এক্সপ্লোর

Ram Gopal Varma: 'এক বছর আগের পোস্ট, কয়েক সপ্তাহ আগে মামলা কেন?' প্রশ্ন তুলে বাড়িতে পুলিশি হানার সাফাই দিলেন রাম গোপাল ভার্মা

Ram Gopal Varma News: এই খবর উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় আজ একটি বিবৃতি প্রকাশ করেছেন রাম গোপাল বর্মা

কলকাতা: রাম গোপাল বর্মার বাড়িতে নাকি হানা দিয়েছে পুলিশ! এমনকি তিনি গ্রেফতার পর্যন্ত হতে পারেন সেই খবরই ছড়িয়ে পড়েছিল সম্প্রতি।  বিতর্ক যেন রাম গোপাল বর্মা (Ram Gopal Varma)-র নিত্যসঙ্গী। হামেশাই তাঁর নাম উঠে আসে খবরের শিরোনামে। তবে এবার তিনি যে বিতর্কে জড়িয়েছেন, তা বিনোদন দুনিয়ার সঙ্গে জড়িত নয়। এবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাউডুর ছবি বিকৃত করার অভিযোগে মানহানির মামলা দায়ের করা হয়েছে রাম গোপাল বর্মার নামে। সেই মামলায় সদ্যই হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। তবে সূত্রের পাওয়া খবর অনুযায়ী, তিনি নাকি এই মামলায় হাজিরা দেননি। এর ফলেই পুলিশ হানা দিয়েছে পরিচালকের বাড়িতে!

তবে এই খবর উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় আজ একটি বিবৃতি প্রকাশ করেছেন রাম গোপাল বর্মা। সোশ্যাল মিডিয়ায় ১০ পয়েন্টের একটি বিশাল বার্তা প্রকাশ করেছেন তিনি। আর সেই বার্তার ছত্রে ছত্রে লেখা রয়েছে তাঁর সঙ্গে কী কী ঘটেছে বা তার মধ্যে কতটা গুজব রয়েছে এই সমস্ত কিছুই। সোশ্যাল মিডিয়ায় রাম গোপাল বর্মা লিখেছেন, 'যে সমস্ত মানুষেরা এটা শুনে খুব আনন্দ পাচ্ছেন যে আমার বাড়িতে পুলিশ হানা দিয়েছিল, এবং আমায় খুঁজে না পেয়ে নাকি চেন্নাইতে গিয়েছিল.. সেই সময়ে আমি সিনেমার কাজে ব্যস্ত ছিলাম। আমায় আরও একটা বিষয় অবাক করেছে, আপনারা যে বলছেন পুলিশ আমার বাড়িতে হানা দিয়েছিল আমায় গ্রেফতার করতে, তাহলে তাঁরা এখনও পর্যন্ত আমার অফিসে এলেন না কেন? যদি আমায় গ্রেফতার করারই পরিকল্পনা থাকত তাহলে তো অনেক আগেই পুলিশের আমার অফিসে হানা দেওয়া উচিত ছিল।' 

রাম গোপাল বর্মা আরও বলেন, 'অনেকেই বলছেন, আমার পোস্ট করা কোনও মিমল নাকি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আঘাত করেছে। যদি তাই হয়, সেই পোস্টটা আমি করেছিলাম প্রায় ১ বছর আগে। আর আমার বিরুদ্ধে কেস ফাইল হয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগে? তাহলে সেই আপত্তিকর পোস্টটা ১ বছর সোশ্যাল মিডিয়ায় কেন থাকতে দিল সরকার? শুনছি, অন্ধ্রের ৪ জেলা থেকে ৪ জন আলাদা আলাদা মানুষ আমার নামে একইভাবে ৪টে কেস ফাইল করেছে। মিডিয়া আবার বলছে আমার নামে নাকি আরও ৫টা কেস ফাইল হয়েছে। তাহলে মাত্র ৪-৫ দিনের বিরতিতে আমার নামে মোট ৯টা কেস ফাইল হল। হঠাৎ এমন কী হল?'

রামগোপাল ভার্মার পোস্টের ছত্রে ছত্রে উঠে এসেছে এমনই সমস্ত কথা যার উত্তর এখনও অধরা। 

আরও পড়ুন: Nayanthara and Dhanush: একে অপরকে ক্রমাগত আক্রমণ, এবার নয়নতারা ও ভিগ্নেশকে আইনি নোটিশ পাঠালেন ধনুষ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget