এক্সপ্লোর

Rajkumar Rao: বধাই দো.... ফিল্মফেয়ারের মঞ্চে সেরা অভিনেতা রাজকুমার রাও

Badhaai Do: তারকাখচিত রেড কার্পেটে এদিন সেরা অভিনেতা হিসেবে বেছে নেওয়া হয় রাজকুমারকে, সম্মানিত করা হয় তাঁকে। অন্যদিকে এদিনই 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান আলিয়া ভট্ট।

কলকাতা: ৬৮ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে সেরার শিরোপা পেল 'বধাই দো' (Badhai Do) ছবির জন্য সেরা অভিনেতা শিরোপা পেলেন রাজকুমার রাও (Rajkumar Rao)। তারকাখচিত রেড কার্পেটে এদিন সেরা অভিনেতা হিসেবে বেছে নেওয়া হয় রাজকুমারকে, সম্মানিত করা হয় তাঁকে। অন্যদিকে এদিনই 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান আলিয়া ভট্ট (Alia Bhatt)। 

এদিন ফিল্মফেয়ারের মঞ্চে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সলমন খান (Salman Khan)। তারকাখচিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন আলিয়া ভট্ট (Alia Bhatt), অনিল কপূর (Anil Kapoor), রেখা (Rekha), জাহ্নবী কপূর (Janhvi Kapoor), নোরা ফতেহি (Nora Fatehi), ভিকি কৌশল (Vicky Kaushal), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chateerjee) ও অন্যান্য তারকারা। 

ছবিতে রাজকুমার রাও একজন পুলিশ অফিসার ও ভূমি পেডনেকর একজন পিটি শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন। এরপর শার্দুল ঠাকুর (রাজকুমার) এবং সুমন সিংহের (ভূমি) মধ্যে যা ঘটে, তা হল গোপনীয়তা, ড্রামা এবং কমেডির ট্যুইস্ট। ভূমি পেডনেকর ((Bhumi Pednekar) ও রাজকুমার রাও ছাড়াও এই ছবিতে শিবা চড্ডা, লভলীন মিশ্র সহ একাধিক তারকাকে দেখতে পাওয়া গিয়েছিল। সমকামিতার মতো স্পর্শকাতর বিষয়কে তুলে ধরেছিল এই ছবি। মজার মোড়কে, সমাজের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিল এই ছবি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল 'বধাই দো'। 

এদিন কালো ফরম্য়াল কোর্ট-প্যান্টে অনুষ্ঠানে হাজির ছিলেন রাজকুমার। প্রকাশ্যে এসেছে তাঁর পুরস্কার পাওয়ার মুহূর্তের ছবিও। সেরা অভিনেতার শিরোপা পেয়ে উচ্ছ্বসিত রাজকুমার।

অন্যদিকে, এই মঞ্চেই এদিন সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন আলিয়া। সৌজন্যে তাঁর চর্চিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhanshali) পরিচালিত ও প্রযোজিত এই ছবিও পেয়েছে সেরা ছবির শিরোপা। জোড়া সাফল্য আলিয়ার ঝুলিতে।

 

আরও পড়ুন: Aloe Vera: গরমের মরসুমে ত্বকের কী কী সমস্যা দূর করে অ্যালোভেরা? কীভাবে কাজে লাগাবেন?

আরও পড়ুন: Summer Tips: লাগবে না এসি, ফ্যানের সঙ্গে কীভাবে বরফ রাখলে ঠান্ডা হয় ঘর, জানুন সেই পদ্ধতি

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget