এক্সপ্লোর

Rajinikanth Discharged: অবশেষে স্বস্তি, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রজনীকান্ত

Rajinikanth Discharged: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন 'থালাইভা'।

চেন্নাই: দিন কয়েকের উদ্বেগের অবসান। চেন্নাইয়ের কাবেরী হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন রজনীকান্ত। 

 

গত ২৮ অক্টোবর রজনীকান্তকে কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ অক্টোবর খবর আসে, ভাল আছেন তিনি। অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন 'থালাইভা' (Thalaiva)। হাসপাতাল সূত্রের খবর দেওয়া হয় খুব তাড়াতাড়ি রজনীকান্তকে (Rajinikanth) হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে। এরপর আজ, ৩১ অক্টোবর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল তাঁকে। 

 প্রথমে পরিবার সূত্রে জানানো হয়েছিল, নিয়মিত চেক আপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আপাতত সেখানেই রয়েছেন তিনি। চিকিৎসক অরবিন্দন সেলভারাজ জানিয়েছিলেন, করোটিড আর্টারি রিভাসকুলারাইজেশন-এ আক্রান্ত হয়েছেন রজনীকান্ত। অভিজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে।

আরও পড়ুন: Urmila matondkar Covid Positive: করোনা আক্রান্ত ঊর্মিলা মাতণ্ডকর, ট্যুইট করে জানালেন নিজেই

চিকিৎসক অরবিন্দন সেলভারাজ আরও জানান, শারীরিক স্বাস্থ্য বুঝেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অভিনেতার অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসায় ভালভাবেই সাড়া দেন তিনি। 

গত ২৫ অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত হয়েছিল ৬৭তম জাতীয় পুরস্কার অনুষ্ঠান। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সেখানেই দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয় অভিনয় জগতের দিকপাল সুপারস্টার রজনীকান্তকে (Rajinikanth)। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু (M. Venkaiah Naidu) হাত থেকে পুরস্কার নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রজনীকান্ত। তাঁকে ভিডিওবার্তায় শুভেচ্ছা জানিয়েছিলেন মোহনলাল থেকে অমিতাভ বচ্চন। ভরা মঞ্চে দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর রজনীকান্ত তা উৎসর্গ করেছিলেন নিজের গুরুকে।

৬৭তম জাতীয় পুরস্কারের মঞ্চে উপস্থিত ছিলেন সুপারস্টার রজনীকান্তের স্ত্রী লতা এবং জামাই ধনুষ, যিনি নিজেও 'অসুরন' ছবির জন্য সেরা অভিনেতার বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছেন। দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পরই আবেগপ্রবণ হয়ে পড়েন রজনীকান্ত। বলেন, 'আজকের এই পুরস্কার আমি আমার গুরু কে বালাচন্দর স্যরকে উৎসর্গ করছি। আমাকে আজ এই পুরস্কারে সম্মানিত করার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁকে এবং আমার দাদা সত্যনারায়ণ রাও গায়কোয়াড়, যিনি আমার পিতৃতুল্যও বটে, আজ তাঁদেরকে খুব মনে পড়ছে। সত্যনারায়ণ রাও আমাকে জীবনের মূল্য বুঝিয়েছিলেন এবং আধ্যাত্মিকতা আমার মধ্যে ঢুকিয়েছিলেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget