পরিচালনায় ওটিটিতে আসছে 'প্রলয়'

২০১৩ সালে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'প্রলয়'। সেই ছবিতে পুলিশ অফিসার অনিমেষ দত্তের ভূমিকায় অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। সেই ছবি মুক্তির ঠিক দশ বছর পর 'প্রলয়'-এর দ্বিতীয় ভাগ নিয়ে ওটিটিতে হাজির হচ্ছেন রাজ চক্রবর্তী (raj Chakraborty)। সিরিজের নাম 'আবার প্রলয়' (Abar Proloy)। 

আজ সকাল থেকে একের পর এক তিনটে পোস্টার আসে প্রকাশ্যে। প্রথম পোস্টারে লেখা হয়, 'সাবধান ঝড় আসছে! এবার তাণ্ডব হবে!' পোস্টারে সুন্দরী গাছের জঙ্গলে ঘেরা নদীতে নৌকার অংশ দেখা যাচ্ছে। দ্বিতীয় পোস্টারেও একই বার্তা, ছবিতে নোঙর করে রাখা নৌকা। এরপর প্রকাশ্যে আসে তৃতীয় পোস্টার। যেখানে দেখা মেলে শাশ্বত চট্টোপাধ্যায়ের, তবে সম্পূর্ণ নয়। অভিনেতার পোস্ট থেকে পরিষ্কার লেদার জ্যাকেট, জিন্স, বুট পরে পকেটে হাত দিয়ে দাঁড়ানো ভদ্রলোক শাশ্বতই। ক্যাপশনে লেখা, 'এবার সে ফিরছে, আপনারা তৈরি তো?' পোস্টারের পিছনে উল্টে পড়ে রয়েছে চেয়ার, দেখে বোঝাই যাবে 'ঝড়' বয়ে গেছে সেখানে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raj Chakraborty Entertainment (@rcepvt)

তবে পোস্টারে শাশ্বতর কায়দা দেখে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন 'ভূতের ভবিষ্যত'-এর হাতকাটা কার্তিকের। অনেক অনুরাগীই কমেন্টে লিখেছেন তাঁরা 'আবার প্রলয়'-এর অপেক্ষায় রয়েছেন। সিরিজ মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে খুব শীঘ্রই যে মুক্তি পাবে এই সিরিজ তা বলাই বাহুল্য। 

 

আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন

জি ফাইভের নতুন কনটেন্ট ঘোষণার সময় পরিচালক রাজ চক্রবর্তী বলেন, 'OTT থেকে প্রচুর কনটেন্ট বাছাইয়ের সুযোগ থাকছে দর্শকের। আমি আনন্দিত ZEE5 Global-এর সঙ্গে যুক্ত হতে পেরে যারা প্রভাবিত করতে পারে এমন, খাঁটি এবং সমঅনুভূতি সম্পন্ন গল্প বলায় বিশ্বাস করে। 'আবার প্রলয়' তেমনই এক গল্প। এই ওয়েব সিরিজটি শুধুমাত্র গভীর গল্প বলবে তাই নয়, মারাত্মক এক অপরাধ ও সামাজিক দৈত্যের কাহিনিকে নিপুণভাবে তুলে ধরবে।' এখন দর্শক অপেক্ষায় সিরিজের মুক্তির তারিখ ঘোষণার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget