এক্সপ্লোর

Rajdeep Gupta Exclusive: মনোমালিন্যের কারণে 'পঞ্চমী' ধারাবাহিক থেকে সরছেন রাজদীপ? মুখ খুললেন 'কিঞ্জল'

Bengali Serial: 'আমি শো ছাড়িনি, কোনও সমস্যাও হয়নি। আমার কাজ শেষ এটুকুই পোস্ট করেছিলাম আমি। এই ধরনের ভুল ধারণা কেন তৈরি হল আমি জানি না।'

কলকাতা: ধারাবাহিকে তাঁর সফর শেষ হচ্ছে.. একথা সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছিলেন অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবির সঙ্গে একটি লম্বা শেয়ার করে নিয়েছিলেন তিনি। সেখানে ছিল ধারাবাহিক 'পঞ্চমী' (Panchami)-তে শেষ হচ্ছে কিঞ্জলের সফর। তবে এরপর থেকেই বেশ সমস্যায় পড়েছেন অভিনেতা! 

কী সেই সমস্যা? এবিপি লাইভকে (ABP Live)-কে রাজদীপ জানিয়েছেন, ধারাবাহিকের বিষয় নিয়ে কেউ তাঁর সঙ্গে কথা বলেনি। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরেই ভিন্ন ধারণা পোষণ করা হচ্ছে এই ধারাবাহিক ও তাঁকে ঘিরে। অনেকে যেমন ভাবছেন, পঞ্চমী ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে, অন্যদিকে অনেকে ভাবছেন, ধারাবাহিকের নির্মাতা বা প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলা হওয়ার পরে এই ধারাবাহিকটি ছেড়ে দিয়েছেন রাজদীপ। 

এবিপি লাইভকে রাজদীপ বলছেন, 'পঞ্চমী ধারাবাহিকে আমার যাত্রা শেষ হওয়ার পরে আমি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলাম। সেখানে লেখা রয়েছে, আমার সফরটা ভীষণ সুন্দর ছিল। যেমন একদিনে নতুনদের সঙ্গে আলাপ হয়েছে, বন্ধুত্ব হয়েছে... তেমনই অনেক পুরনো বন্ধুদের সঙ্গেও কাজ করেছি। খুব ভাল লেগেছে কাজ করে, কাজটা ভীষণ ভালভাবে হয়েছে। তবে যে কোনও কিছুর শেষ হয় একটা নতুন শুরুর জন্য। গল্পের প্রয়োজনেই আমার চরিত্রটা শেষ হচ্ছে। ধারাবাহিকের গল্পে সম্প্রচারিত হবে কিঞ্জল মারা যাবে। তার পরে নতুন মোড় নেবে গল্প। পঞ্চমীর সঙ্গে আমার যাত্রা শেষ কেবল এটা জানাতেই ওই পোস্টটা করা। কিন্তু অনেকেই ভাবছেন কোনও সমস্যা বা মনোমালিন্যের কারণে আমি শো ছেড়ে দিচ্ছি। আময় নাকি নির্মাতারা শো-তে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু আমি রাজি হইনি। অনেকে আবার বলছেন, টিআরপির জন্য শো ছেড়ে দিয়েছি আমি। কেউ আমার থেকে জানার চেষ্টা করলেন না আসল কারণটা। আমি শো ছাড়িনি, কোনও সমস্যাও হয়নি। আমার কাজ শেষ এটুকুই পোস্ট করেছিলাম আমি। এই ধরনের ভুল ধারণা কেন তৈরি হল আমি জানি না।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RAJDEEP GUPTA (@rajdeep.gupta)

আরও পড়ুন: 'SatyaPrem Ki Katha': প্রথম সপ্তাহের শেষে ৫০ কোটির গণ্ডি পার কার্তিক-কিয়ারার 'সত্যপ্রেম কি কথা'র

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই

ভিডিও

Samik Bhattacharya:
BJP News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল বিজেপি কর্মীর
Mala Roy: টালিগঞ্জে ছটপুজো উপলক্ষে পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মালা রায়
Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget