এক্সপ্লোর

Ranbir-Alia wedding: বিয়েতে রণবীর-আলিয়াকে সাজাবেন কে জানেন?

Ranbir-Alia Marriage: বলিউডের হাই ভোল্টেজ বিয়ের আসর বসতে চলেছে আগামীকাল। রণবীর-আলিয়ার বিয়ে হবে অভিনেতার বাড়িতেই। ইতিমধ্যেই ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক এসে পৌঁছেছে আর.কে হাউজে।

মুম্বই: আগামীকাল রণবীর কপূর (Ranbir Kapoor) এবং আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ে। আজই কপূর পরিবারের পক্ষ থেকে নীতু কপূর ও রণবীরের বোন ঋধিমা জানিয়ে দেন যে, বৈশাখীতেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন দুই তারকা। আজ ছিল তাঁদের মেহেন্দি অনুষ্ঠানে। দুই তারকার পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বলিউডের বেশ কিছু তারকা। এই মুহূর্তে রণবীর-আলিয়ার বিয়েই টক অফ দ্য টাউন। সকলের নজর সেদিকে।

বলিউডের হাই ভোল্টেজ বিয়ের (Ranbir Kapoor Alia Bhatt Wedding) আসর বসতে চলেছে আগামীকাল। রণবীর-আলিয়ার বিয়ে হবে অভিনেতার বাড়িতেই। জানা গিয়েছে এমনটাই। ইতিমধ্যেই ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক এসে পৌঁছেছে আর.কে হাউজে। কিন্তু কনের সাজে আলিয়া ভট্টকে সাজিয়ে তুলবেন কে? কোন মেকআপ আর্টিস্টের কাঁধে দেওয়া হয়েছে রণবীর-আলিয়াকে সাজানোর দায়িত্ব? 

রণবীর-আলিয়াকে বিয়েতে সাজাবেন কে?

সম্প্রতি বিভিন্ন সূত্রে উঠে আসছে মেকআপ আর্টিস্ট মিকি কনট্রাকটরের নাম। জানা যাচ্ছে, তিনিই বিয়েতে সাজাবেন রণবীর কপূর ও আলিয়া ভট্টকে। এর আগে আলিয়া ভট্ট ছাড়াও বলিউডের আরও বেশ কয়েকজন নায়িকা যেমন কাজল, শিল্পা শেট্টি, প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে কাজ করেছেন মিকি কনট্রাকটর।

আরও পড়ুন - Jersey Film: কেন বারবার মুক্তি পিছচ্ছে? আসল কারণ ফাঁস করলেন 'জার্সি' প্রযোজক

প্রসঙ্গত, কড়া নিরাপত্তা এবং ব্যাপক গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ে। বিয়েতে উপস্থিত অতিথিরা যাতে ছবি তুলতে না পারেন, ভিডিও করতে না পারেন, লাইভ স্ট্রিমিং করতে না পারেন, তার জন্য প্রত্যেকের মোবাইলের ক্যামেরায় অস্থায়ী স্টিকার লাগিয়ে দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা। তবে, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আলিয়া ভট্টের মেহেন্দি অনুষ্ঠান ঘনিষ্ঠ ব্য়ক্তিদের উপস্থিতিতে হলেও জাঁকজমকের মধ্যেই হচ্ছে। আগেই জানা গিয়েছিল পঞ্জাবী রীতি অনুযায়ী বিয়ে করতে চলেছেন রণবীর-আলিয়া। মেহেন্দি অনুষ্ঠানে থাকল পঞ্জাবী গানের ছোঁয়া। জানা গিয়েছে, এদিন আলিয়া ভট্টের মেহেন্দি অনুষ্ঠানে বেজেছে একাধিক হিট পঞ্জাবী গান। তবে তার সঙ্গে ছিল আলিয়ার ছবির গানও। 'রাজি' ছবির 'দিলবারো' গান বাজে অনুষ্ঠানে। ঘনিষ্ঠ সূত্রে খবর এমনটাই।

 

সেরা শিরোনাম

Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget